Author: admin

রানা আহম্মেদ অভি, ঝিনাইদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হেওে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ এসেছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে সিংদহ গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সামাজিক মন্ডল দল আর অন্য সামজিক দল বিশ্বাস এই দুই গোষ্ঠি থেকে দু’জন সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেন। ভোটে উভয়ই পরাজিত হন। তারপর এক প্রার্থীর সমর্থকের বাড়ির রাস্তায় বাঁশের বেড়া ও টিন দেয়া হয়েছে। অন্য আরেকজন প্রার্থীর সমর্থকের বাড়িতে রিকশা-ভ্যান বা মাঠের ফসল টানার জন্য সকল গাড়ি যাওয়া আসায় বাঁধা দেয়া হচ্ছে। ভুক্তভোগী দুই সমর্থক হলেন গ্রামের কফিল উদ্দিন ও বাবুর আলী। কফিল উদ্দিনের বাড়িতে ঢোকার রাস্তাটি দীর্ঘদিনের হলেও ভোটের পরদিন বন্ধ করে…

Read More

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সীমান্ত এলাকার নৈকাটি ৮ নং ওয়ার্ডের কালিন্দী নদীর বেড়িবাঁধের রাস্তায় দীর্ঘদিন ধরে এক কিলোমিটার জুড়ে বালু ফেলে রেখেছে জাইকা ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন। স্থানীয়দের ভোগান্তি চরমে উঠেছে। দেখার কেউ নেই। দীর্ঘদিন ধরে যারা বেড়িবাঁধের রাস্তায় বালু ফেলে রেখেছে তাদের খুঁজে পাচ্ছে না এলাকাবাসী। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনের কথা কাকে জানাবে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না। ইউপি চেয়ারম্যান বা ইউপি সদস্য কেউ খোঁজ রাখে না। সমস্যা সমাধানের দায়িত্ব কার? কে কার জন্য কাজ করে প্রশ্ন সচেতন মহলের। এলাকায় নির্বাচনী হাওয়া লাগায় উন্নয়নের কথা বলছে প্রার্থীরা। অথচ সামান্য রাস্তার বালু সরানোর জন্যে কাউকে…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাশিপুর এ,সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, লোহাগড়া উপজেলা আ.লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়া পৌরসভা কার্যালয়ে বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ ও অর্পণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ূর রহমান সাবেক মেয়র আশরাফুল আলমের কাছ থেকে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন। পৌরসভার সচিব তফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। নবনির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ূর রহমান অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানুষের সেবা করতে সবসময় ব্যস্ত সময় পার করেন। তিনি দেশের মানুষের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতিকে নির্বাচন করে আমি মেয়র হয়েছি মানুষের সেবা করবার জন্য। পৌরসভার সকল মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় নিখোঁজের ছয়দিন পর একটি কবরস্থানের গাছ থেকে এক বালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর এলাকার একটি কবরস্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বালক নাসিম (২২) বেদবাড়িয়া গ্রামের মমিনুর রহমানের ছেলে। তিনি কিছুদিন যাবত ভারসাম্যহীন ছিলেন। যাদবপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ডা. সালাউদ্দিন বলেন, গত ২৭ নভেম্বর নিখোঁজ হন নাসিম। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি পরিবারের লোকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় বদ্দিপুর গ্রামের কবরস্থানের একটি গাছে নাসিমের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম…

Read More

কল্যাণ রিপোর্ট: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দলীয় প্রতীক নৌকার মনোনয়ন চূড়ান্ত করেছে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চম দফার এই নির্বাচনে সদরের ১৫ ইউনিয়নের বর্তমান ১০ চেয়ারম্যানই দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এসব ইউনিয়ন নতুন মুখের প্রার্থীদের বেছে নিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পঞ্চম দফার এই ভোটে নৌকার মনোনয়ন পেয়েছেন হৈবতপুর ইউনিয়নে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন…

Read More

কল্যাণ ডেস্ক: দেশে বিদেশে শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের বিশ্ব শান্তি সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর তিনটি ভেন্যুতে এ সম্মেলন হবে, যাতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন ৫০ এর বেশি বিদেশি অতিথি। শনিবার বিকালে ’অ্যাডভান্সিং পিস থ্রু সোশ্যাল ইনক্লুশন’ প্রতিপাদ্য নিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও হোটেল ও ফরেন সার্ভিস একাডেমিতে হবে শান্তি সম্মেলনের বিভিন্ন আয়োজন। এর মধ্যে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। প্যানেল…

Read More

কল্যাণ ডেস্ক:  করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এটি ভারতে শনাক্ত অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার (০৩ ডিসেম্বর) প্রকাশিত নতুন তালিকায় ওমিক্রন কমপক্ষে ৩০ দেশে ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। এসব দেশে মোট ৩৭৫ জন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। দু’দিন আগেও ওমিক্রনের সংক্রমণ তালিকায় ছিল ১২টি দেশের নাম। ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারতে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের অধিকাংশ দেশে ঢুকে পড়েছে করোনার বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টটি। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, যে গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, শিগগিরই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে ‘ডমিন্যান্ট’ বা মূল…

Read More

কল্যাণ ডেস্ক: সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে- এ অভিযোগ তুলে শিক্ষার্থী দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সড়কে প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলছে। এজন্য তারা সড়কের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে বলেও জানিয়েছে। শিক্ষার্থীদের নেতা সোহাগী সামিয়া বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা এ আন্দোলন চালিয়ে যাব। সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটছে, আমরা সড়কের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাব। ১১ দফা দাবিতে আজ সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্রবার) রামপুরায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজের পাশে হাতিরঝিল…

Read More

কল্যাণ ডেস্ক: অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর পর উত্তপ্ত পরিস্থিতিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনা এসেছে। শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট সভার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপাচার্য অধ্যাপক ডঃ কাজী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘অধ্যাপক সেলিমের মৃত্যুর ঘটনায় নতুন তদন্ত কমিটি গঠনের বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।’ এদিকে ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিন্ডিকেট সভা শুরু হওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। এছাড়া তারা…

Read More