Author: admin

কল্যাণ রিপোর্ট বৃহস্পতিবার শহরের শেখ হাসিনা সফটওয়্যার পার্কে যশোর অঞ্চলের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ও পণ্যের উন্নয়ন এবং ডিজিটাইজেলশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, প্রবৃদ্ধি প্রকল্প নিয়ে আলোচনা করেন প্রবৃদ্ধি টিম লিডার মারকুস এহম্যান। যশোর অঞ্চলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ও পণ্যের উন্নয়ন এবং ডিজিটাইজেলশন কার্যক্রমের জন্য কাজ করছে সুইচ কন্টাকের প্রবৃদ্ধি প্রকল্প। এতে প্রাইভেট সেক্টর নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সেক্টরের সিনিয়র ম্যানেজার মেহজাবিন আহমেদ ও পাবলিক সেক্টর নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রবৃদ্ধি প্রকল্পের স্পেশালিস্ট রুকন উদ্দিন আহমেদ। বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশনের সিনিয়র…

Read More

কল্যাণ রিপোর্ট যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথমদিন ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষাবোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিলো। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন অনুপস্থিত ছিল। এরমধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Read More

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট চত্বরে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান। র‌্যালি শেষে সেভিয়ার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সার্ক সংস্থার পরিচালক আব্দুস সাত্তার। বক্তব্য রাখেন জেডিও’র মনিরুজ্জামান মনির, রুডোর সৈয়দ সিরাজুল হক, প্রেরণার কানন চক্রবর্তী, পিএসকেএস’র বাবুর আলী গোলদার, পিজেএস’র জামিউল ইসলাম ও ডিআরও’র মনিরা বেগম। সভায় বক্তারা বলেন পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে এনজিও ফাউ-েশন নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সহযোগী সংস্থাকে অনুদান প্রদানের মাধ্যমে দেশের দরিদ্র এবং অতি দরিদ্র জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ৩০টি কর্মসূচিতে…

Read More

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিট অফিস মিলনায়তনে পবিত্র কোরাআন ও গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়। এতে সভাপত্বি করেন ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন বিগত রছরের কার্য়বিবরণী পাঠ, ২০২১ সালের ইউনিটের বার্ষিক প্রতিবেদন, চলতি বছরের আয় ও ব্যয় এবং ২০২২ সালের ইউনিটের সম্ভাব্য বাজেট (জানুয়ারি ও ডিসেম্বর) উপস্থাপন করেন। সভায় সর্ব সম্মতিক্রমে তা অনুমোদিত হয়। তিনি জানান, ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম, রান্না করা খাবার বিতরণ, জনসচেতনতা জন্য জেলার সকল পর্যায়ে মাইকিং, মাস্ক বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের ফ্রি…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রামগুলিতে ফেরি করে বিক্রি হচ্ছে ভারতীয় গরুর মাংস। চোরাচালানীরা ভারতে জবাই করা গবাদিপশুর মাংস চোরাইপথে বাংলাদেশে নিয়ে আসার পর তা হাটে বাজারে ও গ্রামে কম দামে বিক্রি করছে। সাতক্ষীরা সীমান্তের কাকডাঙা, কেঁড়াগাছি, তলুইগাছা, বৈকারি, কুশখালিসহ কলারোয়ার কয়েকটি গ্রামে চোরাকারবারীরা সাইকেল, ভ্যান অথবা মোটরসাইকেলে করে বস্তাভর্তি এই মাংস ফেরি করছে। এই মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায়। কোন কোন সময় এর কমেও বেচা হচ্ছে। প্রতিদিন ভোরে গ্রামে গ্রামে তারা পৌছে দিচ্ছে এই মাংস। আগ্রহী ক্রেতারাও কমদামে তা কিনে নিচ্ছে। স্থানীয়রা বলছেন, বাংলাদেশের বাজারে জবাইকৃত গরুর মাংস সচরাচর ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় আধুনিক রেলবগি বহালের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন হয়। ২০১৯ সালের ১৭ জুলাই আধুনিক রেলের বগি দিয়ে প্রধানমন্ত্রী বেনাপোল এক্সপ্রেস-এর উদ্বোধন করেছিলেন। সেগুলো এবার থাকছে না বলে জানিয়েছেন রেলকর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পিটি ইনকা সিবিসি কাপ্লিং মডেলের উন্নত মানের বগির পরিবর্তে এবার সংযুক্ত হয়েছে নিন্মমানের বগি। এরই প্রতিবাদে গতকাল ঝিকরগাছায় সেবা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সেবা’র সভাপতি আশরাফুজ্জামান বাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রেলের বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস উদ্বোধন করেছিলেন আমরা সেই আধুনিক রেলের বগি চাই। আমরা আজকের রেল চলাচলের জন্য অভিনন্দন জানাই। আমাদের দাবি…

