Author: admin

টানা পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে পুতিনের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক টানা পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্টের আসনে বসে অনন্য রেকর্ড গড়লেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) ক্রেমলিনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। এর ফলে আরও ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সুযোগ পাচ্ছেন পুতিন। তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবারের মেয়াদে বেশি ক্ষমতাধর হবেন তিনি। এদিন মস্কোর গ্রান্ড ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয় রুশ প্রেসিডেন্টের শপথগ্রহণ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় রাশিয়ার প্রধান সব টেলিভিশন চ্যানেলে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে পুতিনের কাছে ক্ষমতার প্রতীক হস্তান্তর করেন সাংবিধানিক আদালতের চেয়ারম্যান ভ্যালেরি জরকিন। শপথগ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। ভাষণে পুতিন বলেন, রাশিয়া বর্তমান ‘কঠিন’ সময়ের…

Read More
সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস ভবিষ্যতে যে কোনো মহামারি পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়ার জন্য দৃঢ় রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং তাদের প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মে) গণভবন থেকে ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস এবং রেসপন্স-এর কো-চেয়ারম্যান এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পদ্ধতিগত পরিবর্তনের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা এবং প্রতিশ্রুতি একান্তভাবে প্রয়োজন। যা ভবিষ্যতে মহামারি প্রতিরোধ, শনাক্তকরণ এবং কার্যকরভাবে সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে পারে। তিনি বলেন, মহামারি প্রস্তুতি এবং পরিস্থিতি সামাল দেওয়া সম্পর্কিত সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। রাজনৈতিক নেতৃত্ব বৈশ্বিক সহযোগিতার ঐক্য তৈরি করে, জনস্বাস্থ্যে…

Read More
দীর্ঘ অপেক্ষার পর যশোরে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক টানা এক মাসেরও বেশি মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের পর অবশেষে যশোরে স্বস্তির বৃষ্টি নেমেছে। তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ। সোমবার (৬ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয় জেলায়। প্রায় আধাঘণ্টা বর্ষণ অব্যাহত থাকে। এর আগে সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল গোটা শহর। দুপুর গড়িয়ে বিকেল ৪টা থেকে ধীরে ধীরে কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ। এরপর দমকা ঝোড়ো হাওয়ার সাথে শুরু হয় বৃষ্টি। যশোর শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় একই সময়ে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।  খুলনা আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ১৯ এপ্রিল থেকে ৩…

Read More
গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (৬ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। এদিন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী লোডশেডিংয়ের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন- এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কেবিনেটের কথা তো কেবিনেটে চলে গেছে। এটা তো বাইরে বলা যাবে না। লোডশেডিং নিয়ে সারাদেশের মানুষ কষ্ট পাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হচ্ছে। বিশেষত গ্রামাঞ্চলে অনেক জায়গায়। এটি আমরা গত এক মাস ধরে পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট,…

Read More
মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। এই তারকার সান্নিধ্যে আসতে ভক্তদের আগ্রহের সীমা নেই। তবে ভক্তদের সঙ্গে বহুবার মেজাজ হারানোর ঘটনা ঘটিয়েছেন এই অলরাউন্ডার। সবশেষ এমন ঘটনা ঘটেছে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মধ্যকার ম্যাচের আগে মেজাজ হারিয়ে এক ভক্তকে চড় মারতে উদ্যত হন সাকিব। ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংক কোচ সালাহউদ্দিন এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এসময় হঠাৎ সেলফি তুলতে যান এক তরুণ। সাকিব তাকে নিষেধ করেন সেলফি তুলতে। কিন্তু সাকিবের কথা শোনেননি তিনি। সেলফি তুলতে আরেকবার…

Read More
যশোর-নড়াইল মহাসড়কে গাছ না কাটার ওপর স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপ-নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (৬ মে) বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি জানান, ২১ দিনের জন্য এ নির্বাচন স্থগিত করেছেন আদালত। আর আগামী রোববার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে। আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া একটি শিটে ৪৯ শতাংশ ভোটগ্রহণের কথা বলা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল সর্বোচ্চ ভোট পেয়েছেন বলে দেখা যায়। কিন্তু পরে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়। এর…

Read More
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। শিক্ষার্থীরা আজ রাত ১১ টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাঁদের ফলাফল জানতে পারবেন। রোববার দুপুরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘বি’ ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১…

Read More
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির

বেনাপোল প্রতিনিধি ‘আদালতের নিষেধাজ্ঞার মধ্যে’ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ কে এম আতিকুজ্জামান সনি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আজিম উদ্দিন গাজী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণে এ নিয়ে পর পর দ্বিতীয়বারের মত সভাপতি হলেন আতিকুজ্জামান সনি এবং তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক হলেন আজিম উদ্দিন গাজী। শনিবার বন্দর সংলগ্নে অবস্থিত বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে ভোট অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। সমিতি’র মোট ভোটারের সংখ্যা ৬২০ জন। ভোট প্রদান করেছেন ৪৭৬ জন। ভোট গ্রহণে নিরবচ্ছিন্ন আনতে কেন্দ্রে মোট ৬টি…

Read More
৪০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

ঢাকা অফিস কয়েক ডিগ্রি কমে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলো দিনের তাপমাত্রা। অতি তীব্রের পর দূর হলো তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের তীব্রতা ও আওতা কমে শনিবার (৪ মে) দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়ে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। একদিন আগে যশোরে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া শুক্রবার চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২, পাবনার ঈশ্বরদী ও মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। তবে শনিবার সর্বোচ্চ…

Read More
জামানত হারাচ্ছেন কালীগঞ্জের চার উপজেলা চেয়ারম্যান প্রার্থী

ঢাকা অফিস ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে’র ভোটে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু করতে ভোটগ্রহণের আগের দিন (৭ মে) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের বিপরীতে ব্যালট ইউনিটে সঠিকভাবে প্রতীক সন্নিবেশিত আছে কি না সেটি যাচাইয়ের জন্য প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি নির্বাচন পরিচালনা-২ (অধিশাখা) এর উপসচিব আতিয়ার রহমানের সই করা বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজীপুর, পাবনা জেলার সাঁথিয়া, সুজানগর, বেড়া, যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী, মানিকগঞ্জ জেলার সিংগাইর, হরিরামপুর, শরীয়তপুর জেলার নড়িয়া, ভেদরগঞ্জ, জামালপুর জেলার জামালপুর সদর,…

Read More