Author: admin

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল শুরু ৫ দিনের ছুটি

ঢাকা অফিস পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে বৃহস্পতিবারই (১৩ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ অফিস। কাল শুক্রবার (১৪ জুন) থেকে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের ছুটি। সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে আগামী ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আগে শেষ কর্মদিবসে স্বাভাবিক ছিল সচিবালয়। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, অন্য দিনের মতোই কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। উপস্থিতি স্বাভাবিক। সচিবালয়ের গাড়ি রাখার স্থানগুলোও অন্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল। ঈদের…

Read More
সুপার এইটের লম্বা সমীকরণের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক দীর্ঘ ১৭ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নেই বাংলাদেশ। মাঝে অনেকগুলো বছর বাছাইপর্ব শেষে সুপার টেনের মূল পর্বে জায়গা করে নিয়েছিল। তবে সেখানেও স্মৃতিগুলো খুব একটা সুখকর না। মোটাদাগে হিসেব করলে গ্রুপপর্ব পার করাই হয়নি বাংলাদেশের। সেদিক থেকে এবারের বিশ্বকাপে এই সুযোগ আছে বেশ ভালোভাবেই। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর সুবাদে সুবিধাজনক অবস্থায় ছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সহজ হতো সমীকরণ। তবে ৪ রানের হারে সেখানে ছেদ পড়েছে। এরপরেও সুপার এইটে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। সেজন্য গাণিতিক হিসেবের লম্বা এক পথ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে যার শুরু হবে।…

Read More
হানিমুনে বলিউড অভিনেত্রীকে বিক্রির চেষ্টা করে বর!

বিনোদন ডেস্ক বলিউডের স্বনামধন্য পরিবারের সন্তান এই বলিউড অভিনেত্রী। ৯০-এর দশকের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকার তালিকায় নাম আসে তার।বড় ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেছিলেন তবে তা সুখের হয়নি। ডিভোর্সের মামলা চলাকালীন সময়ে অভিনেত্রীর অভিযোগ ছিল হানিমুনের সময় নিজের বন্ধুদের সঙ্গে বিছানায় যেতে জোর করেছিল বর। এখানেই শেষ নয়, তাকে বিক্রি করার চেষ্টাও করেছিল। শুধু তাই নয়, এই নায়িকা পারিবারিক হিংসের অভিযোগ তুলেছিলেন প্রাক্তন স্বামী ও তার পরিবারের উপর। তিনি জানিয়েছিলেন, কীভাবে তার প্রাক্তন স্বামী নিজের মাকে আদেশ দিয়েছিল তাকে থাপ্পড় মারার জন্য। কারণ তিনি প্রেগন্যান্সির কারণে মোটা হয়ে যাওয়ায়, একটি পোশাক গায়ে পরতে পারছিলেন না। এই অভিনেত্রীর নাম কারিশমা কাপুর।…

Read More
নারী কর্মীদের সঙ্গে যৌনতা, সন্তান নেওয়ার প্রস্তাব দেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে নিজের দুই কোম্পানি স্পেসএক্স এবং টেসলার নারী কর্মীদেরকে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য বার বার প্রস্তাব দেওয়া এবং কর্মক্ষেত্রে নারী কর্মীদের নানা ভাবে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। এমনকি শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগ দেওয়া নারীদেরও ছাড় দেননি তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য ফাঁসসহ একরাশ অভিযোগ তোলা হয়েছে ইলন মাস্কের বিরুদ্ধে। হয়রানির শিকার নারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। স্পেসএক্স মহাকাশযানের যন্ত্রাংশ, সরঞ্জাম এবং নভোচারীদের ব্যবহার্য সরঞ্জাম প্রস্তুত করে; আর টেসলা উৎপাদন করে বৈদ্যুতিক গাড়ি। সাক্ষাৎকার দেওয়া নারীদের বরাত দিয়ে ওয়াল…

Read More
মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, নেপথ্যে জানা গেল

