একটা সময় ছিল যখন নারীর কাজকর্ম বলতে গৃহস্থালীর কাজকর্মকেই বুঝানো হতো। যেমন- ঘরকন্যার কাজ। বাসা বাড়ি পরিস্কার করা, রান্না-বান্না, সন্তান লালন-পালন করা ইত্যাদি। কিন্তু এখন দিন বদলেছে। বর্তমানে নারী দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও নানা ধরনের কাজকর্মে নিয়োজিত হচ্ছে। তাদের কাষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশে থাকা বাবা-মা, ভাই-বোনদের জীবন মানের উন্নয়ন ঘটাচ্ছে। সেই সাথে সমৃদ্ধ করছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ভান্ডারকে, যা প্রতিমাসেই নতুন নতুন রেকর্ড গড়ছে। এরকমই একজন অভিবাসী নারী মাকসুদা। পরিবারের বড় মেয়ে হওয়ায় সংসারে স্বছলতা আনতে ঢাকায় আসে এইচএসসি পাস করার পর। এসে গার্মেন্টেসে কাজ নেয়। কিন্তু কম মজুরি আর হাড়ভাঙ্গা পরিশ্রমে নিজের খরচ চালাতেই হিমসিম খেতে…
Author: admin
ক্রীড়া রিপোর্ট বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে খুলনা জেলার মুখোমুখি হবে যশোর। আজ শনিবার বেলা তিনটায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলনার মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই উপলক্ষে শুক্রবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে শেষবারের মত প্রাকটিস করেন যশোরের খেলোয়াড়রা। প্রাকটিস শেষে শরিফুল ইসলামকে দলের অধিনায়ক ও আব্দুর রহমান বাবুকে সহঅধিনায়ক ঘোষণা করা হয়েছে। এছাড়া খেলোয়াড়দের মাঝে জার্সি ট্রাক-শ্যুট প্রদান করা হয়। শেষে চ্যাম্পিয়নশিপের প্রচার শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, নির্বাহী সদস্য সাব্বির আহমেদ পলাশ, সৈয়দ তৌফিক জাহান, রফিউদ্দিন লাভলু, দলের কোচ আলমগীর সিদ্দিকী, ম্যানেজার আশরাফুল ইসলাম, সাবেক খেলোয়াড় আবুল কালাম আজাদ,…
ক্রীড়া রিপোর্ট আজ শনিবার শুরু হবে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে যশোর ঈদগাহ মাঠে। চার দিনব্যাপি এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। আজ শনিবার সকাল ১০টায় বালক বিভাগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও সাতক্ষীরা জেলা। নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নড়াইল ও কুষ্টিয়া জেলা। দুপুর ১২টায় তৃতীয় ম্যাচে স্বাগতিক যশোরের প্রতিপক্ষ মেহেরপুর জেলা। দিনের শেষ ম্যাচে ঝিনাইদহ মুখোমুখি হবে চুয়াডাঙ্গা জেলার। ম্যাচগুলোর বিজয়ী দল খেলবে প্রতিযোগিতার সেমিফাইনালে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী…
শাহ আলম সরকার এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্হান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের। চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি — নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবিতায় শিশুদের জন্য পৃথিবীকে বসবাস উপযোগী করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেন কবি সুকান্ত ভট্টাচার্য বহুকাল আগে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, দেশ ও জাতির ভবিষ্যতের কর্ণধার। শিশুদের মাধ্যেই সুপ্ত থাকে ভবিষ্যতের কবি, শিল্পী, বৈজ্ঞানিক, সাহিত্যিক, চিকিৎসক ছাড়াও বিভিন্ন প্রতিভা। শিশুদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিটি অভিভাবক চেষ্টা করে থাকেন। কিন্তু আমাদের…
খাদ্য গ্রহণ ছাড়া মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয়। আবার এই খাদ্য মৃত্যুর কারণ হবে-এটাও গ্রহণযোগ্য নয়। দেশে নিরাপদ খাদ্য প্রাপ্তি এখন বড় চ্যালেঞ্জ। অনেক আগে থেকেই খাদ্যে মেশানো হচ্ছে বিষাক্ত সব রাসায়নিকদ্রব্য। এসব খাবার খেয়ে মানুষ আক্রান্ত হচ্ছে ক্যান্সার, কিডনি ও লিভারের নানা দূরারোগ্য ব্যাধিতে। খাদ্যপণ্যে উচ্চমাত্রার ‘ট্রান্সফ্যাট’ ব্যবহার করছে দেশি-বিদেশি কম্পানি। বেকারি, শিঙাড়া-সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই, চানাচুর, চিপস, বার্গারের মতো মুখরোচক খাবারে ব্যবহৃত অতিমাত্রার ট্রান্সফ্যাট হৃদরোগজনিত অকালমৃত্যু ডেকে আনছে। গত বছর এক গবেষণায় ঢাকার শীর্ষস্থানীয় পিএইচও ব্র্যান্ডের ২৪টি নমুনা বিশ্লেষণ করে ৯২ শতাংশ নমুনায় ডাব্লিউএইচও সুপারিশকৃত ২ শতাংশ মাত্রার চেয়ে বেশি ট্রান্সফ্যাট পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, শুধু…
