Author: admin

ঢাবিতে ভর্তির যোগ্যতা ছাড়াই ‘ডক্টরেট’ ডিগ্রি পান বেনজীর

ঢাকা অফিস পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরেট’ ডিগ্রি নেন। এরপর থেকে নিজের নামের আগে ‘ডক্টর’ শব্দটি যুক্ত করেন। যদিও ডিগ্রিটি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না তার। শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। তাছাড়া তার অভিসন্দর্ভটি ডক্টরেট ডিগ্রির সমমানের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রাম থেকে বেনজীর আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হয়। বেনজীরের তা ছিল না। বেনজীরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন…

Read More
মন্ত্রীকে ফোন দিয়েছেন, শুনেই রাগলেন বুবলী

বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। এরপর ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন ‘রংবাজ’, ‘অহংকার’, ‘সুপার হিরো সীমা’, ‘ক্যাপ্টেন খান’-এর সিনেমা। এদিকে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে (১৩ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শবনম বুবলীসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা। সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে হঠাৎ এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম বুবলী। এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ‘দেয়ালের দেশ’ সিনেমা হলে প্রচার করার জন্য মন্ত্রীকে ফোন দিয়ে কর্তৃপক্ষের…

Read More
যে কারণে আগে থেকেই নির্ধারিত সুপার এইটের গ্রুপিং

স্পোর্টস ডেস্ক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের আরও ১১ ম্যাচ বাকি। তবে এরই মাঝে ক্রিকেটবিশ্বের নজর সুপার এইটে। ইতোমধ্যে পাঁচটি দেশ পরের রাউন্ডের টিকিট কেটেছে, বাকি তিন দল হতে পারে ইংল্যান্ড, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। দুয়েকদিনের মাঝেই বিশ্বকাপের সেরা আটদল চূড়ান্ত হয়ে যাবে। তবে কারা কোন গ্রুপে পড়বে, সেটি নির্ধারিত হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই। কীভাবে নির্ধারিত হলো এই গ্রুপিং প্রক্রিয়া ও এর পেছনেই কারণই বা কি সেটি এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক। প্রথমবারের মতো এবার ২০ দলের অংশগ্রহণে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির লক্ষ্য অধিক দেশের অংশগ্রহণ ও যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রিকেটের বিশ্বায়ন ঘটবে। সেই পরিকল্পনা কতটুকু…

Read More
নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাঈম শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাঈম শেখ শুক্রবার সকালে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে…

Read More
এমপি আনার হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আ.লীগ নেতা কামাল

ঢাকা অফিস সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ জসীম আজ শুক্রবার আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আনোয়ারুল খুনের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে আজ আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড…

Read More
ঈদের দিন যেসব এলাকায় হতে পারে অতিভারী বৃষ্টি

ঢাকা অফিস আজ জ্যৈষ্ঠ মাসের শেষ দিন। আগামীকাল আষাঢ় মাসের এক তারিখ। সে অনুযায়ী দেশে এখন বর্ষা মৌসুম। আর তিনদিন পর, ১৭ জুন পবিত্র ঈদুল আজহা। বর্ষা মৌসুম হওয়ায় গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারাদেশে বৃষ্টির আভাস দিয়ে আসছে আবহাওয়া অফিস। সে অনুযায়ী, ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, এখন মনসুন মৌসুম, সে অনুযায়ী সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন যেভাবে যাচ্ছে ঈদের দিন সেভাবে থাকবে। সে ক্ষেত্রে ঈদের দিনও বৃষ্টি হবে এটা স্বাভাবিক। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে। এক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা…

Read More
এমপি আনার হত্যা : তদন্তে রাজনৈতিক বিরোধ সামনে, আড়াল হচ্ছে স্বর্ণ চোরাচালান