Read More

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল-ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ৮ মাস পর চালু হলো। পুরনো রেল বগি এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা না থাকায় ক্ষোভে ফুঁসে উঠেছেন বেনাপোলবাসী। ২০২০ সালের ১৭ জুলাই ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। তখন ট্রেনটি ছিল সম্পূর্ণ নতুন এবং ইন্দোনেশিয়ার তৈরি। ট্রেনটিতে ২ টি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, একটি কেবিন ছাড়াও ৬ টি শোভন চেয়ারের বগি ছিল। বর্তমান ট্রেনটি ভারতের তৈরি এবং অনেক দিনের পুরনো, নড়বড়ে। ট্রেনটিতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থাকলেও সাধারণ যাত্রীদের জন্য কোনো বগি নেই। করোনাকালিন প্রায় ৮ মাস আগে গত ৫ এপ্রিল বন্ধ হয়ে যায় ট্রেনটি।…

Read More

কল্যাণ রিপোর্ট নির্বাচনী সহিংসতায় বাঘারপাড়ার রায়পুরে নৌকার অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর রশীদ স্বপনসহ ১৯ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রায়পুর গ্রামের মৃত হাজী মোহাম্মদ আলী মোল্লার ছেলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক অভিযোগটি গ্রহণ করে বাঘারপাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন নজরুল ইসলাম, ইউনুচ আলী শেখ, মুজাহার আলী, রিপন হোসেন, সোহেল শেখ, কাদের শেখ, পলাশ হোসেন, মোস্তফা শেখ, টোকন শেখ, টিপু শেখ, আয়ুব হোসেন, আজগর আলী, বাবলুর রহমান, আলম…

Read More

সাজেদ রহমান ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথম থেকেই যশোর রণাঙ্গনে যুদ্ধ চলে প্রায় প্রতিদিন। ৩ ডিসেম্বর ‘জয়বাংলা’ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছিল ‘ভীত সন্ত্রস্ত হানাদার সৈন্যরা মৃত্যুর দিন গুণছে’ শিরোনামে। রিপোর্টে বলা হয়-‘ভীত সন্ত্রস্ত হানাদার সৈন্যরা মৃত্যুর দিন গুণছে। মুক্তিবাহিনীর তরুণ বীর যোদ্ধারা গত ২৩ নভেম্বর যশোর বিমান ক্ষেত্রটি প্রচন্ড আক্রমণ চালিয়ে ক্ষতিগ্রস্থ করেছে। মুক্তিযোদ্ধারা যশোর শহরের উপকন্ঠে এখন আক্রমণ চালিয়ে যাচ্ছেন। ভীত সন্ত্রস্ত সৈন্য, অবাঙালি অফিসার ও দালালরা এখন শহর ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে। এদিকে গেরিলা যোদ্ধাদের মারাত্মক সাড়াশী আক্রমণের ফলে হানাদার বাহিনী সৈন্যরা এখন ক্যান্টনমেন্টে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। মুক্তিযোদ্ধারা এখন যশোর শহর তিনদিক থেকে আক্রমণ চালাচ্ছে। জঙ্গী সরকার…

Read More

শাহরিয়ার আলম সোহাগ, ঝিনাইদহ : দেশের প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছে নৌকা প্রতিকের নজরুল ইসলাম সানা। তৃতীয় লিঙ্গের এই প্রার্থীর জয়ে নিজ গ্রাম দাদপুরের মানুষ অনেক খুশি। দৈনিক কল্যাণের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। তিনি বলেন, সারাদেশের মধ্যে তিনিই প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাধারণ মানুষ তার পিছনে ছিল বলেই তিনি নির্বাচিত হয়েছেন। মানুষ তাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি স্বীকৃতি না দিতো…

Read More