কল্যাণ ডেস্ক ১২ জন গুণী ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩টি প্রতিষ্ঠানকে উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসিআই) অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সাহিত্য, কলা, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজসেবা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডব্লিউআইসিসিআইয়ের বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ৩০ নভেম্বর রাতে রাজধানীর একটি হোটেলে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন…
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর জেলা প্রশাসনের নির্দেশনায় ও স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন স্থাপন করা হয়েছে। ‘সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুও পরপরই নিবন্ধন’ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার সকালে পেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল, রেল স্টেশনসহ স্থানীয় বাজারে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ক ব্যানার-ফেস্টুন স্থাপন করা হয়েছে। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদরের নেতৃত্বে এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান…
নড়াইল প্রতিনিধি নড়াইল পৌরসভার দুর্নীতি তদন্তে গিয়ে কোন নথিপত্র দেখতে না পেরে ফিরে গেছে দুদক। পৌরসভার মেয়র, সচিব, হিসাবরক্ষকসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের না পেয়ে কোন নথি দেখতে পারেননি তারা। হতাশ হয়ে ফিরে গেছে দুদকের তদন্ত টিম। যশোরের দুদক সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার হটলাইনে নড়াইল পৌরসভার উন্নয়নমূলক কাজের দুর্নীতি এবং ব্যাংক থেকে অনৈতিক অর্থ উত্তোলনের খবর পায় তারা। ঢাকা কমিশনার অফিস থেকে আদেশ প্রাপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে যান। এসময় পৌর মেয়র, সচিব, হিসাবরক্ষক, হিসাবরক্ষণ কর্মকর্তা কাউকেই পাননি দুদকের তদন্ত টিম। এ ব্যাপারে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাত বলেন, পৌরসভার উন্নয়ন…
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ রফতানি বন্ধ থাকায় জেলার নাম মাত্র মূল্যে বিক্রি হচ্ছে পান। এই দরপতনে গত কয়েক মৌসুমের মত এবারও ক্ষতির সম্মুখীন হচ্ছেন পান চাষিরা। পানের দামের এমন অব্যাহতময় নি¤œমুখী অবস্থা থাকলে চাষ ছেড়ে দিতে বাধ্য হবে বলেও অনেকে জানিয়েছেন। ঝিনাইদহ জেলার সদর উপজেলার মুরারীদহের বিস্তীর্ণ এক মাঠে ব্যাপকভাবে চাষ করা হয় মিষ্টি জাতের পান। ফলন ভালোর আশা করে ভোর সকাল থেকেই পানবরজে পান তুলছেন কৃষকেরা। ক্ষেতের আগাছা দমন, পানের মরা পাতা বাছাইসহ নানা পরিচর্যায় ব্যস্ততা তাদের। কঠোর পরিশ্রম করলেও খুশি নন তারা। কারণ বর্তমানে পানের দরপতনে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের। শহরের নতুন হাটখোলা, হলিধানী, ডাকবাংলা, হরিণাকুন্ডু উপজেলার আমতলাসহ…
সালমান হাসান আমন ধান কাটা এখনও শেষ হয়নি। ঝাড়া-মাড়াইয়ের কাজও চলছে জোর কদমে। ঘরে ফসল তোলার ব্যস্ততা চাষিদের। যশোরে এরই মধ্যে অনেকে কোমর বেধে বীজতলা তৈরিতে নেমেছেন। বোরোর আগাম চাষে আগ্রহীরা চারা তৈরির জন্য বীজ বপন শুরু করেছেন। খুব সকাল, দুপুর ও পড়ন্ত বিকেলে ধানের বীজতলা তৈরির এই দৃশ্য চোখে পড়ছে। বিল, বাঁওড় ও নদীর পাড়ে ধানের চারার ক্ষেত প্রস্তুত চলছে। ধান ক্ষেতের বিভিন্ন কোনেও চারাতলা করছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর কার্যালয় সূত্র জানায়, যশোরের আট উপজেলায় চলতি মৌসুমে ১ লাখ ৫৭ হাজার ৮৮৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ হয়েছে। ইতিমধ্যে চাষিদের অনেকে বীজতলা তৈরিতে নেমে পড়েছেন। চাষিরা…