ঢাকা অফিস চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রোববার (১২ মে) প্রকাশিত হবে। শুক্রবার (৩ মে) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ১২ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এসময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।…
Author: admin
কল্যাণ ডেস্ক ৩৬ রানে ১ উইকেট থেকে স্কোরবোর্ডে আর ২ রান যোগ করতেই উইকেটের পতন হলো আরও পাঁচটি। জিম্বাবুয়ের ব্যাটিং ধসের চিত্রটা এরচেয়ে ভয়ঙ্কর আর কী হতে পারতো! চট্টগ্রামের আকাশে মেঘের ঘনঘটা। দমকা বাতাসের সঙ্গে যেন যে কোনো সময় জমজমিয়ে বৃষ্টি নামার পূর্ভাবাস। তবে এর মধ্যেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইকেট-বৃষ্টি চলছে। আজ (শুক্রবার) পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শরীফুল ইসলামের প্রথম বল সীমানা দড়ি পার করে আন্তর্জাতিক টি–টোয়েন্টি অভিষেক হয় জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বির। প্রথম ওভারে দুই চারে শুরুটা খারাপ হয়নি সফরকারীদের। তবে দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই উদ্বোধনী…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ তিনটি পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন রয়েছেন। যশোর নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষদিনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু ও সদর উপজেলা যুব মহিলা…
নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোরের মণিরামপুরে অটো রাইস মিলের শ্রমিক মিসকাত হোসেনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার জোঁকা গ্রামের কৃষক আইয়ুব আলী স্থানীয় ঈদগাহ সংলগ্ন খেতে পাকা ধান কাটকে গিয়ে নিজের খেতে যুবকের লাশ দেখে চিৎকার দেন। এরপর স্থানীয়রা ঝাঁপা ক্যাম্প পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত মিসকাত হোসেন পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি চার থেকে পাঁচ বছর ধরে যশোরের একটি অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার বলেন, লাশের বাম কানের নিচে…
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা খুলনার পাইকগাছার বিভিন্ন নদীতে ভেসে আসা হোয়াইট গোল্ড’ খ্যাত বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা আহরণ করে জীবিকা নির্বাহ করছে সব বয়সের নারী-পুরুষ। সেই সাথে জীবন সংগ্রামে সংসারের বোঝা টানতে নদী থেকে পোনা আহরণের পর রাতে সেই পোনা পৌঁছে দিচ্ছে মৎস্য ঘেরে। নদীতে ভেসে আসা ‘হোয়াইট গোল্ড’ খ্যাত বাগদা ও গলদা চিংড়ির রেণু আহরণ ও বিক্রি করে অভাবের সংসারে কিছুটা হলেও আনন্দ ফেরে পরিবারগুলোতে। তবে রেণু পোনা আহরণ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ আইনত নিষিদ্ধ আছে। তবে এ নিষেধাজ্ঞার কথা জেনেও তারা এসব রেণু পোনা ধরেন। কেননা এই পোনা বিক্রি করেই কোনোরকমে সংসার চালাতে হয় তাদের। নদীতে…
আন্তর্জাতিক ডেস্ক প্রবল বৃষ্টিতে সৌদি আরবের দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে। গতকাল বুধবার (১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে মসজিদের ছাদ ভেঙে কেউ আহত হননি। কারণ ওই সময় সেখানে কেউ ছিলেন না। সৌদির বিভিন্ন অঞ্চলে গত দুইদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। নেটিজেনরা জানিয়েছেন, মসজিদটির বাইরের অংশের ছাদটি ধসে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল। স্টিলের ছাদটির ওপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। এরপর একটি পর্যায়ে এটি ভেতরের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব…
ঢাকা অফিস সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ে এপ্রিল মাস জুড়ে তীব্র গরমে পুড়েছে সারা দেশ। বলতে গেলে বৃষ্টির দেখা মেলেনি কোথাও। হিট স্ট্রোকে মারা গেছে অনেক মানুষ। ‘আগুনে এপ্রিল’ শেষ হয়েছে, শুরু হয়েছে নতুন মাস মে। এই মাসেও কি গরমের তীব্রতা এত বেশি থাকবে? কাঙ্ক্ষিত বৃষ্টি হবে তো? এমন নানা প্রশ্ন এখন জনমনে। এসব প্রশ্নের উত্তর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ মে) গোটা মে মাসের জন্য আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে তাপপ্রবাহ, বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখী সবকিছুরই সম্ভাবনা রয়েছে। তবে তাপপ্রবাহ এপ্রিলের মতো অবস্থায় যাবে না। এ মাসে এত…
ঢাকা অফিস মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে। এক বছর পর সমাজসেবা অধিদপ্তরে লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। ২০১৮ সালে আশ্রমের কার্যক্রম পরিচালনার লাইসেন্স পান। আশ্রমটিকে কেন্দ্র করে মোট ২টি লাইসেন্স করা হয়। একটি ফাউন্ডেশনের জন্য, আরেকটি সমাজকল্যাণের জন্য। সমাজকল্যাণের লাইসেন্সে হতদরিদ্রদের আশ্রয়, সেবা দেওয়া ও চিকিৎসার বিষয়গুলো অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার (২ মে) রিমান্ড ও জামিন শুনানি চলাকালে বিচারকের জেরার মুখে এসব তথ্য জানিয়েছেন মিল্টন সমাদ্দার। এ সময় বিচারক চিকিৎসার জন্য আশ্রমে কী কী ব্যবস্থা আছে জানতে চাইলে তিনি জানান, চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। আদালতে ‘ফিরিস্তিযোগে’ মিল্টনের আইনজীবীর দাখিল করা ছবির বিষয়ে…
ক্রীড়া ডেস্ক আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রোববার (২৮ এপ্রিল) রাতে এ দল ঘোষণা করা হয়। আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-টোয়েন্টি, এরপর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। এদিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (২৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে। রাত সাড়ে ৯টায় ম্যাচ ভেন্যু চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা রয়েছে তাদের। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস,…
ক্রীড়া ডেস্ক টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রস্তুতি জোরদারে চট্টগ্রামে ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর।









