Author: admin

 ফুরোলো অপেক্ষা, পরিবারের কাছে ফিরলেন নাবিকরা

 কল্যাণ ডেস্ক অবশেষে ফুরোলো অপেক্ষার পালা। এক মাসেরও বেশি সময় সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকার পর মুক্তি পেলেও স্বজনদের কাছে ফেরার অপেক্ষা ফুরোচ্ছিল না এমভি আবদুল্লাহ জাহাজের বাংলাদেশি ২৩ নাবিকের। জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার এক মাস পর এবার দেশে ফিরেছেন তারা। আর তাদের বরণ করে নিতে চট্টগ্রাম বন্দরের জেটিতে দেখা গেল পরিবারের সদস্য ও স্বজনদের ভিড়। মঙ্গলবার (১৪ মে) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রাম বন্দর জেটিতে ফেরেন জাহাজটির নাবিকেরা। বন্দরের এনসিটি-১ বার্থে পরিবারের সদস্য ও স্বজনরা আবেগঘন পরিবেশে তাদের বরণ করে নেন। এসময় নাবিক ও স্বজনদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। এদিন বিকেলে নাবিকেরা এমভি জাহান মণি-৩ নামের কেএসআরএম গ্রুপের একটি…

Read More
ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত। তার পরপরই নাম না উল্লেখ করে ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৪ মে) ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে, তাহলে তাদের ওপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করে ভার‍ত। মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সেখানে ভারত-ইরান চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে বেদান্ত সাফ জানিয়ে দেন, বিষয়টি আমরা আমরা জানি। ‘আমরা চাই, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের বিস্তারিত…

Read More
বিশ্বকাপ জার্সি উন্মোচন কবে, যা বললেন জালাল ইউনুস

ক্রীড়া ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোট নিয়ে শঙ্কা থাকলেও তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল ঘোষণা করে। বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েক দিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায়…

Read More
অনলাইনে পরিশোধ করতে হবে ভারতগামী যাত্রীদের ‘যাত্রী সুবিধা চার্জ’

বেনাপোল (যশোর) প্রতিনিধি যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের এখন থেকে ‘যাত্রী সুবিধা চার্জ’ অনলাইনে পরিশোধ করতে হবে। রোববার (১২ মে) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। সকালে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের কনফারেন্স রুমে প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে দেশের চারটি স্থলবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান অতিথি স্থলবন্দর চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান যাত্রী সুবিধা চার্জ অনলাইনে কীভাবে পরিশোধ করতে হবে সে বিষয়ে ধারনা দেন। নির্দিষ্ট দোকান বা নিজে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে এ চার্জ প্রদান করে ভারত গমন করতে পারবেন বলে জানান। তিনি বলেন, রোববার বেনাপোল বন্দর, বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরের…

Read More
বাইকের বেপরোয়া গতি কেড়ে নিলো মামুনের প্রাণ

নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মামুন সমাদ্দার নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হন কাজেম আলী নামে এক পথচারী। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল-গোবরা সড়কে সদর উপজেলার কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম। জানা গেছে, সকালের নির্জন সড়কে নড়াইল থেকে ফুলতলা অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মামুন। পথে কাড়ার বিলের মাঝ বরাবর উঁচু ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় নড়াইলগামী বাইসাইকেল…

Read More
ঘোড়ায় চড়লেন সাবেক দুই এমপি ও আ.লীগের সভাপতি-সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের ঝিকরগাছায় চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজার ঘোড়া প্রতীকে ভোট চেয়েছেন সাবেক দুই সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। রোববার (১২ মে) বিকেলে ঝিকরগাছা বাজারে সংক্ষিপ্ত সভায় তারা ভোট প্রার্থনা করেন। কপোতাক্ষ ব্রিজের পূর্বপাশে সেলিম রেজার ঘোড়া প্রতীকের প্রচারকালে সংক্ষিপ্ত পথসভায় সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন বলেন, শুধু উপজেলা নির্বাচনের জন্য নয়, আওয়ামী লীগের বৃহৎ স্বার্থে, সুদূরপ্রসারী পথ চলার উদ্দেশ্যে আমরা ঘোড়া মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে নেমেছি। এ ঐক্য আওয়ামী লীগকে আরও অটুট করবে। এ সময় সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম…

Read More
শিক্ষার্থী ধরে রাখতে না পারলে সরকারি সুবিধাও মিলবে না: শিক্ষামন্ত্রী

ঢাকা অফিস শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কাম্য সংখ্যক শিক্ষার্থী ধরে রাখতে না পারলে সরকারি সুযোগ-সুবিধা অব্যাহত রাখা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, আমরা ইদানীং একটা প্রবণতা দেখছি- নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে আলিয়া মাদরাসা, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়গুলোর বাইরে যে অনেকগুলো অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে সেখানে অনেক শিক্ষার্থী চলে যাচ্ছে। এ বিষয়ে তাদের (নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর) মনোযোগী হতে হবে। প্রতিষ্ঠান যদি কাম্য সংখ্যক শিক্ষার্থী ধরে রাখতে না পারে সেখানে সরকারি সহযোগিতা অব্যাহত রাখা যাবে না। এরই মধ্যে সেটা আমরা বলেছি এবং এ নিয়ে একটা সমীক্ষাও করবো। রোববার (১২ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি এ…

Read More
তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন পাপন

ক্রীড়া ডেস্ক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরপরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল বাংলাদেশের। তবে তারকা পেসার তাসকিন আহমেদের ইনজুরির খবরে সব যেন থমকে গেছে। বিশ্বকাপের আগমুহূর্তে আচমকা কালো মেঘ ছেয়ে গেছে দেশের ক্রিকেটে। টাইগার এই পেসারের চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার। আজ (রোববার) মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে বিকেলে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর…

Read More
গর্তে মিলল দুই খালাতো ভাইয়ের মরদেহ

কল্যাণ ডেস্ক সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের একদিন পর একটি খাল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল। রোববার (১২ মে) দুপুরে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লকের পাশে ছোট গর্ত থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। সম্পর্কে তারা খালাতো ভাই। নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)। জালালপুর গ্রামের স্থানীয় আলহাজ আলী বলেন, যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরির কাজ চলছে। দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লক নির্মাণ এলাকার ছোট গর্তে…

Read More
হাসপাতালের লিফটে আটকা ‘৪৫ মিনিট’, অবশেষে রোগীর মৃত্যু

ঢাকা অফিস গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) সকালে হাসপাতালের ৩ নম্বর লিফটে এ ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে লিফটে আটকে পড়া রোগীর মরদেহসহ অন্যদের উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের স্বজনরা সাংবাদিকদের কাছে লিফট অপারেটরদের দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন। মৃত মমতাজ বেগম (৫০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিন বিএসসি’র স্ত্রী। মৃতের ভাগ্নে খন্দকার শাহদত হোসেন সেলিম বলেন, আমার মামি মমতাজ বেগম শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই হাসপাতালের ১১ তলার মেডিসিন বিভাগে ভর্তি হন। চিকিৎসকরা তাকে একই ভবনের…

Read More