নিজস্ব প্রতিবেদক যশোরের ঝিকরগাছা এমএল মডেল হাইস্কুলে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আট দলীয় এ টুর্নামেন্টে সোমবার (১০ জুন) ছিল ফাইনাল খেলা। এতে ক্যাপ্টেন নাসিফের দলকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্যাপ্টেন আসিফের দল। এর আগে বুধবার (৫ জুন) স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রদের নিয়ে আটটি দল গঠিত হয়। এতে ক্যাপ্টেনের নামানুসারে দলের নাম নির্ধারণ করা হয়। নক আউটের এ টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা ক্রিকেট একাডেমির প্রশিক্ষক হাবিবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, দৈনিক কল্যাণের সাব-এডিটর রেজওয়ান বাপ্পী ও লোকসমাজের ঝিকরগাছা প্রতিনিধি তরিকুল…
Author: admin
নিজস্ব প্রতিবেদক যশোরে সোহাগ হোসেন (২৪) নামে এক যুবকের জিব কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী। সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, সাংসারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকার মোজাম্মেল হকের ছেলে। সোহাগের চাচি রাবেয়া বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের সঙ্গে তার স্ত্রী সীমা খাতুনের সাংসারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সীমা খাতুন কামড় দিয়ে তার স্বামীর জিব কেটে আলাদা করে ফেলে। তিনি আরও জানান, পরে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে…
নিজস্ব প্রতিবেদক যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রাণ গেল সামছুল হক (৫৫) নামের এক সবজি বিক্রেতার। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। চৌগাছা সরকারি হাসপাতালে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সামছুল হক পেশায় একজন সবজি বিক্রেতা। রোববার সবজি নিয়ে তিনি যশোর শহরে বিক্রি করতে যান। বিকেল তিনটার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্দেশে চৌগাছার বাসে উঠে বসেন। ধারণা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছ থেকে সব কিছু লুটে নেয়। তাকে বহনকারী বাসটি চৌগাছায় পৌঁছালে…
নিজস্ব প্রতিবেদক যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রাম্য শালিসে সমাজপতিরা ৩০ হাজার টাকা জরিমানা করে এই ধর্ষণের বিচার সমাপ্ত করতে চেয়েছিলেন। তবে বিষয়টি জানাজানি হওয়ায় সমাজপতিদের ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। স্কুলছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মিজানুর রহমান (৪০) ঝিকরগাছা উপজেলার কুমড়ী গ্রামের আব্দুল গাফফারের ছেলে। ধর্ষণের অভিযোগে রোববার রাতে ঝিকরগাছা থানা পুলিশ তাকে গ্রেফতা করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। ঝিকরগাছা থানার মামলার এজাহারে জানা গেছে, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতো প্রতিবেশি মিজান। সম্পর্কে দাদা হওয়ায় মেয়ের পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্ব দেয়নি। গত…
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি দরিদ্রতা থেকে মুক্তি পেতে চোখে-মুখে তার নানান স্বপ্ন। অবশেষে ২০১৬ সালে ৭৫ হাজার টাকায় একটি গাভি কিনে তার অভাব মোচনের পথ পাড়ি দেন। এরপর তাকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি। বর্তমানে তার খামারে ১৪টি গরু রয়েছে। গাভি পালনে যিনি স্বাবলম্বী হয়েছেন তার নাম শরিফুল ইসলাম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাতপোতা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। শরিফুল ইসলাম জানান, একটি গাভি দিয়ে শুরু করেন খামার। ২০১৬ সালে ৭৫ হাজার টাকা দিয়ে কিনেন ওই গাভি। খামারে বর্তমানে তার ছোট-বড় মিলে ১৪টি গরু রয়েছে। সাতটি বিক্রি করে আয় হয়েছে ১০ লাখ টাকা। ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত করছেন আরও…
