ক্রীড়া ডেস্ক ফুটবলের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টা। টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পাশাপাশি এবার ঐতিহ্যবাহী কোপা আমেরিকার সর্বোচ্চ শিরোপার মালিক হওয়ার লক্ষ্য। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা উরুগুয়ের সঙ্গে যৌথভাবে ১৫টি শিরোপা জিতেছে। আর্জেন্টিনার পাশাপাশি এবার বেশকিছু রেকর্ড নিজের করে নেয়ার হাতছানি মেসির সামনেও। কানাডার বিপক্ষে মাঠে নামার আগে মেসির সামনে যেসব রেকর্ড ভাঙার সুযোগ থাকছে তা একবার দেখে নেয়া যাক। শুক্রবার উদ্বোধনী ম্যাচে খেলতে নামলেই একটি রেকর্ড গড়বেন আর্জেন্টাইন…
Author: admin
ঢাকা অফিস শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটা কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী-বুধবার ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে। জানা গেছে, বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা…
ঢাকা অফিস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলামকে আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিত ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এক জনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে। বিজ্ঞপ্তিতে…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহায় এবার যশোর সদর উপজেলা এলাকায় ৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এরমধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮ টায় ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ৪৭ স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেলগেটে জেলা মডেল মসজিদে প্রথম জামাত সকাল ৭ ও দ্বিতীয় জামাত সকাল ৮ টায়, রেল বাজার জামে মসজিদ ১ম জামাত সকাল ৭ ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, জজকোর্ট জামে মসজিদ ৯ টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদ ৮ টায়, কারবালা জামে মসজিদ ১ম জামাত ৭ টা ১৫মিনিট ও দ্বিতীয় জামাত ৯…
ক্রীড়া ডেস্ক চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ খেলে দুটিতে জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। আইসিসি তাদের ফেসবুক পেজে আজ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেট-৩ (১০ ম্যাচ নিয়ে এক সেট) এর সেরা ফ্যান্টাসি একাদশ ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। এক দেশ থেকে সর্বোচ্চ ৩ জন থাকতে পারেন একাদশে, তাই সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন বাংলাদেশিরাই। এমনকি অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তানজিম সাকিব। এই একাদশের মধ্যে সবচেয়ে বেশি ১৪২ পয়েন্ট বাংলাদেশের এই পেসারের। তাসকিন ও হৃদয়ের পয়েন্ট যথাক্রমে ১৩১ ও…
বিনোদন ডেস্ক ভালো নেই ‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল তাসরিফ খান। তাঁর ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে নিজেই দিলেন এই দুঃসংবাদ। শুক্রবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান তাসরিফ। পোস্টে গায়ক বলেন, ‘আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’ গায়কের এই স্ট্যাটাসের পরই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করেন জনপ্রিয় এই সংগীতশিল্পীর। কমেন্ট বক্স ভরে উঠেছে একের পর এক মন্তব্যে। ভক্তদের সান্ত্বনা জানিয়ে তাসরিফ লেখেন, ‘একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে কারও দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশা আল্লাহ।’ জানা গেছে, বেশ কিছুদিন ধরে…
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চালের কার্ড স্ক্যানের করে প্রিন্ট দিয়ে গরীবের মাঝে বিতরণ করে চাল গ্রহণের সময় ধরা পড়ে একাধিক অসহায় মানুষ। ফলে চাল না নিয়েই বাড়িতে ফিরতে হয় অনেকের। ঘটনাটি ঘটেছে শনিবার যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন পরিষদে। জানা যায়, গরীবদের মাঝে বিতরণের জন্য কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত বিলায়ত মোল্লার ছেলে আওয়ামী লীগ নেতা তোহিদুর রহমান তোহিদকে ৫টি চালের কার্ড দেন স্থানীয় চেয়ারম্যান শরিফুল ইসলাম। সুচতুর তোহিদ এই কার্ড স্ক্যান করে একাধিক কার্ড তৈরি করে মানুষের মাঝে বিতরণ করেন। সেই কার্ডে চাল তুলতে গিয়ে বিপাকে পড়ে একাধিক অসহায় গরীব মানুষ। চাল দেওয়ার সময় পরিষদ থেকে বলা…
আন্তর্জাতিক ডেস্ক ‘মাংসখেকো ব্যাকটেরিয়ার’ কারণে তৈরি হয় এমন এক রোগ, যা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এমন ভয়ংকর রোগটি দ্রুতগতিতে ছড়াচ্ছে জাপানে। দেশটির জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউটের হিসাব অনুসারে, চলতি বছরে ২ জুন পর্যন্ত স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম (এসটিএসএস)-এ আক্রান্তের সংখ্যা ৯৭৭-এ পৌঁছেছে, যা ২০২৩ সালের ১২ মাসে আক্রান্ত রেকর্ড ৯৪১ জনের চেয়েও বেশি। ১৯৯৯ সাল থেকে এই রোগে আক্রান্তদের হিসাব রাখছে সংস্থাটি। গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস (জিএএস) সাধারণত ‘স্ট্রেপ থ্রোট’ নামে পরিচিত। এর কারণে শিশুদের শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া এবং গলা ব্যথা হয়। তবে এই ব্যাকটেরিয়ার কয়েকটি ধরনের কারণে অঙ্গে ব্যথা এবং ফোলা, জ্বর, নিম্ন…
ঢাকা অফিস সেন্টমার্টিনে মিয়ানমারের গোলাগুলি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যুদ্ধ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং চলবে। তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে অভ্যন্তরীণ কিছু সংকট আছে। তাদের ৫৪টি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে। তাদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। তাদের অভ্যন্তরীণ সংকটে আমরা যদি ভুক্তভোগী হই (সাফার করি) তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। সেখানে সরকারে আছে সামরিক শাসক। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা…
আন্তর্জাতিক ডেস্ক চীনের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের টয়েলেটে টাইমার বসিয়েছে কর্তৃপক্ষ। এসব টয়লেট ব্যবহার করেন নারীরা। ওই টাইমারের মাধ্যমে বাইরে থেকেই দেখা যাচ্ছে একজন মানুষ টয়লেটে ঢোকার পর কতটা সময় ব্যয় করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউনান বৌদ্ধ গ্রোটোসের টয়লেটে বসানো হয়েছে এসব টাইমার। যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ ঘুরতে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলেছেন, টয়লেট ব্যবহারের ‘সময় নির্দিষ্ট করে দিতে’ এই টাইমারগুলো বসানো হয়েছে। তবে পর্যটন কেন্দ্রটির এক কর্মী স্থানীয় সংবাদমাধ্যম শিওশিয়াং মর্নিং হেরাল্ডকে বলেছেন, পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে টাইমার বসানো হয়েছে। কে কতক্ষণ…









