আন্তর্জাতিক ডেস্ক বিরাট এলাকাজুড়ে ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু, আর সেগুলো দিয়ে লেখা একটি স্লোগান ‘অল আয়েস অন রাফা’ বা ‘সব চোখ রাফার দিকে’। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবিটি কয়েকদিন ধরে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি প্রথমবার শেয়ার হয়েছিল মালয়েশিয়া থেকে। এরপর দ্রুতই প্রায় সাড়ে চার কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করেন, যাদের মধ্যে ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বহু তারকাও রয়েছেন। মূলত দক্ষিণ গাজার রাফা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর ছবিটি ভাইরাল হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আরও শত শত মানুষ পুড়ে যাওয়া ও শরীরে বোমার আঘাতের চিকিৎসা নিচ্ছেন।…
Author: admin
বিনোদন ডেস্ক বিপদ যেন পিছুই ছাড়ছে না বলিউড সুপারস্টার সালমান খানের। এই অভিনেতার ওপর আবারও হামলার পরিকল্পনা! এর আগে সালমান খানের বাড়িতে সরাসরি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা একটি গ্যাং গ্রুপ ‘বিষ্ণু গ্রুপ’ এর সদস্য বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম এএনআই এর খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্মহাউসের রেইকি করে গিয়েছিল। এর আগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। তার…
ঢাকা অফিস ২৩ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠার ৭৫ বছর—‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে দলটি। শনিবার (১ জুন) রাতে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধারন করেই আওয়ামী লীগ পথ চলেছে এবং ভবিষ্যতেও চলবে। গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন…
ক্রীড়া ডেস্ক দিনের আলো ফুটতেই আগামীকাল (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশের বিপক্ষে প্রথম মুখোমুখি দেখায় সিরিজ জয়ের মাধ্যমে আমেরিকানরা বেশ আত্মবিশ্বাস সঞ্চয় করেছে। ১৮৪৪ সালে তিনদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি, যেখানে কানাডা জিতে ২৩ রানে। এই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও তারা নেপালকে হারিয়েছে। যুক্তরাষ্ট্র–কানাডা দুই দলই এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে কোনো বাছাই খেলতে হয়নি, আর আমেরিকান বাছাই জিতে টিকিট পেয়েছে কানাডা। ডালাসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চললেও, সেখানে সেভাবে কোনো উত্তেজনা নেই। বাংলাদেশসহ সাম্প্রতিক সময়ে…
নিজস্ব প্রতিবেদক দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনের জন্য যশোরে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং যশোর জেলা প্রশাসন আয়োজিত এ মেলা চলবে আগামী ৭ জুন পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬০ ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তা মেলায় অংশ নিয়েছে। এসব শিল্পোদ্যোক্তা তাদের উৎপাদিত চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াকরণ পণ্য, পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। তবে ৫ জুন যশোর সদর উপজেলার নির্বাচনের কারণে এ দিন মেলা বন্ধ থাকবে। শনিবার…
আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে প্রায় ছয় সপ্তাহের ম্যারাথন নির্বাচন শেষ হয়েছে শনিবার। গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দফার এই ভোটের শেষ ধাপে শনিবার ৮টি রাজ্যে লোকসভার ৫৭ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেষ ধাপের এই নির্বাচনে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সহিংসতা ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে। ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে। দেশটির এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। দেশটির ক্ষমতাসীন…
বিনোদন ডেস্ক বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সামাজিক মাধ্যমের কোনো আড্ডা কিংবা কোনো সাক্ষাতকার, সবার সামনে বেশ খোলাখুলি মন্তব্য করতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাতকারে চলচ্চিত্রে রাজকুমারে সঙ্গে তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথাও শেয়ার করেছেন। এবার অপর এক সাক্ষাতকারে ব্যক্তিগত জীবন নিয়ে অর্থাৎ তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। স্বীকার করে নিয়েছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে থাকা তার সম্পর্কের কথা। আর এই প্রেমের সম্পর্ক ঘিরেই জাহ্নবীর দিকে প্রশ্ন ওঠে শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে। এই অভিনেত্রীর উত্তরটি ছিল, প্রেম তো ভালই চলবে; কিন্তু কী করি আমরা? জাহ্নবীর কথায়, ‘শারীরিক ঘনিষ্ঠতা থেকে অসুস্থতাও তৈরি হতে পারে। ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে…
কল্যাণ ডেস্ক এ ধরনের খবর পাওয়ার পর যেকোনো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের পক্ষে ঘরে বসে থাকা মুশকিল। সেদিন বিকেলেই বাসে উঠে রওনা দিলাম চরসিন্দুরের উদ্দেশে। সিটে বসে ভাবতে লাগলাম কী প্রাণী হতে পারে ওটা? এটা যে হনুমান কিংবা বৃহৎ কাঠবিড়ালি নয়, সে ব্যাপারে আমি নিশ্চিত। সাধারণ ফটোগ্রাফির চাইতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অনেকটাই ভিন্নধর্মী কাজ। এটিকে এক বিশেষ নেশা বললেও বাড়িয়ে বলা হবে না; যা অত্যন্ত শ্রমসাধ্য এবং উত্তেজনাকর। শুধু একটি ছবির জন্য একজন বন্য প্রাণী আলোকচিত্রী জীবন বাজি রাখতেও দ্বিধা বোধ করেন না। কোনো বিশেষ, বিরল, দুষ্প্রাপ্য কিংবা বিচিত্র প্রাণীর খবরে তার মন মুহূর্তের মধ্যে চঞ্চল হয়ে ওঠে। পথ যতই দুস্তর—দুর্গম…
ক্রীড়া ডেস্ক প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়েছেন। এরপর কিলিয়ান এমবাপে যোগ দেবেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে। এই দুইটি বিষয় প্রায় সবারই জানা। কবে নতুন ক্লাবে যোগ দেবেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা, সেটি নিয়েই ছিল ফুটবল ভক্তদের কৌতুহল। অবশেষে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ফুটবল ভক্তদের সেই কৌতুহল মিটিয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী সপ্তাহেই স্পেনের মাটিতে পা রাখবেন এমবাপে। এক্ষেত্রে দিনক্ষণও জানিয়ে দিয়েছে তারা। প্রতিবেদনে মার্কা বলছে, আগামী ৬ জুন বৃহস্পতিবার চুক্তিপত্র উন্মোচন করবেন এমবাপে। সেদিন মাদ্রিদে সংবাদ সম্মেলন করে সবকিছু জানাবেন এমবাপে। এতদিন রিয়ালের সঙ্গে তার চুক্তির কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানাননি তিনি। এমবাপে যে দ্রুতই নতুন ক্লাবে যোগ দিচ্ছেন,…
আন্তর্জাতিক ডেস্ক হামাস যদি তাদের কব্জায় থাকা সব জিম্মিকে মুক্তি দেয়, কেবল তাহলেই গাজা ইস্যুতে শান্তি চুক্তিতে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ‘সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে। যদি তা না হয়—গাজায় অভিযান থামবে না কোনো চুক্তিও হবে না,’ রয়টার্সকে বলেন ওই কর্মকর্তা। প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছে হামাসের হাই কমান্ড। সেই বিবৃতিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা; তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে— তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য ‘সম্পূর্ণ…









