বিনোদন ডেস্ক : দিলরুবা খানের কণ্ঠে নব্বই দশকের কালজয়ী গান ‘পাগল মন’। আহমেদ কায়সারের কথা ও আশরাফ উদাসের সুরে গানটি পরবর্তীতে অনেকে গাইলেও তাদের নামেই রয়েছে মেধাসত্ত্ব। তাদের থেকে অনুমতি নিয়ে এবার নতুন আয়োজনে ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমায় নিয়ে আসা হচ্ছে গানটি। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। ছবিটির প্রযোজক ও গল্পকারও তিনি। এতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। পরিচালক লেবু জানালেন, নতুন আয়োজনের ‘পাগল মন’ গানটিতে থাকছে পাঁচটি পার্ট। প্রথম পার্ট বেদেনি-রাজকুমার, দ্বিতীয় পার্ট রাধা-কৃষ্ণ। পাবনায় প্রথম পার্টের পর গতকাল রাধা-কৃষ্ণর শুটিং হলো এফডিসিতে। পরের পার্ট রাজধানীর…
Author: admin
জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তারানিবাস গ্রামে সরকারি জমিতে ৩০-৩৫ বছর ধরে বসবাসকারী একটি ভূমিহীন পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন পার করছেন। তারা হলেন বৃদ্ধ ওয়াদুদ আলী (৬৫) ও তার স্ত্রী হাওয়াতন নেছা (৬০)। স্থানীয়রা জানিয়েছেন, তারানিবাস গ্রামে ৫ শতক খাস জমিতে একটি খুপড়ি ঘর বেঁধে বসবাস করে আসছেন এই বৃদ্ধ দম্পতি। সম্প্রতি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ মৌখিকভাবে তাদের সরে যেতে বলেছে। সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে ভূমিহীনদের বরাদ্দ দেয়া হবে বলে ইউপি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। কিন্তু এই বৃদ্ধ দম্পতির কি হবে তা স্পষ্ট করেনি ইউপি কর্তৃপক্ষ। যে কারণে মাথা গোজার ঠাঁই হারানোর ভয়ে এই বৃদ্ধ দম্পতি দিশেহারা হয়ে…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ৫৫টি হারানো মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা পুলিশ লাইন্সে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ। পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের অক্লান্ত পরিশ্রমে দেশের বিভিন্ন জেলা থেকে অত্যন্ত দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে সাতক্ষীরর…
জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। বিভিন্ন উপলক্ষে তাঁর সঙ্গে যখন দেখা হতো তখন তিনি আমাদেরকে ভাষা আন্দোলনের উত্তাল সময়ের গল্প বলতেন। আমাদেরকে তিনি স্বাধীনতার স্বপক্ষে সুষ্ঠুধারার রাজনীতির মাধ্যমে এ দেশের গুণগত পরিবর্তনের আহ্বান জানাতেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতিসহ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বরণ্যে এই বুদ্ধিজীবীর মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হলো, তা পূরণ হওয়ার…
নিজস্ব প্রতিবেদক যশোর উপশহর ডি ব্লকের নতুন বাড়ি নির্মাণের পাইলিংয়ের সময় দুটি টিন সেডের বাড়ির ঘরের দেয়াল ধসে পড়েছে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে কাজ বন্ধ রয়েছে। নকশা অনুমোদন না নিয়ে বাড়িটির কাজ চলছিলো। ডি-ব্লক ৪৮ নম্বর বাড়ির বাসিন্দা আবু ইউসুফ ইমন মঙ্গলবার সকালে বাড়ি নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ শুরু করেন। কাজ শুরুর পর তার পাশের শাহাবুদ্দিনের ৪৭ নম্বর বাড়ির একটি দেয়াল ধসে পড়ে। অন্য দেয়ালটি হেলে পড়েছে। একই সাথে সাবিনা রহিমের ৪৯ নম্বর বাড়ির দেয়ালও ধসে পড়ে। ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে হাউজিং এস্টেট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। হাউজিং সূত্র জানায়, নকশা অনুমোদন না করে ডি-ব্লক ৪৮ নম্বর বাড়ি নির্মাণের…
