নিজস্ব প্রতিবেদক পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সামনে গরীব, অসহায়, দু:স্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন এমপি এস এম ইয়াকুব আলী। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বাবুল আক্তার বাবলু, সুব্রুত ব্যানার্জী, সন্দ্বীপ ঘোষ, জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, এমপির ছোট ছেলে ফুয়াদ রেদওয়ান, মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ। ইফতার বিতরণের সময় এমপি ইয়াকুব আলী বলেন,…
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি মা ও শিশুদের জন্য একটি ‘দুঃস্বপ্ন’। সেখানে ছোট এবং অসুস্থ নবজাতক জন্ম নিচ্ছে। মৃতশিশু প্রসবসহ পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া ছাড়াই সিজার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বাধ্য হচ্ছেন নারীরা। গাজার ডাক্তারদের বরাত দিয়ে শুক্রবার (১৫ মার্চ) এসব তথ্য জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ফিলিস্তিনে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর প্রতিনিধি ডমিনিক অ্যালেন। জেরুজালেম থেকে একটি ভিডিও সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে চলতি সপ্তাহে আমি গাজা ছেড়ে চলে যাচ্ছি। এখানকার ১০ লাখ নারী এবং কিশোরীর জন্য আমি আতঙ্কিত। বিশেষ করে ওই ১৮০ জন নারীর জন্য যারা প্রতিদিনই সন্তান জন্ম দিচ্ছেন।’…
কল্যাণ ডেস্ক নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আকাশ বিশ্বাসকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। ইউএনওর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে মামলার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের মৃত নিহার বিশ্বাসের ছেলে। গত দুই বছর ধরে তিনি ইউএনওর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় শুক্রবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাত এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের মোবাইল ফোনে কল করে বলে, ‘আপনার একটি অশ্লীল ভিডিও আছে, ১০ লাখ…
কল্যাণ ডেস্ক দেশের ৫ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর…
কল্যাণ ডেস্ক জলদস্যুদের নির্দেশে আবার বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নোঙর তুলে ফেলা হয়েছে। এবার জাহাজটিকে দস্যুদের নতুন কোনো সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান। শুক্রবার (১৫ মার্চ) সাড়ে ৩টার দিকে জাহাজের মালিকপক্ষের কাছে ই-মেইলে এ বার্তা দেন তিনি। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করা হয়েছিল। একদিন বিরতির পর আবার চলতে শুরু করেছে ‘এমভি আবদুল্লাহ’। শুক্রবার সকালে জলদস্যুদের নির্দেশে নোঙর তুলে ফেলা হয়েছে। এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেয়। বর্তমানে জাহাজটি গারাকাত উপকূল থেকে উত্তরদিকে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরেুল করিম বলেন,…
আন্তর্জাতিক ডেস্ক গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব পেশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি তুলে ধরেছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, হামাসের নতুন এই প্রস্তাবের ফলে পবিত্র রমজানেই যুদ্ধবিরতি হতে পারে। তবে এই প্রস্তাবের দাবিগুলোকে অবাস্তব বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১৫ মার্চ) এক প্রতিবেদন বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দফায় নারী, শিশু ও বৃদ্ধ জিম্মিদের ছাড়ার বিনিময়ে ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি চেয়েছে হামাস। এর মধ্যে প্রায় ১০০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। নতুন প্রস্তাবে হামাস আরও বলেছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা যদি গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে ও…
ঢাকা অফিস জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পাচ্ছেন। এছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়া ক্ষেত্রে একজন এবং সমাজসেবায় তিনজন রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক পাচ্ছেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে ড. মোবারক আহমদ খান,…
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা সাজানো বলে দাবি করেছেন গ্রামবাসী। এ ঘটনায় বিল্লাল নামে নিরীহ এক যুবককে আটকের প্রতিবাদে ও গ্রামবাসী সঠিক ঘটনা উদঘটনের দাবিতে শুত্রুবার চুড়ামনকাটি বাজারে যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে। এ কর্মসূচিতে গ্রামবাসী দাবি করেন বাড়ির মালিক শাহানা বেগম নিজেই ডাকাতির ঘটনা ঘটিয়ে গ্রামের নিরীহ মানুষকে ফাঁসিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার পায়ঁতারা করছেন। অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝাউদিয়া পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মচারী আলমগীর হোসেনের ঘরের গ্রিল ভেঙ্গে রাত ২ টার দিকে ৬/৭ জন ডাকাতদলের সদস্যরা ঘরের ভেতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি…
ঢাকা অফিস পবিত্র রমজান মাস উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে সরকারের বিভিন্ন সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দামে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো। নতুন এ দাম তিনটি স্তরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটি পণ্য উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারে এবং ভোক্তাপর্যায়ে খুচরা দাম কতো হবে সেটা নির্ধারণ করা হয়েছে। নতুন বেঁধে দেওয়া দাম…
আবদুল কাদের বেনাপোল সীমান্ত দিয়ে যশোর শহরে প্রবেশ করেন ভারতের ওয়েস্টবেঙ্গল রাজ্যের রায়পুরের পালরী গ্রামের বাসিন্দা রাজ কুমার (৪৫)। চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়াতে ২০১৪ সালের ২৮ জুলাই সন্ধ্যায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রাজ কুমারকে আটক করে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ। পরের দিন ২৯ জুলাই তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট ১৯৭৩ আইনের ৪ ধারায় অভিযোগ এনে আদালতে পাঠায় পুলিশ। ওইদিন যশোর জেলা দায়রা জজ আদালতের বিচারকের কাছে দোষ স্বীকার এবং অতীতে অনুপ্রবেশের অভিযোগ না থাকায় আদালত রাজ কুমারকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা দেন। আদালতের রায় অনুযায়ী তার সাজার মেয়াদ শেষ হয়েছে ওই বছরের…









