ডেস্ক রিপোর্টঃ চৌগাছায় বৃহস্পতিবার রাতে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। মৃত রফিকুল ইসলাম জনি (৫৫) পিতাঃ ডাক্তার আব্দুল আজিজ, ৭০৬, বড় মগবাজার, ঢাকা। পুলিশ জানায় , যশোর সদর উপজেলার ১৭,উমেশচন্দ্র ঘোষ , লোন অফিস পাড়া রোড, সরকারি হোমিওপ্যাথিক কলেজের পেছনে, তিনি থাকতেন । বিস্তারিত আসছে……
Author: admin
ডেস্ক রিপোর্ট: যশোরের চৌগাছার গদাধরপুর পুরাতন জামে মসজিদ ঘাটে বয়রা বাওড়ে আজ রাত ৮ টার সময় অজ্ঞাত একটি লাশ ভেসে এসেছে। এখন পর্যন্ত লাশটিকে কেউ সনাক্ত করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর পুরাতন জামে মসজিদ ঘাট এলাকা থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে চৌগাছা থানায় যোগাযোগ করা হলে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশটি এখনো কেউ সনাক্ত করতে পারে নাই। বিস্তারিত আসছে…
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাবদিয়া গ্রামে বিষ প্রয়োগ করে সাত লাখ টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা। ভাবদিয়ে গ্রামের শাহীন আলম জানান, দীর্ঘদিন ধরে ৮ বিঘা জমিতে দুটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করে আসছেন। এ বছর তিনি ওই পুকুরে রুই, কাতল, টেংরা, তেলাপিয়া, পুঁটিসহ দেশী বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন। এতে তার প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। বৃহস্পতিবার সকালে পুকুরের পাড়ে বিষের বোতল পড়ে থাকতে দেখে তিনি পুকুরের দিকে খেয়াল করে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ…
কল্যাণ ডেস্ক ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক আরিফ মোল্লা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবরের কালীগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন করে মোটর সাইকেলযোগে শহরে ফিরছিলেন। পথিমেধ্যে কালীগঞ্জ -আড়পাড়া সড়কের বলরামবাজারের নিকটে পৌছালে সামনে থেকে বেপরোয়া গতির একটি ইজিবাইক তার মোটরসাইকেলে আঘাত করে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সাথে সাথে পাকা সড়কে পড়ে তার ডান পা চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করেছেন। যশোর পঙ্গু হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আব্দুর রউফ জানিয়েছেন, সাংবাদিক আরিফের ডান পায়ের হাঁটু…
আইয়ুব হোসেন পক্ষী, শার্শা নির্বাচনে হেরে গিয়ে যশোরের শার্শায় শহীদ মুক্তিযোদ্ধা আফতাফ উদ্ধিনের বাড়িতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বাড়ির প্রধান গেট ভেঙে তারা ভেতরে ঢুকে ঘরের আরেকটি গেট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। যে কারণে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছে শহীদ পরিবারের লোকজন। তবে তারা হত্যার হুমকি দেয়ায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ নভেম্বর রাতে শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে। এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ করেছেন শহীদ মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের ছোট ভাই ছাদেকুর রহমান। তবে এখনো পর্যন্ত হামলাকারীদের আটক করেনি পুলিশ। ছাদেকুর রহমান বলেন, ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে আমাদের ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করেন আলাউদ্দিন আলা ও সামছুর রহমান।…
কল্যাণ রিপোর্ট যশোরে সাংবাদিক ও সমাজকর্মীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারাভিযান সভা করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)। বৃহস্পতিবার শহরের হোটেল নয়ন ইন্টারন্যাশনাল’র হল রুমে তথ্য অধিকার আইনের ওপর এই প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের কথার যুগ্ম বার্তা সম্পাদক প্রণব দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাংবাদিক সালমান হাসান রাজীব ও জেলা এনজিও ফোরামের সমন্বয়ক শাহজাহান নান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজের কথার স্টাফ রিপোর্টার ইমরান হোসেন পিংকু, জাতীয় হিন্দু মহাজোট নেতা রণজিৎ দাস, ব্যবসায়ী আশিস কুন্ডবাবু, রিইব’র তৃণমূল কর্মীদের পক্ষে নাসরিন আক্তার, রীতা দাস, লিলিমন্ডল প্রমুখ।…
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকা থেকে দুই ডজনের বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বহু রূপান্তরিত ধরন ‘ওমিক্রন’ এবার ভারতে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে প্রথমবারের মতো দুজনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেছেন, ভারতে প্রথম যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তারা বর্তমানে কর্ণাটকে আছেন। তাদের বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর। তাদের একজন বিদেশি নাগরিক। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পরিচয় এখন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি। ভারতের এই সচিব বলেছেন, ওমিক্রন আক্রান্ত দু’জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে শনাক্তের পর করোনা পরীক্ষা…
ক্রীড়া ডেস্ক : আর একিদন পরেই মিরপুর শেরে বাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্ট ৮ উইকেটে হেরে মুমিনুল হকের দল এমনিতেই বিপদে আছে। তাই দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান আর তাসকিন আহমেদকে। দুজনেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। সর্বশেষ পাওয়া সুখবরটি হলো, সাকিব আল হাসান চোট থেকে সেরে উঠেছেন। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের একাদশে তাকে দেখা যেতে পারে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সাকিব মিরপুরে দল আসার আগেই তিনি ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেন। নেটে অনেক্ষণ তাকে ব্যাট করতে দেখা যায়। সাকিবের অন্তর্ভুক্তি ঢাকা টেস্টে উজ্জীবিত করবে বাংলাদেশকে। হ্যামস্ট্রিংয়ের চোটে…
ক্রীড়া ডেস্ক : প্রান্তিক নওরোজ নাবিল ও মাহফিজুল ইসলামের দারুণ ব্যাটিংয়ে লড়ার মতো পুঁজি পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর দুর্দান্ত বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল টাইগার যুবারা। কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার যুব ওয়ানডে সিরিজের ম্যাচে ৬ রানে জিতেছে বাংলাদেশ। আর তাতেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো সফরকারীরা। শুরুতে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩০ রান তুলতে পারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৬৭ রান আসে নাবিলের ব্যাট থেকে এবং মাহফিজুল করেন ৫৬ রান। বাকিদের মধ্যে বলার মতো রান করেন কেবল ফাহিম (২১) ও নাইমুর (২০)। বল হাতে ভারতের রিশিথ একাই…
বিনোদন ডেস্ক : ভাইয়ের পাশে দাঁড়ালেন বোন। মুম্বাই সফরে গিয়েই ভাই শাহরুখ খানকে নিয়ে বোন মমতা বললেন, ‘শাহরুখ ষড়যন্ত্রের শিকার।’ বলিউডের কিং খানকে ভাই বলে ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিং খানের কাছে মমতাও তাঁর বোনের মতো। সেই প্রেক্ষাপটে তিন দিনের মুম্বাই সফরে গিয়ে শাহরুখের কঠিন সময়ের উল্লেখ করলেন ‘দিদি’। মুম্বাই সফরে গিয়ে দ্বিতীয় দিন সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে ছিলেন নির্মাতা মহেশ ভাট, গীতিকার জাভেদ আখতার, অভিনেতা শত্রুঘœ সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকী, সুধেন্দ্র কুলকার্নিসহ অন্যরা। মমতা বলেন, ‘আমি জানি, মহেশ ভাট ষড়যন্ত্রের শিকার, শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার। আরও অনেকেই…