কল্যাণ রিপোর্ট যশোর শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে জনসচেতনতায় মাঠে নেমেছেন শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। মঙ্গলবার তিনি উপজেলার উলশী, বাগআঁচড়া, কায়বা ও গোগা ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান। সহিংসতায় আহত নারী পুরুষের সাথে কথা বলা ছাড়াও ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করেন তিনি। তান্ডব চালানো সন্ত্রাসীদের সতর্ক করে গোগা বাজারসহ বিভিন্ন স্থানে পথ সভায় বক্তব্য দেন এমপি শেখ আফিল উদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগের আর একজন কর্মীর রক্ত ঝরলে সহ্য করা হবেনা। শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতা তা-ব চালাচ্ছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। নির্বাচনে বিজয়ী বিদ্রোহী প্রার্থীদের লোক সেজে কৌশলে নৌকার পরাজয়ের সুযোগ কাজে লাগাচ্ছে তারা। আওয়ামী…
বেনাপোল (যশোর) প্রতিনিধি করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সোমবার রাতে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক চিঠিতে বন্দর এলাকায় সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী। চিঠিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। সরকারের নির্দেশনা অনুসারে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রয়েছে, যুক্তরাজ্য, গোটা ইউরোপ এবং আরও ১১টি দেশ, সেগুলো হলো, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। এ সমস্ত দেশ থেকে যে সব যাত্রীরা বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসবে তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুরে ট্রাক চাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় আলিপুর নাথপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর আলীপুর ইউনিয়নের চাপারডাঙ্গি গ্রামের মহিদ সরদারের ছেলে রাসেল (১৬)। সে আলীপুর হাটখোলা হতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নাথপাড়া মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪-৬২০১) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই কিশোর রাসেলের মৃত্যু হয়। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাতক্ষীরা সদর থানা পুলিশ যানজট নিয়ন্ত্রণসহ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কল্যাণ রিপোর্ট ঝিকরগাছার ছুটিপুর গ্রামের যৌতুকের দাবিতে গৃহবধূ সুচরিতা হত্যায় স্বামী মিলনসহ দুইজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। নিহতের বাবা বাঘারপাড়ার জামদিয়া গ্রামের ঋষিপাড়ার কার্তিক বাদী হয়ে এ মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর দায়িত্বপ্রাপ্ত বিচারক নিলুফার শিরীন অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, ঝিকরগাছার ছুটিপুর গ্রামের রবির ছেলে ও নিহতের স্বামী মিলন এবং তার ভাই রাখাল। মামলার বিবরণে জানা গেছে, ১১ বছর আগে মিলনের সাথে সূচরিতার বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে মিলন যৌতুক দাবি করে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। এর মধ্যে সূচরিতা দু’ সন্তানের মা হয়। তারপরও যৌতুকের…
মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর চিনাটোলা বাজার সংলগ্ন পুরাতন টায়ারের স্তুপ থেকে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বুধবার পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যাক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করেন। মিলন দাস জানান, তিনি পুরাতন টায়ারের ব্যবসা করেন। এদিন সকালে দিকে তিনি পুরাতন টায়ার আনতে গিয়ে টায়ারের মধ্যে বস্তায় দা, হকিস্টিক, জিআই পাইপ দেখতে পান। সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তার ভিতর থেকে ৩ টি দা, ৩টি হকিস্টিক ও ৪টি জিআই পাইপ উদ্ধার করেন। একই জায়গার অপর একটি টায়ারের মধ্যে থেকে ৭টি ককটেল উদ্ধার করেন। স্থানীয়দের ধারনা সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সহিংসতা ঘটানোর জন্য কোন পক্ষ…