বাগআঁচড়া প্রতিনিধি যশোরের শার্শায় উপজেলা নির্বাচনে নির্বাচনি অফিস করাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যানসহ অন্তত ৫জন গুরুতর আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ (৬০), কালিয়ানি গ্রামের আফিল উদ্দীনের ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন (৪৪), গোগা এলাকার জয়নালের ছেলে জুলফিকার আলী ভুট্রো (৪০), একই এলাকার নুর ইসলামের ছেলে আব্দুল ওহাব (৪৫) ও ইদ্রিস (৪৫)। পরে উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন চার মাস আগে গোগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তবিবর রহমানসহ তার…
Author: admin
নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর কোমলমতি শিক্ষার্থীদের থেকে প্লাস্টিকের বর্জ্য নিয়ে প্রত্যেককে চারা উপহার দিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধন’। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলার এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির ১৫০টি গাছ তুলে দিয়েছেন সংগঠনটির সদস্যরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান সোহাগ বলেন, বর্তমান দেশের তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখিন হচ্ছে। নিত্য বন উজাড় ও নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে এই তাপমাত্রা। গাছ…
আন্তজার্তিক ডেস্ক ইতিহাসের একনিষ্ঠ ছাত্র হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির ক্ষমতার কেন্দ্র ক্রেমলিনে আজ তিনিই শীর্ষে। এক সময় যে আসনে ছিলেন জার দ্বিতীয় নিকোলাস থেকে শুরু করে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচভ। ঠিক কোন কারণে তাঁর এই পূর্বসূরীদের ক্ষমতার মায়া কাটাতে হয়েছিল– সেটিও তিনি ভালোই জানেন। ক্রেমলিন অধীশ্বরদের ক্ষমতা হাতছাড়া হয়েছে প্রধানত দুই কারণে: এক. যুদ্ধে মারাত্মক হার এবং দুই. অর্থনীতির শোচনীয় অবস্থানের জন্য। তাই দীর্ঘদিনের মিত্র ও ঘনিষ্ঠ সহচর সের্গেই শোইগুকে ভেবেচিন্তেই প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে হটিয়েছেন। তাঁর জায়গায় প্রতিরক্ষামন্ত্রীর ভার পেয়েছেন অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভ। দক্ষ ও সৎ বলে পরিচিত একজন অর্থনীতিবিদকে এই দায়িত্ব দিয়ে পুতিন একইসাথে এ দুটি বিষয়ই…
ক্রিড়া ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার মধ্যরাতে যুক্তাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত বাহিনী। এরপর বিশ্বকাপের আনুষ্ঠানিক ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা রয়েছে। আইসিসির তরফ থেকে এখনো প্রস্তুতি ম্যাচগুলোর সূচি ঘোষণা করা হয়নি। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটিও রয়েছে। ক্রিকইনফোর দাবি, আগামী ১ জুন নিয়ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি…
নিজস্ব প্রতিবেদক নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সারা দেশে গড়ে ৩৬ শতাংশ ভোটার এসেছে। এটিকে কম বলব না। ধান কাটার মৌসুম, গরম ও ভোটারদের প্রার্থী দেখে পছন্দ হয়নি বলেই ভোটার উপস্থিতি কিছুটা কমেছে। তবে এ অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে যশোর, মাগুরা ও নড়াইল জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে…
বাগআঁচড়া প্রতিনিধি যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো তিনটি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বাগআঁচড়ার বাবু চেয়ারম্যান মার্কেটের ভেতরে টিউবওয়েলের পাশ থেকে এ বোমা তিনটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কল্যাণ ডেস্ক চলতি বছরের ১৮ মার্চ। ভারতের উত্তরাঞ্চলের শহর প্রয়াগরাজ; যা পূর্বে এলাহাবাদ নামে পরিচিত ছিল। শহরটিতে সেদিন দুটি পরিবারের মাঝে ঘটে যায় ভয়ংকর এক ট্র্যাজেডি। যার ফলশ্রুতিতে তিন জনকে হত্যা করা হয় এবং সাতজনকে গ্রেফতার করা হয়। শিবানী কেশরওয়ানি বলেন, “রাত ১১টার দিকে প্রায় ৬০-৭০ জন লোক আমাদের বাড়িতে এসে হাজির হয়। তারা আমাদের নির্দয়ভাবে মারতে শুরু করে।” শিবানী জানান, ঐ লোকগুলো ছিল আংশিকার পরিবারের সদস্য ও আত্মীয়রা। যিনি তার ভাই আংশুর স্ত্রী। তাকে এরও একঘণ্টা আগে কেশারওয়ানি বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। শিবানী ও পুলিশ বলছে, আংশিকা আত্মহত্যা করে মারা গেছে। তবে তার পরিবার এবং প্রতিবেশীরা অভিযোগ, তাকে…
ঢাকা অফিস ট্যুরিস্ট পুলিশের অধীন ঢাকা অঞ্চলের বিভিন্ন হোটেলে থাকা এবং খাওয়ার ওপর বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা। গত ২৬ এপ্রিল ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সদর দপ্তরে (ট্যুরিস্ট পুলিশ)। ওই চিঠির বিষয়বস্তু লেখা হয়েছে, বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট (রেস্তোরাঁ) ও ট্যুর অপারেটরদের কাছ থেকে ডিসকাউন্ট অফার (প্রস্তাব) প্রাপ্তি প্রসঙ্গে। চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ১২টি হোটেল ও রেস্তোরাঁ এবং ১৪টি রেস্তোরাঁ রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের…
আন্তর্জাতিক ডেস্ক ৮০ কেজির দৈত্যাকার কুমিরের সঙ্গে লড়াই করে নিজের জমজ বোনকে বাঁচানো এক ব্রিটিশ তরুণীকে রাজকীয় সম্মাননা প্রদান করতে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ৩১ বছর বয়সী তরুণী জর্জিয়া লোরি ২০২১ সালে তার জমজ বোন মেলিসা লোরির সঙ্গে মেক্সিকোতে ঘুরতে গিয়েছিলেন। সে সময় তার বোন মেলিসাকে আক্রমণ করেছিল ৮০ কেজির একটি কুমির। তখন নিজের জীবনের পরোয়া না করে ওই কুমিরটিকে ঘুষি মেরে নিজের বোনকে বাঁচিয়েছিলেন তিনি। আর ওই বীরত্বের জন্য তাকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ‘বেসামরিক বীরত্ব’ ক্যাটগরিতে সম্মাননা জানাতে যাচ্ছেন। সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ২০২১ সালে মেলিসা ও জর্জিয়া মেক্সিকোর পুয়ের্তো এসকোনদিদোর একটি অগভীর হ্রদে…
কল্যাণ ডেস্ক চার ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না বিএনপি। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় দুই শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে বিএনপির মাত্র সাত জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। যার ফলে তৃতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হওয়া অনেকে দুকূল হারানোর ভয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে ২৯ মে অনুষ্ঠাতব্য ময়মনসিংহের ফুলাবাড়ীয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন শাহ মো. আলমগীর। সোমবার (১৩ মে) নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে চিঠি দেন তিনি। এর আগে ৩ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় ফুলাবাড়ীয়া…