কল্যাণ ডেস্ক বরিশালের কাউনিয়া থানা এলাকার একটি চারতলা ভবন থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, মেয়ে রাবেয়া বশরী রোজাকে (৫) হত্যার পর নিজের গলা কেটে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)। বুধবার (১২ জুন) ভোরে কাউনিয়া প্রধান সড়কের স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার উত্তর পাশের ফ্লাটে এ ঘটনা ঘটে। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত মোহাম্মদ নাঈমের বাড়ি উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডি, গোয়েন্দা, পিবিআই, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। ঘটনার প্রাথমিক অনুসন্ধান চলছে। ‘হত্যাকাণ্ডের’…

Read More
অপারেশন ক্লিন-আপ : দল থেকে বাদ পড়ছেন পাকিস্তানের ৬ ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক নতুন কোচিং স্টাফ, পুরনো নেতায় আস্থা এবং সর্বশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয় দুই তারকা ক্রিকেটার। বেশ আটঘাঁট বেধেই শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মুল্লুকে পা রেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর এখন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বাবর আজম বাহিনী। নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ে যদিও কাগজে-কলমে আশা এখনো টিকে আছে। তবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সুপার এইটের ভাগ্য নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আপসেটের পর হাই-ভোল্টেজ ম্যাচে ভারতকে মাত্র ১১৯ রানে আটকে দিয়েছিল পাকিস্তান। কিন্তু এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ব্যর্থ হয়েছেন দলের…

Read More
কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নরেটের মানগাফ এলাকায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। শ্রমিকদের আবাসন কাজের জন্য ব্যবহৃত ওই ভবনের অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিক। নিহতদের মধ্যে ৪০ জনই ভারতীয় নাগরিক বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তবে কুয়েতে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনও বাংলাদেশি নাগরিক আছেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, বুধবার স্থানীয় সময় ভোরের দিকে মানগাফ এলাকার ছয় তলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের খবর পায় সকাল ৬টার দিকে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল আইদ রাশেদ হামাদ। কুয়েতের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া…

Read More
খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ এসপি প্রলয় কুমার জোয়ারদার

নিজস্ব প্রতিবেদক তদন্ত ও অপরাধ দমনে খুলনা বিভাগের সেরা হয়েছে যশোর জেলা। একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন যশোরের প্রলয় কুমার জোয়ারদার। সোমবার খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ নির্ধারণ ও পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। পুলিশ সুপারসহ জেলার আরও আট পুলিশ সদস্য এবং একজন মহল্লাদারকে পুরস্কার দেয়া হয়েছে। যশোর পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারি ও মে মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার…

Read More
পরিশ্রম করলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে : এমপি আফিল

নিজস্ব প্রতিবেদক যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে সোমবার দিনব্যাপী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিভাগীয় চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগের আয়োজনে মেলায় সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য ও আফিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথি বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সব সময় কাজ করছে। তিনি চাকরি প্রার্থীদের উদ্দেশ্য বলেন, নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সার্টিফিকেট অর্জন করলেই হবেনা। অবশ্যই সততা, পরিশ্রম ও লক্ষ্য থাকতে হবে। তাহলে নিজের স্বপ্ন পূরণ হবে। নিজেদেরকে শিক্ষিত হিসেবে গড়ে তুলবেন, কিন্তু আপনার মধ্যে…

Read More
বিটাক যশোর কেন্দ্রের জমি অধিগ্রহণ শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক যশোর শহরতলীর হামিদপুরে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নির্মাণে ৫ একর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের চেক প্রাপ্তি মানেই হয়রানি, দীর্ঘসূত্রিতা, অনিয়ম, টাকা-পয়সার লেনদেন এমন ঘটনা হরহামেশাই শোনা যায়। তবে যশোরের জেলা প্রশাসক নিজে এবং তার অধীনস্থদের দুর্নীতি মুক্ত রেখে হামিদপুরে বিটাক যশোর কেন্দ্র স্থাপন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থ ১৩ জন জমির মালিকের মাঝে সোমবার সকালে এই চেক হস্তান্তর করেন। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, বিটাক খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এম. মোর্শেদ আলম প্রমুখ। জেলা প্রশাসক…

Read More