ঢাকা অফিস স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় পরিবর্তন হয়েছে। ২০২২ সালে অফিস সময় সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে আজ কেবিনেট আলোচনায় সেটি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন,…
Author: admin
ঢাকা অফিস শুরুতে ভয়ংকর রূপ ধারণ না করলেও এবার উপকূলে দীর্ঘ সময় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। ২০০৯ সালে আইলা তাণ্ডব চালায় প্রায় ৩০ ঘণ্টা। রিমাল সেখানে প্রায় ৪০ ঘণ্টা প্রভাব বিস্তার করায় আইলা কিংবা আম্ফানের চেয়ে বেশি ক্ষতি করেছে উপকূলবাসীর। বিশেষ করে মাছের ঘের ও কৃষিজমিতে ক্ষতির পরিমাণ বেশি। রেমালের ক্ষত দেশের দক্ষিণাঞ্চলের মানুষকে দীর্ঘ সময় টানতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ২৭ মে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকার ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায়…
জাহাঙ্গীর আলম প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী দক্ষিণ অঞ্চলের অন্যতম বড় বিদ্যাপীঠ যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এম এম কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। ৩০ মে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব লাভ করেন। প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ১৯৬৭ সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাকইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম খিদির জোয়ার্দার ও নুরজাহান দম্পত্তির সন্তান। তিনি যশোর শিক্ষা বোর্ড থেকে ১৯৮২ সালে এসএসসি, একই বোর্ড থেকে ১৯৮৪ এইচএসসি এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ইতিহাসে বিএ (সম্মান), ১৯৯১ সালে এমএ…
বিনোদন ডেস্ক জুয়া কোম্পানির বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই একটি জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন তিনি। এর আগে গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি। আজ রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা। যেই বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি। দেড় মিনিটের বিজ্ঞাপনে পুরো সময়ই জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি। বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, ‘প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার…
কল্যাণ ডেস্ক চলতি জুন মাসে দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদি বন্যাও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২ জুন) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটির পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ মাসে দেশে চার থেকে ছয়দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসের প্রথম সপ্তাহের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে এবং এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে,…
আন্তর্জাতিক ডেস্ক সৌদির আরবের মক্কায় কাবা শরীফের ভেতর এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ করতে সৌদি আসার মাত্র ১২ ঘণ্টা পরই তার মৃত্যু হয়। ওই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক ছিলেন এবং জীবনে প্রথমবারের মতো হজ করতে গিয়েছিলেন। সৌদির সংবাদমাধ্যম সাব’ক রোববার (২ জুন) জানিয়েছে, মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন মোহাম্মদ জুহাইর নামের ৫০ বছর বয়সী এই ব্যক্তি। এছাড়া সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি তার স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না। তিনি সুস্থ শরীর নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ করতে গিয়েছিলেন। তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং…
নিজস্ব প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলায় পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। ওই নারীর নাম আফরোজা বেগম (৪০)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের আবদুল জলিল মোল্যার স্ত্রী। আফরোজা বেগমের এক ছেলে অভিযোগ করে বলে, তাঁর মাকে পুলিশ মারধর করেছে। তাঁর চুল ফ্যানের সঙ্গে বেঁধে তার মাকে ঝুলিয়ে রাখা হয়। পুলিশ জানায়, গতকাল রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে উপজেলার নওয়াপাড়া গ্রামের বাড়ি থেকে আফরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে ৩০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।…
কল্যাণ ডেস্ক ময়মনসিংহ সদর উপজেলায় একটি লাগেজ থেকে এক যুবকের শরীরের তিনটি খণ্ড ও পাশ থেকে বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ জুন) দুপুরে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে পড়ে থাকা লাগেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সৌরভ। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে স্থানীয়রা গরু চরাতে এসে ব্রিজের নিচে সুতিয়া খালে একটি লাগেজ ও পাশে কাগজে মোড়ানো রক্তাক্ত মাথা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজ থেকে শরীরের তিনটি…
কল্যানে ডেস্ক রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। এতে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আহত পুলিশ কর্মকর্তা নাম মো. মোজাহিদ। শনিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় পরীবাগ এলাকায় ঘটনা ঘটে। রমনা থানা সূত্রে জানা গেছে, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় ডিউটি করছিল। এসময় হিজড়াদের একটি দল রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা করে। সেসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের শুরু করে। এসময় একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। এতে মুজাহিদের চশমার কাচ ভেঙে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এ বিষয়ে রোববার…
কণ্যাণ ডেস্ক বেনজীর শিল্পপতি ছিলেন না, বংশপরম্পরায় বিপুল পরিমাণ সম্পদের মালিকও ছিলেন না। তাহলে কী করে রাতারাতি পাহাড়সমান সম্পদের মালিক বনে গেলেন? এখন পর্যন্ত পত্রপত্রিকায় যেসব খবর বেরিয়েছে, তাতে জানা গেছে, প্রায় ৭০০ বিঘা জমি কিনে তিনি হয়েছেন ‘ল্যান্ডলর্ড’। আরও কত কী! পত্রপত্রিকায় যা প্রকাশিত হয়েছে, সেই ফিরিস্তি দিতে গেলে লিখতে হবে ‘বেনজীরনামা’। তিনি যেন ছিলেন ‘রাজা’। দোর্দণ্ডপ্রতাপ কর্তা, দেশের আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্বে নিয়োজিত পুলিশবাহিনীর নেতা। প্রায় পাঁচ বছর নেতৃত্ব দিয়েছেন দেশের এলিট বাহিনী র্যাবের। তারপর প্রায় আড়াই বছর গোটা পুলিশ বাহিনীর নেতা। ‘সততার’ জন্য পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার। এছাড়া পাঁচবার পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেলও (বিপিএম) পেয়েছেন। নজিরবিহীন ক্ষমতার…