বিনোদন ডেস্ক ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ কাজলের সঙ্গে কাজ করা অভিনেত্রী নূর মালবিকা দাস আত্মহত্যা করেছেন । ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আগে কাতার এয়ারওয়েজের একজন বিমানসেবিকা ছিলেন। গত ৬ জুন লোখান্ডওয়ালায় তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। গত মঙ্গলবার (৬ জুন) থেকে খোঁজ মিলছিল না এ অভিনেত্রীর। পরে মালবিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মালবিকার মরদেহ উদ্ধার করে। অভিনেত্রীর বন্ধু অলোকনাথ বলেন, ‘আমি নূরকে অনেক বছর ধরে চিনি এবং ওর সঙ্গে মুম্বাইয়ে এই ফ্ল্যাটে থেকেছি মাত্র এক সপ্তাহ আগেও।’ পুলিশ…
নিজস্ব প্রতিবেদক যশোরে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে প্রাক কর্মসংস্থান উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) যশোর শহরের ধর্মতলাস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করা হয়। সুইচকন্ট্রাক্ট বাংলাদেশের বাস্তবায়নে ও আরআরএফ যৌথ আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। বক্তব্য দেন আরআরএফ’র পরিচালক (মাইক্রো ফাইনান্স) অরুণ কুমার বিশ্বাস ও প্রকল্প সমন্বয়কারী খালেদা নার্গিস। কর্মশালায় ওয়েব ডিজাইন এন্ডডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং-এর উপর প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠান মালিকদের সংযোগ স্থাপন করা হয়। কর্মশালাতে দক্ষ মানবশক্তি সৃষ্টির লক্ষে কেমন কর্মী প্রয়োজন, তা তুলেন ধরেন চাকরিদাতা…
আন্তর্জাতিক ডেস্ক মানবসৃষ্ট নির্গমন ও দাবানলের মতো অন্যান্য উৎস থেকে ছড়িয়ে পড়া দূষণে বিশ্বজুড়ে ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষের অকাল মৃত্যু ঘটেছে। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এল নিনো এবং ভারত মহাসাগরের ডাইপোলের মতো আবহাওয়ার ঘটনাগুলো বাতাসে দূষণের ঘনত্বকে তীব্র করে তুলছে। এর ফলে দূষণকারী অন্যান্য উপাদানের ওপর এর ভয়াবহ প্রভাব পড়ছে। গবেষকরা বলেছেন, বস্তুকণা পিএম-২.৫ এর ক্ষুদ্র কণাগুলো শ্বাসের সাথে মানবদেহে প্রবেশ করছে। এই বস্তুকণা রক্ত প্রবাহে প্রবেশ করার মতো যথেষ্ট ছোট হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। বিশ্ব স্বাস্থ্য…
ক্রীড়া ডেস্ক বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সুপার এইটের দৌড়ে এগিয়ে যেতে এ ম্যাচেও জয় চায় নাজমুল শান্তর দল। দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটাও অভিন্ন নয়। প্রথম দুই ম্যাচ জয়ের পর আজ বাংলাদেশকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। পরিসংখ্যানের পাতায় চোখ উল্টালে অবশ্য বাংলাদেশি সমর্থকদের জন্য আশার কিছু পাওয়া যাবে না। ২০০৭ সালে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোনো জয় নেয় বাংলাদেশ ঝুলিতে। ২০০৮ সালে প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে কম ১২ রানের ব্যবধানে হারে…
কল্যাণ ডেস্ক কক্সবাজারের উখিয়ার একটি শরণার্থী শিবিরে মিয়ানমারভিত্তিক জঙ্গি গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের হামলায় তিন রোহিঙ্গা শরণার্থী নিহত এবং সাতজন আহত হয়েছেন।সোমবার (১০ জুন) ভোরে ক্যাম্প-৪ এক্সটেনশনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল। নিহতরা হলেন- মো. ইলিয়াছ (৩১), মো. ইছহাক (৫৪) ও ফিরোজ খান (১৮)। নিহতরা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে তিনজন কক্সবাজার সদর হাসপাতাল এবং নিকটস্থ একটি এনজিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এপিবিএন কমান্ডার মো. ইকবাল বলেন, ‘আজ ভোরে ৪০-৪৫ জন আরসা সদস্য পাহাড় থেকে কাঁটাতারের বেড়া টপকে ক্যাম্প ৪-এ প্রবেশ করে। তারা ক্যাম্পে পাহারারত রোহিঙ্গা ইলিয়াছকে…









