Author: admin

ফাতেমা আনোয়ারের সংবাদ সম্মেলনের বক্তব্যে ক্ষুব্ধ জেলা আ.লীগ, তীব্র নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও আসন্ন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বৃহস্পতিবার (১৭ মে) সাংবাদিক সন্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের প্রধানমন্ত্রীর জামাতাও বিএনপি করেন। তিনি আরও বলেছেন, তার স্বামী জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং একই পরিবার থেকে একাধিক দল করতেই পারে। বিষয়টি যশোর জেলা আওয়ামী লীগের দৃষ্টি গোচর হয়েছে। সংগঠনের জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।…

Read More
শালিসে ধর্ষণের বিচারের চেষ্টা, ভেস্তে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক ঝিকরগাছায় বসতবাড়ি, মাঠ ও কবরস্থানের জমি দখলে বাধা দেয়ায় নারী-পুরুষসহ একই পরিবারের ৫জনকে মারপিট করা হয়েছে। গতকাল ১৭ মে সকালে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহিদুল ইসলাম ১৩ জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো, মল্লিকপুর গ্রামের আব্দুল বারিক ও আব্দুল খালেক, আব্দুল মালেক, সোহেল হোসেন, জালাল উদ্দিন, আজাদ হোসেন, নুরুজ্জামান বাবু, বিল্লাল হোসেন, সোহান হোসেন, আহসান, রাশেদ হোসেন, কামারুল ইসলাম, মুকুল হোসেন। থানায় দেয়া অভিযোগ মতে, বসতবাড়ি, মাঠের জমি ও কবরস্থান নিয়ে শহিদুল ইসলামের সাথে অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছিলো। অভিযুক্তরা বিভিন্ন সময় জমি দখল করার পাঁয়তারা করে আসছে। গত ১৭ মে সকাল সাড়ে ১০টার…

Read More
যশোরে পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক যশোরে পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ডিবি পুলিশের এসআই বিপ্লব সরকার জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর বটতলার যশোর-বেনাপোল সড়কের পাশে আফরিন পেট্রোল পাম্পের সামনে থেকে (ঢাকা মেট্টো-গ-১১-৬৬৯১) একটি প্রাইভেটকার থামানো হয়। পরে ওই প্রাইভেটকার থেকে দুইজনকে আটক করা হয়। তারা হলো, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কলোনীপাড়ার সাইদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন এবং জয়নাল আবেদীনের ছেলে ফারুক হোসেন। পরে ওই প্রাইভেটকার তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে…

Read More
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৭ মে) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম। প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শোয়াইব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর হামলা নৃশংস, নির্দয়, নির্মম ও চরম অমানবিক। সন্ত্রাসী…

Read More
বিয়ের ছয় দিনের মাথায় লাশ হলেৃ‘অফিস খরচ’ বলে প্রতিবন্ধীদের ভাতার টাকা কেটে নেওয়ার অভিযোগন মুসলিমা

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোরের মণিরামপুরে মুসলিমা খাতুন (১৯) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আইয়ুব আলীর মেয়ে। ছয় দিন আগে একই উপজেলার মামুদকাটি গ্রামের আব্দুর রহমানের সঙ্গে মুসলিমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। নিহতের পরিবার জানায়, দুই দিন আগে বুধবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে মুসলিমা। বৃহস্পতিবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার কথা ছিল তাদের। এরমধ্যে ঘরে আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। স্বজনরা জানান, দুপুরে মুসলিমার স্বামী ঘুমিয়ে ছিলেন। এ সময় মায়ের সাথে কথা বলে পাশে চাচার…

