কল্যাণ রিপোর্ট : যশোরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম (৪০) নামে এক জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারক দণ্ডিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দন্ডিত আকিমুল ইসলামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামে। নিহত হালিমা খাতুনের বাবার বাড়ি শার্শা উপজেলার পুটখালি গ্রামে। স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, দন্ডিত আকিমুল ইসলাম যৌতুকের দাবিতে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। এজন্য হালিমা খাতুন বিভিন্ন সময় পিতার কাছ থেকে টাকা এনে স্বামীকে…
Author: admin
আন্তঃউপজেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল ক্রীড়া রিপোর্ট : বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে আন্তঃউপজেলা অনূর্ধ্ব-১৫ (বালক) ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঘারপাড়া উপজেলা। তারা ৪-০ গোলে ঝিকরগাছাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবার্জন করে। দলের পক্ষে চারটি গোলই করেন বাঘারপাড়ার অধিনায়ক তামিম হাসান। মুজিববর্ষ উপলক্ষে আরএমএস মেডিকেল ডিভাইস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা ক্রীড়া সংস্থার ফুবটল পরিষদের এই টুর্নামেন্ট আয়োজন করে। ম্যাচের প্রথম ১৫ মিনিটে দুর্দান্ত খেলে ঝিকরগাছার দলটি। তবে ১৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে যায় ঝিকরগাছার দলটি। বাঘারপাড়ার অধিনায়ক তামিমের দূর পাল্লার শট ঝিকরগাছা এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। তবে গোল উদযাপন করতে গিয়ে অখেলোয়াড় সুলভ আচরণ করে বসে বাঘারপাড়ার সাইমুন। আর এতে…
কল্যাণ ডেস্ক : প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব স্কুলে (প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভর্তি নিতে হবে লটারির মাধ্যমে, পরীক্ষা নয়। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভর্তি পরিচালনা কমিটি, ঢাকা মহানগরের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি অভিভাবক, ব্যবস্থাপনা ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে…
কল্যাণ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথ পাঠ করাবেন। আগামী ১৬ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী ওই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন । তবে কী ধরনের শপথ পাঠ করাবেন তা জানা যায়নি। সচিবালয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন কামাল আবদুল নাসের চৌধুরী। ‘১৬ ডিসেম্বরের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী…
বিনোদন ডেস্ক : বলিউডের হিট জুটি বলা হয় অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে । সমস্ত বাধা বিপত্তি, অতিক্রম করে কয়েক দশক ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা । রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ পেরিয়ে গেল ১০০০তম এপিসোড। কন্যা শ্বেতা নন্দা এবং নাতনি নভ্য নাভেলি নন্দার সঙ্গে এই বিশেষ এপিসোডের শুটিং করেন বিগ বি। ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন জয়া বচ্চনও। তখনই ঘটে গেছে মজার এক ঘটনা। জয়া বচ্চন ভিডিও কলের মাধ্যমে যোগ দিয়েছিলেন শোতে। সেখানেই অভিনেত্রী অভিযোগ করে বলেন, ‘অমিতাভকে ফোন দিয়ে দেখুন, তিনি কখনই ফোন ধরেন না।’ জয়ার এমন অভিযোগের উত্তরে অমিতাভ বলেন, ‘ইন্টারনেট আসা-যাওয়া করলে আমি কী করবো ভাই!’ অমিতাভের এই কথার…
বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে নানারকম দৃশ্যে অভিনয় করতে হয় তারকাদের। কখনো কখনো সেই দৃশ্যে এতো বেশি মিশে যান, নিজের ওপর নিয়ন্ত্রণ পর্যন্ত থাকে না। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনই ঘটনা ঘটেছিল বলিউডের অ্যাকশন তারকা জন আব্রাহাম ও কঙ্গনা রানাউতের মধ্যে। শুটিংয়ের সময় জন একেবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে রক্তাক্ত হন কঙ্গনা। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ সিনেমার শুটিংয়ে ঘটনাটি ঘটেছিল। এতে জনের বিপরীতে ছিলেন কঙ্গনা। সিনেমায় বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল তাদের। এর মধ্যে দু’টি বেশ নিবিড় মুহূর্তের; একটি আবেগপ্রবণ চুম্বনের, অন্যটি শয্যাদৃশ্য। শুটিংয়ে উপস্থিত থাকা এক ব্যক্তির সূত্রে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা…
কল্যাণ রিপোর্ট : যশোরের ঝিকরগাছার নাইড়া গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ হালিমা খাতুন কে হত্যার দায়ে স্বামী আকিমুলকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এক রায়ে এ সাজা দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আকিমুল নায়ড়া গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিশেষ পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল। বিস্তারিত আসছে…..
কল্যাণ রিপোর্ট : যশোরে ট্রাকের ধাক্কায় শামিম হোসেন (২৫) নামে একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছেন । একই ঘটনায় তার চাচাতো ভাই নয়ন গুরুত্বর আহত হয়েছেন। নিহত শামিম যশোর সদরের নতুনহাট এলাকার মোমিনউদ্দিনের ছেলে এবং নয়ন শহরের পালবাড়ি কাজীরঘাট এলাকার হাসান আলীর ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে ও আহত নয়ন হাসপাতালে ভর্তি । আহত নয়ন হোসেন জানান, ‘আমি আর আমার চাচাতো ভাই শামিম মোটরসাইকেলে করে আসার পথে বাহাদুরপুর বাজারে আসলে একটি ট্রাক আমাদেরকে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে আসি”।…
কল্যাণ রিপোর্ট যশোরে নির্মানাধীন ভবনের ৬তলা থেকে পড়ে রানা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে শহরতলীর পুলেরহাট এলাকার আব্দুল মালেকের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। রানার সহকর্মী ইমদাদুল হক জানিয়েছে, তারা দুইজন একসাথে পুলেরহাটে নির্মানাধীন আদ-দ্বীন চক্ষু হাসপাতালের ৬ তলায় কাজ করছিল। সকাল ৮টার দিকে রানা অসাবধানবশত পা পিছলে পড়ে যায়। তাকে দ্রুত যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হলে ৯টার সময় তার মৃত্যু হয়। আরো পড়ুন: কবে ভালো কিছু খেয়েছেন মনে নেই তার মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন আহত: দুজনের অবস্থা আশংকাজনক সংবাদপত্রের পাতা থেকে বিস্তারিত আসছে…
অদম্য সুরত আলীর সত্যি গল্প সালমান হাসান দিনকার খোরাকির আয় যোগাতেই সুরত আলীর হিমশিম দশা। ঠিক কবে দুটো ভালোমন্দ খেয়েছেন মনে করতে পারেন না। তিন বেলার মধ্যে দু বেলার অন্ন যেটুকু জোটে তাও আধপেটা। জীবনের শেষ বেলায়ও জীবিকার কঠিন সংগ্রাম করছেন এই সত্তরোর্ধ। বাকে ঝোলানো ঝুরি ভর্তি কচু কাঁধে চাপিয়ে লাঠি ভর দিয়ে হেঁটে চলছেন এক বৃদ্ধ। মুজিব সড়কসহ যশোর শহরের বিভিন্ন প্রান্তে প্রায়শ তার দেখা মেলে। ডোবা ও জলার পাশ থেকে কচু তুলে এনে ঘুরে ঘুরে বিক্রি করেন। অনেক দিন বাজারেও নিয়ে যান। খুচরা বিক্রেতারা তার কাছ থেকে এগুলো কিনে নেন। দিনকয়েক আগে সুরত আলীর সাথে দেখা হয় প্রেসক্লাবের…