Author: admin

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আরোহী আহত হয়েছেন।  গতকাল বুধবার রাত ৯ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলার সুন্দলপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মণিরামপুর পৌর বিএনপির সদস্য একে আজাদ(৩২), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী(৩৬) ও মশ্বিমনগর ইউনিয়নের যুবনেতা তৌহিদুর রহমান(৩৪)। জানা যায়, আহত তৌহিদের বাড়ি মণিরামপুর উপজেলার মশ্বিমনগরে। গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে তিনি বাড়ীতে না থেকে মণিরামপুর বাজারেই থাকতেন। এদিকে তার স্ত্রী সন্তানকে নিয়ে কেশবপুরে পিতৃলয়ে অবস্থান করছে গত দুদিন ধরে৷ সন্তানের সাথে দেখা করতে তৌহিদ কেশবপুরে যাওয়ার জন্য বের হয়। রাত সাড়ে ৮টার দিকে গাড়ি না পেয়ে আইয়ূব ও আজাদকে…

Read More

সাজেদ রহমান ১৯৭১ সালের ২ ডিসেম্বর বেনাপোলে (যশোর জেলা) যশোর রোডের ডাইনে ও বাঁয়ে এক কোম্পানি পাকিস্তানি সৈন্য ঘাঁটি আগলে ছিল। কিন্তু তা সত্বেও বেনাপোলের দু’ জায়গায় মুক্তি বাহিনী বাংলাদেশের পতাকা উড়িয়ে রেখেছিলেন। ওই দু’ জায়গার একটি হলো বেনাপোল কাস্টমস চেক পোস্টের কাছে, আর একটি হলো বেনাপোল রেল স্টেশন থেকে সিকি মাইল দূরে রেল লাইনের পাশে। যদিও ওই পতাকা দুটির অবস্থানস্থল থেকে পাকিস্তানি সৈন্যবাহিনীর কয়েকটি ঘাঁটি মোটামুটি দু’গজের মধ্যে তাহলেও বাংলাদেশের পতাকার গৌরবকে তারা মাটিতে মিশিয়ে দিতে সাহস পায়নি। রণাঙ্গনের এমন চিত্রটি আকেন সুখরঞ্জন সেনগুপ্ত। যা প্রকাশিত হয় দৈনিক যুগান্তর পত্রিকায়। তার রিপোর্টটির শিরোনাম ছিল : ‘বেনাপোলে পাক সেনারা ঘাঁটি…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরের শার্শার বাগআঁচড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় মোস্তাক ধাবক হত্যা ও মারপিটের অভিযোগে চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুলসহ ২৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। বুধবার নিহতের ভাই সাইফুজ্জামান ধাবক এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। আসামিরা হলো বাগআঁচড়া গ্রামের ইকবাল হোসেন তুতুল, আবু তালেব মন্ডল, মিজান, সোহাগ বিশ্বাস, তরিকুল ইসলাম, টিংকু হাসান ওরফে ইয়াবা হাসান, আসাদ, অসিম, নজরুল ওরফে বোম নজরুল, সোহবার হোসেন, আকবর আলী ধুধুলী, ওহিদ, বেড়ে আলমগীর, বাগআঁচড়া গ্রামের ছোট বাবু, সরদারপাড়ার আহম্মদ আলী, ঘোষপাড়ার মাসুদ, সাখাওয়াত হোসেন, বামুনিয়া গ্রামের ইলিয়াস কবির…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরের শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী জামায়াত-বিএনপির সুযোগ সন্ধানীদের তান্ডবলীলা প্রতিরোধে জনসচেতনতায় মাঠে রয়েছেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এর ধারাবাহিকতায় বুধবার দ্বিতীয় দিনের মতো দিনব্যাপি উপজেলার নিজামপুর ও ডিহি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা করেন তিনি। এ সময় সহিংসতায় আহত নারী-পুরুষদের সাথে কথা বলেন এবং ভাঙা ঘরবাড়ি পরিদর্শন করেন। সেইসাথে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন। সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বর প্রার্থীরা জামায়াত-বিএনপিকে কোলে করে রেখেছিলো এবং জামাই আদরে ভোটের আদান প্রদান করেছিলো বলেই তারা সুযোগ বুঝে আওয়ামী লীগ কর্মীদের ঘাড়ে কোপ মারতে সাহস পেয়েছে।…

