কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী বাদে বাকি চার প্রার্থী তাদের জামানত হারাচ্ছেন। এদের মধ্যে এমদাদুল হক সোহাগ, জাহাঙ্গীর হোসেন সোহেল, মতিয়ার রহমান মতি ও রাশেদ শমশের। এদিকে বুধবার প্রথম ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে ঘোষিত বেসরকারি ফলাফলে নির্বাচিত শিবলী নোমানী পেয়েছেন ৪২ হাজার ৬৭৫টি ভোট। তার নিকটতম প্রার্থী মতিয়ার রহমান মতি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭২ ভোট, জাহাঙ্গীর হোসেন সোহেল টেলিফোনে প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮১৮ ভোট, ইমদাদুল হক সোহাগ কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬২৩ ভোট ও রাশেদ…
Author: admin
নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শায় শাহানাজ আক্তার লিমা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার জিরেনগাছা গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামশের আলীর স্ত্রী ও পাশ্ববর্তী কাজিরবেড় এলাকার আব্দুল আজিজের মেয়ে। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিপারের কাছে হস্তন্তর করেন পুলিশ। মৃত লিমার বাবা আব্দুল আজিজ জানান, জিরেনগাছা গ্রামের জামশের আলীর সাথে তার মেয়ে শাহানাজ আক্তার লিমার বিবাহ দেয়। দাম্পত্য জীবনে তাদের তিনটা সন্তান রয়েছে। ৮ থেকে ৯ মাস হলো পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জামায় জামসের মালয়েশিয়ায় পাড়ি জমান। এরপর হতে আমার মেয়ের সাথে পরিবারে বিভিন্ন বিষয়…
বিনোদন ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম হয় তার। ছেলে পুন্যকে নিয়েই এখন শত ব্যস্ততা নায়িকার। এপার-ওপার দুই বাংলায় সিনেমা নিয়ে কাজ করলেও একমাত্র ছেলেকে সময় দেয়া থেকে বাদ যান না এ অভিনেত্রী। ছেলে পুণ্যের ইতোমধ্যে একবছর হয়েছে। একমাত্র ছেলের প্রথম জন্মবার্ষিকী বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে পালন করেছেন পরীমণি। এরপর অবশ্য ব্যক্তিজীবনে অনেক ঝড় বয়ে গেছে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তবে বিচ্ছেদ হলেও সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে নিয়ে বেশ ভালো রয়েছেন এ লাস্যময়ী সুন্দরী। পুত্রসন্তানের মা হওয়ার পর এ নায়িকা আরও একটি সুখবর দিলেন। এবার কন্যাসন্তানের…
ক্রীড়া ডেস্ক সবার জানা, এবারের জিম্বাবুয়ে আগের যে কোন সময়ের চেয়ে বেশ দুর্বল, কমজোরি। সিকান্দার রাজা, ক্রেইগ অরভিন আর ব্লেসিং মুজারারাবানি ছাড়া পুরো দলে একজন ক্রিকেটারও নেই, যাকে ক্রিকেট বিশ্ব চেনে। একঝাঁক অখ্যাত স্বল্প অভিজ্ঞতায় পুষ্ট জিম্বাবুয়ের বিপক্ষে এবারের সিরিজটি নিয়ে তাই টাইগার ভক্ত ও সমর্থকদের উৎসাহ-আগ্রহ অনেক কম। এখন প্রশ্ন উঠেছে, এমন এক দুর্বল দলের বিপক্ষে বিশ্বকাপের আগে বাংলাদেশ কোন লক্ষ্য নিয়ে খেলছে? জিম্বাবুয়ের এই দলটির সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি কী টিম বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ভাবা হচ্ছে? যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক’দিন আগেই বলে দিয়েছেন, ‘এ সিরিজ মোটেই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খেলা না। এটা এফটিপির;…
কল্যাণ ডেস্ক চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক পাইলট মারা গেছেন। তার নাম অসীম জাওয়াদ। এ ঘটনায় আরেক পাইলট আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা বলেন, চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালের চিকিৎসক ওই পাইলটকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন। অসীম জাওয়াদ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। তিনি ২০১০ সালে বাংলাদেশ এয়ারফোর্স অ্যাকাডেমিতে (বাফা) যোগদান করেন। তিনি ২০১১ সালে বিমান বাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। আহত পাইলটের নাম সোহান। তিনি বিমানবাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় এ…
নিজস্ব প্রতিবেদক জনউদ্যোগ যশোরের উদ্যোগে কালেক্টরেট চত্বরে যশোরের ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সকল পুরাতন ভবন রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে জনউদ্যোগের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদৌলাহ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেন, ট্রেড ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সনাক যশোরের সভাপতি শাহীন ইকবাল, যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগের…
বাগেরহাট প্রতিনিধি অবশেষে চার দিন পরে সম্পূর্ণ নিভে গেছে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন। পোড়া বনভূমিতে জমেছে জোয়ার ও বৃষ্টির পানি। মঙ্গলবার (৭ মে) দিনব্যাপি আগুন লাগা এলাকা পর্যবেক্ষন করে আগুনের অস্বিত্ব পায়নি ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা। তবে অতিরিক্ত সতর্কতার জন্য আরও ২৪ ঘন্টা পর্যবেক্ষন করা হবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম। গেল শনিবার (৪ মে) বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়। এদিন সন্ধ্যা নামায় অগ্নি নির্বাপন…
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাংলা, বাংলাদেশ এবং আমাদের জাতিসত্তার সাথে সম্পর্কিত সংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলো যবিপ্রবি এখন থেকে নিয়মিতভাবে পালন করবে। মূল কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে আমাদের সন্তানেরা যেন যন্ত্র না হয়ে যায়। তারা যেন বিশ্বের সভ্যতার বিকাশের সাথে সাথে বহির্বিশ্বের সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচতে নিজেদের সংস্কৃতিকে চিনতে পারে। নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এটাই আমাদের প্রত্যাশা। এ ধরনের…
বিনোদন ডেস্ক নির্মাতা রায়হান রাফী আগেই পূর্বাভাস দিয়েছিলেন, আজ বাংলার আকাশে-বাতাসে এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সেই ঝড়েরই দেখা মিলল সন্ধ্যা নামার আগেই। সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে। যেখানে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এসময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয়…
স্পোর্টস ডেস্ক জিম্বাবুয়ের বিপক্ষে আগের দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে রোডেশিয়ানদের ৯ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৪ রান করেছেন ফারাজ আকরাম। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুগেছে জিম্বাবুয়ে। দুই বাউন্ডারি হাঁকিয়ে ভালো…