Read More
আবারও শাহরুখের দলে যোগ দিলেন সাকিব

ক্রীড়া ডেস্ক আইপিএলে বলিউড বাদশা শাহরুখ খানের দলকে দুই বার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কয়েক আসর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার এবার ভিন্ন লিগে ফ্র্যাঞ্চাজিটির সঙ্গে যুক্ত হয়েছেন। আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) শাহরুখের দলটি খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে। তাদের হয়ে ২০২৪ আসরে সাকিবের খেলার কথা রয়েছে। আজ (শুক্রবার) নিজেদের সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেখানে তারা লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শীঘ্রই দেখা হচ্ছে, সাকিব।’ এক বিবৃতিতে নাইট রাইডার্স গ্রুপ জানিয়েছে,…

Read More
মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে আগুন লেগে ১২ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে পোলেরহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে দোকানগুলো পুড়ে যায়। ভয়াবহ এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আফজাল শেখ, কাইয়ুম শিকদার, আফজাল খান, বাবুল, একলাস, বাচ্চু খান, জুয়েল, শাহজাহান, কামাল খান, মনির, জহিরুল ইসলাম ও আল-আমীন। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, পলাশ, মহিমা, পল্টু, জহিরুল ইসলাম ও ওমর ফারুক আকন। সহায় সম্বল সব হারিয়ে অধিকাংশ ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম হয়েছে বলে স্থানীয়রা জানান।…

Read More
কালীগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ একই বিদ্যালয়ের দুই ছাত্রী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার ফলে ছেলেদের পিছনে ফেলে উপজেলা পর্যায়ে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একই বিদ্যালয়ের দুই ছাত্রী। তারা হলেন, উপজেলা শহরের নিমতলা বাজারের নুর আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস জিতু এবং হেলাই গ্রামের রকিব মল্লিকের মেয়ে রুকাইয়া পারভীন। দুজনেই কালীগঞ্জ সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তারা মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি-২০২৪ পরীক্ষায় অংশ নিয়ে উভয়েই ১১ শ’ নম্বর পেয়ে যৌথভাবে উপজেলা পর্যায়ে প্রথম হবার গৌরব অর্জন করেন। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীদের মধ্যে জিতু তার সাফল্যের পেছনে মা সানজিদা খুশির অবদানই বেশি বলে জানিয়েছেন। বাবা নুর আলী একজন কৃষি উদ্যেক্তা হওয়ায় গ্রামের খামার নিয়েই ব্যস্ত থাকতেন।…

Read More
সহ-অধিনায়ক হওয়ার পর মুখ খুললেন তাসকিন

ক্রীড়া ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন আমেরিকাতে। তবে দেশ ছাড়ার আগে দলের প্রতিটি খেলোয়াড়ই নিজের অনূভুতি নিয়ে কথা বলেছেন বিসিবির ডিজিটাল প্লাটফর্মে। আজ শুক্রবার বিসিবি প্রকাশ করেছে তাসকিন আহমেদের কথা। আসন্ন বিশ্বকাপে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টাইগার এই পেসার। শুরুতে নতুন দায়িত্ব নিয়ে তাসকিন বলেন, ‘আমি অনেক ভালো অনুভব করছি। দলেও আছি, সহ-অধিনায়কও হয়েছি। শুকরিয়া আল্লাহ্‌র কাছে। দল ঘোষণা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা দুই দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার।’…

Read More
যারা একবেলা ভাত খেতে পারত না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী

কল্যাণ ডেস্ক গ্রামের অর্থনীতি পাল্টে গেছে; যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা চারবেলা খায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী আরও জানান, আগে হাটবারের (যেদিন হাট বসে) বাইরে কিছু পাওয়া যেত না। এখন সুপার মার্কেট হয়েছে। শুক্রবার (১৭ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, “আমাদের গ্রামের বাজার পাটগাতি (টুঙ্গিপাড়া উপজেলার ইউনিয়ন) থেকে ঈদের আগে ২০০ ফ্রিজ বিক্রি হয়েছে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, শিল্প কলকারখানা বাড়ছে।” দেশের অর্থনীতিবিদদের উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, “অর্থনীতির সূক্ষ্ম ও জটিল বিষয়াদি আপনাদের মতো আমি…

Read More