Read More

কল্যাণ রিপোর্ট যশোরে জেলা যুবলীগের বর্ধিত সভায় দলের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেছেন, দেশ বিরোধী সব অপশক্তি প্রতিহত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনের জন্য একসাথে কাজ করতে হবে। ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে সাধারণ মানুষের আপনজন হতে হবে। যাতে কোন অপশক্তি আবারো ক্ষমতায় আসতে না পারে। জেলা যুবলীগসহ সব উপজেলা ও পৌরসভার প্রতিটি ইউনিটে আরও সুশৃঙ্খল থেকে যুবলীগকে দায়িত্ব পালন করতে হবে। সভা শেষে আগামী ২৩ জানুয়ারি যশোর জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন তিনি। উল্লেখিত তারিখের মধ্যে সব উপজেলা ও পৌরসভায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠণেরও নির্দেশ দেন। বুধবার (১…

Read More

ক্রীড়া রিপোর্ট যশোরের মাঠে গড়াচ্ছে চার মৌসুম পর ঘরোয়া ক্রিকেট লিগ। আগামী ৪ ডিসেম্বর শনিবার যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল শুরু হবে। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কবে লিগ শুরু হবে তা উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ‘বঙ্গবন্ধু শতবার্ষিকী’ রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২১-২২ শুরু হতে যাচ্ছে। আমাগী ৪ থেকে ৮ ডিসেম্বর  খেলোয়াড়দের দলবদলের ফর্ম বিতরণ করা হবে। জমা দেওয়া যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। একশ টাকায় পাওয়া যাবে খেলোয়াড়দের রেজিস্ট্রেশন ফর্ম। উল্লেখ্য, চার মৌসুম পর মাঠে…

Read More

কল্যাণ ডেস্ক যশোরের ঝিকরগাছা ও চৌগাছয় বুধবার আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানান, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা খাদ্য বিভাগের আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। বুধবার দুপুর ১২টায় উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ ধান সংগ্রহ অভিযান উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা…

Read More

কমল চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ – ৬: ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে রূপকল্প ২০২১: ২০২০ সালের মধ্যে সবার জন্য সাশ্রয়ী মূল্যে মান সম্মত বিদ্যুৎ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিদ্যুৎখাতের মহাপরিকল্পনা প্রণয়ন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিদ্যুৎখাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যেই দেশের ৯৫ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। অবশিষ্ট জনগোষ্ঠী মুজিববর্ষের মধ্যেই বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যেই বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। ২০১২ সাল থেকে দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে বিদ্যুৎক্যাম্প আয়োজনের মাধ্যমে বিদ্যুৎ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : এতদিন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে ছোঁয়াচে ও বিপজ্জনক ধরন বলে মনে করা হতো ডেল্টাকে। তবে দক্ষিণ আফ্রিকার গবেষকরা জানিয়েছেন, মানুষকে আক্রান্ত করার ক্ষেত্রে ডেল্টাকেও ছাড়িয়ে যেতে পারে ভাইরাসটির নতুন রূপান্তরিত ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকার সংক্রামক রোগ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেসের (এনআইসিডি) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আদ্রিয়ান পুরেন বার্তাসংস্থা রয়টার্সকে এ সম্পর্কে বলেন, ‘এতদিন পর্যন্ত ডেল্টার কোনো প্রতিদ্বন্দ্বি ছিল না। তবে এবার মনে হয় ব্যাপারটি আর তেমন নেই। বিশেষ করে সংক্রমণ ক্ষমতার বিবেচনা যদি করা হয়, সেক্ষেত্রে সম্ভবত ডেল্টার প্রধান প্রতিদ্বন্দ্বি হয়ে উঠবে ওমিক্রন।’ আন্তর্জাতিক জীবাণু বিশেষজ্ঞদের অনেকেরই শঙ্কা, মানবদেহের করোনা টিকার সুরক্ষাকে বেশ দক্ষভাবে ফাঁকি দিতে…

Read More

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ যেমন ঘনবসতিপূর্ণ দেশ, বাংলাদেশ ক্রিকেট দলেরও এখন একই অবস্থা। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়েছে ২০ জনকে! আলোচনা-সমালোচনার ঝড়ও উঠেছে প্রবল। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, শুধু এই টেস্ট নয়, নিউ জিল্যান্ড সফরকেও ভাবনায় রাখতে হয়েছে বলেই এত বড় স্কোয়াড। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড ছিল ১৭ জনের। এক টেস্টের জন্য ওই স্কোয়াডই যথেষ্ট বড়। মিরপুরের জন্য সেখানে যোগ করা হয় আরও ৩ ক্রিকেটারকে। মিরপুর টেস্টের আগে অনুশীলনের সময় মাত্র দুই দিন। এতজন ক্রিকেটারকে ভালো করে পরখ করার সময় ও সুযোগই হবে না। ২০ জনের স্কোয়াড তাই জন্ম দেয় বড় বিস্ময়ের। প্রধান নির্বাচক বুধবার…

Read More