কল্যাণ ডেস্ক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ভারতের পশ্চিমবঙ্গের খুনের নেপথ্য কারণ স্বর্ণ চোরাচালান। ইতিমধ্যে এই চোরাচালান চক্রের কয়েকজন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হয়েছে। তবে রহস্যজনক কারণে হঠাৎ মোড় বদলের চেষ্টা চলছে। রাজনৈতিক দ্বন্দ্ব’ মোড়কে স্বর্ণ চোরাচালানের বিষয়টিকে আড়াল করতে তত্পর একটি চক্র। এই চক্রের নেপথ্যে রয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রভাবশালী একাধিক সংসদ সদস্য ও রাজনীতিক। ফলে আনার হত্যার মূল রহস্য শেষ পর্যন্ত অধরা থেকে যাওয়ার আশংকা করছেন অপরাধ বিশেষজ্ঞরা। ভারতের কলকাতার সিআইডি পুলিশ আজীম হত্যা মামলার তদন্ত করছে। তারা মিডিয়ায় এতো কথা বলে না। তারা বলেছে, সঠিক তদন্ত শেষে কথা বলবে। তবে বাংলাদেশের কর্তৃপক্ষ প্রতিদিনই এমপি আনার হত্যাকান্ড নিয়ে…

Read More
সেলফি কান্ডে অঘটন ঘটালেন রামচরণ!

বিনোদন ডেস্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দক্ষিণী সিনেমার সুপার স্টার রামচরণের একটি ভিডিও। এটি দেখে নেটিজেনরা রীতিমতো হতবাক। যে রামচরণকে ‘জেন্টালম্যান’ নায়ক হিসেবে চেনে দক্ষিণী চলচ্চিত্র শিল্প। সেই রামচরণ এমনটি করলেন কীভাবে! রামচরণের ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বুধবার ছিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানেই এক ভক্তের সঙ্গে দুর্ব্যবহার করায় সোশ্যাল মিডিয়ায় রামচরণ রোষের মুখে পড়েন। রামচরণের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন রামচরণ। তাকে দেখে একভক্ত সেলফি তুলতে মোবাইল নিয়ে এগিয়ে যান। তখনই ভক্তকে এক ধাক্কায় সরিয়ে দেন অভিনেতা। নেটপাড়ায় এ ভিডিও ভাইরাল হলেও এ বিষয় নিয়ে কোনো প্রক্রিয়া দেননি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল নোনতা পানির একটি কুমির। এটি সেখানকার শিশুদের দিকে বেশ কয়েকবার তেড়ে এসেছিল। এছাড়া কুমিরটি কয়েকটি পোষা কুকুরকে টেনে নিয়ে খেয়েছিল। মানুষকে ভয় দেখানো ও পোষা কুকুর খাওয়া সেই কুমিরটিকেই পরবর্তীতে খেয়ে ফেলেছেন ওই এলাকার মানুষ। অস্ট্রেলিয়ার নর্দান টেরটরি পুলিশ এক বিবৃতিতে বলেছে, “১১ ফুট লম্বা কুমিরটি পানি থেকে উঠে এসে বারবার শিশু ও প্রাপ্ত বয়স্কদের ভয় দেখাচ্ছিল। এছাড়া এটি ওই এলাকার কয়েকটি কুকুরকেও টেনে নিয়ে গিয়েছিল। তখন প্রবীণ ও ওই এলাকার জমির মালিকদের সঙ্গে কথা বলে পুলিশ গত মঙ্গলবার কুমিরটিকে গুলি করে হত্যা করে। এরপর এই কুমিরটি…

Read More
ঝিকরগাছার সেলিম আ.লীগের উপকমিটির সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা হাসান-উজ-জামান সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। হাসান-উজ-জামান সেলিম যশোরের ঝিকরগাছার উপজেলার নির্বাসখোলা গ্রামের নুর মোহাম্মদ ও দিলারা বেগমের ছেলে। সেলিম এলাকাতে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করে পরে যুবলীগের নেতৃত্ব দেন। সম্প্রতি তিনি ঠিকাদার, আমদানী ও রপ্তানীকারক ব্যবসার সাথে জড়িত হয়ে রাজধানীতে বসবাসের পাশাপাশি রাজনীতিতে সম্পৃক্ত।

Read More