Author: admin

সুন্দরবনে গহিনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

মোরেলগঞ্জ প্রতিনিধি তীব্র দাবদাহের মধ্যে সুন্দরবনে গহিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহল ফাঁড়িসংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় ব্যক্তিরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে তাঁরা কাজ শুরু করেছেন। আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সঙ্গে নিয়ে সুন্দরবনে গেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবু তাহের মিয়া। ঘটনাস্থল থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আমুর বুনিয়া ফাঁড়ির কাছেই আগুন লেগেছে। বেশ বড় এলাকা। অন্তত তিন…

Read More
বিশ্বকাপ জার্সি উন্মোচন কবে, যা বললেন জালাল ইউনুস

ক্রীড়া ডেস্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই ফিফটি হাঁকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়েছেন তানজিদ হাসান তামিম। তরুণ এই ওপেনারের ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ৩৩ রানের ক্যামিওতে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পেয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যাওয়ার পর প্রশংসা কুড়াচ্ছেন এই দুই টাইগার ব্যাটসম্যান। তামিম-হৃদয় দুজনেই অনেক উন্নতি করছেন বলে মত ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সে (তানজিদ) উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল, ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে আগের চেয়ে। তবে এখনও উন্নতির অনেক জায়গা আছে…

Read More
পরকীয়া প্রেমিকার পরিকল্পনায় খুন, অবশেষে গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোরের মণিরামপুরে অটো রাইস মিলের শ্রমিক মিশকাত হোসেন খুনের রহস্য বের করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরকীয়া প্রেমিকাকে মেশকাতের স্ত্রী অপমান করার জেরে প্রবাসী প্রেমিকার পরিকল্পনায় দুই লাখ টাকার বিনিময়ে মেশকাতকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক নারী হত্যাকারী ও পরকীয়া প্রেমিকার বাবাকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিবি। গ্রেফতার দুইজন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজীর মেয়ে রিক্তা পারভীন (৩০) ও পরকীয় প্রেমিকার বাবা সাতক্ষীরার আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের নিজাম সরদার (৬০)। গ্রেফতার দুইজনের দেওয়া তথ্য অনুযায়ী ডিবি জানিয়েছে, হত্যার শিকার মেসকাত হোসেন পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের…

Read More
১৭ রোগীকে হত্যা: মার্কিন নার্সের৭৬০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত ১৭ জন রোগীকে হত্যার দায়ে হেদার প্রেসডি (৪১) নামের এক নার্সকে ৭৬০ বছর কারাবাসের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি আদালত। মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৩ সাল— তিন বছরে অঙ্গরাজ্যের ৫টি হাসপাতালে এ ঘটনা ঘটিয়েছেন তিনি। মামলার বিবরণীতে আরও জানা গেছে, এই তিন বছরে মোট ২২ জন রোগীকে প্রাণঘাতী ইনসুলিনের ইঞ্জেকশন দিয়েছেন তিনি। তাদের সবার বয়স ৪৩ বছর থেকে ১০৪ বছরের মধ্যে। এই ২২ জন রোগীর মধ্যে মাত্র ৫ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার জন্য রাতের বেলার শিফটকে বেছে নিতেন হেদার। যে ২২ জনের দেহে তিনি প্রাণঘাতী ইনসুলিনের ইঞ্জেকশন…

Read More
যশোরে হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী দাতাল বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ৯ বছর পর যশোরে আতাউর হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাতাল বাবুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির সামনে থেকে গ্রেফতারের পর তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দাতাল বাবুর শহরের আরবপুর বিমান বন্দর সড়কের আব্দুর রাজ্জাক ওরফে হাসেম আলী বিশ^াসের ছেলে। ডিবি পুলিশ জানিয়েছে, ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে সুকৌশলে ফিরোজ হায়দারের ছেলে আতাউর রহমানকে গুলি করে হত্যা করে। আতাউর রহমানের বাড়ি রাজবাড়ি জেলায়। তিনি যশোর শহরতলীর ডাকাতিয়া গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পাশাপাশি আতাউর রহমান ডিস লাইনের কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে শহরের…

Read More
প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ প্রয়াত শিক্ষকদের স্মরণে সভা

নিজস্ব প্রতিবেদক যশোরে মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও সহকারী শিক্ষক আব্দুস সাত্তার খানসহ অন্যান্য প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বিকেলে শহরতলী নুরপুর গ্রামে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহুরুল হক, খোজারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্যাসিফিক মডেল স্কুলের পরিচালক মফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন টিপু প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শ…

Read More
কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না: মোদী

আন্তর্জাতিক ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারাদেশ মিলিয়ে ১৫টি আসনও পাবে না তৃনমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেস সবটুকু চেষ্টা করেও ৫০ আসন পাবে না। আর বামফ্রন্ট অনেক আগেই শেষ হয়ে গেছে। শুক্রবার (৩ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান পূর্ব আসনে বিজেপির প্রার্থী অসীম সরকার ও বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দীলিপ ঘোষের সমর্থনে জনসভায় অংশ নিয়ে এসব দাবি করেন তিনি। জনসভায় মোদী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, আমি তো আগেই বলেছিলাম, এদের সবচেয়ে বড় নেতা নির্বাচনে দাঁড়াবেন না। সেটাই হলো। পালিয়ে রাজস্থানে গেলেন, সেখান থেকে রাজ্যসভায় ঢুকলেন। আমি আগেই বলেছিলাম, শাহজাদা ওয়ানডে হারবে। হারের ভয়েই ওয়ানডে ভোট শেষ হতেই দ্বিতীয় আসনে…

Read More
অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক এবার অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী আন্দোলন শুরু হয়েছে। শুক্রবার (৩ মে) দেশটির সিডনি বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি অব সিডনি) তাবু স্থাপন করে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সেসময় তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এদিনের আন্দোলন থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সংস্থাগুলো থেকে সিডনি বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি তোলেন। বিক্ষোভকারীরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, অস্ট্রেলিয়ান সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট কাজ করেনি। ব্রিটিশি বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মেলবোর্ন, ক্যানবেরাসহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের শিবির গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলো থেকে পুলিশ ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের…

Read More
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলছে ২৬ জুন

ঢাকা অফিস তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আগামীকাল শনিবার (৪ মে) দেশের ২৫ জেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ ঘোষণা করা জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা (রাজশাহীর ৮টি ও খুলনার ১০টি)। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলা। শুক্রবার (৩ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও…

Read More
উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের ‘মীরজাফর’ বললেন রিজভী

ঢাকা অফিস দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের ‘বিপথগামী ও মীরজাফর’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদতে ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির স্বৈরশাসন। এতে গভীর সংকটে পড়েছে মানুষ। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন। বাংলাদেশের নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচনগুলোও ‘আমরা আর মামু’দের তামাশায় রূপান্তরিত করা হয়েছে। রিজভী আরও বলেন, এই ভয়াবহ…

Read More