Author: admin

জাফর ওয়াজেদ ফিরে যদি তাকাই পেছনে, পঞ্চাশ বছর আগে ১৯৭১ সালের বাংলাদেশ পানে, তবে দেখতে পাইÑমৃত্যু, নৃশংসতা, নির্বিচারে গণহত্যা, নারীর সম্ভ্রমহানি, লুটতরাজ, অগ্নিসংযোগ, ঘরবাড়ি ছেড়ে স্বজন হারিয়ে কোটি মানুষের দেশত্যাগ, শরণার্থী শিবিরে আশ্রয়। দেখতে পাই, বাঙালির মুক্তিসংগ্রামের উজ্জ্বলতম অর্জন-পর্ব ‘মুক্তিযুদ্ধ’। রণাঙ্গন থেকে রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধরত ছাত্র, যুবা, কৃষক, শ্রমিক, মাঝিমাল্লা, সেনা, পুলিশ, ইপিআর, আনসারসহ নানা পেশার মানুষকে। সাহসে, অঙ্গীকারে, বীরত্বে, আত্মদানে, জীবন-মৃত্যু পায়ের ভৃত্য বানিয়ে সম্মুখসমরে শত্রুহননে মত্ত হওয়ার এমন দিন বাঙালির ইতিহাসে আর কখনোই আসেনি। এটা অনস্বীকার্য যে, বাঙালি জাতির ধারাবাহিক স্বাধিকার ও স্বায়ত্তশাসনের আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনার সম্মিলিত ফসল একাত্তরের মুক্তিযুদ্ধ। এ যুদ্ধ ছিল বাঙালির জাতিসত্তা,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ডেল্টা সংস্করণের বিরুদ্ধে টিকাগুলো যতটা কার্যকর ছিল, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরন ওমিক্রনের ক্ষেত্রে ততটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বলে সতর্ক করে দিয়েছে মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি মডার্না। মঙ্গলবার কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টেফানি ব্যানসেলের এই বার্তা আর্থিক বাজারের জন্য সতর্ক ঘণ্টা বাজিয়ে দিয়েছে, বলছে রয়টার্স। ব্যানসেলের এই মন্তব্যে বিশ্বজুড়ে ভ্যাকসিন প্রতিরোধের ফলে অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি বৃদ্ধি এবং করোনাভাইরাস মহামারি দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মডার্নার সিইও ব্যানসেল বলেছেন, এমন কোনো স্থান নেই যেখানে টিকার কার্যকারিতার স্তর একই থাকবে… যেমনটা ডেল্টার ক্ষেত্রে ছিল। তিনি বলেছেন, ‘আমি মনে করি, একটি উপাদানের…

Read More

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে ব্যাপক সহিংসতা হচ্ছে। তৃতীয় ধাপে ভোটগ্রহণ হয়েছে গত রবিবার। শুধু রোববারই সহিংসতায় একজন বিজিবি সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। সারা দেশে অন্তত ১৩০টি কেন্দ্রে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব স্থানে গুলিবর্ষণ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ২১টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে হয়েছে। তার পরও নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনকে সহিংসতাহীন নির্বাচনের মডেল বলে দাবি করেছেন। কিন্তু অনেক বিশ্লেষকের মতে, এবারের ইউপি নির্বাচনের তিনটি ধাপই সাম্প্রতিক সময়ের মধ্যে অনেক বেশি সংঘাতপূর্ণ হয়েছে। ইউপি নির্বাচনে…

Read More

বাগআঁচড়া প্রতিনিধি : যশোর ও সাতক্ষীরা জেলার বাস মালিকদের দুটি সংগঠনের বিরোধে দু’জেলার প্রবেশ দ্বারে পৃথক দুটি অস্থায়ী টার্মিনাল করে নিজ নিজ জেলার মধ্যে বাস চালানোর কারনে চরম ভোগান্তিতে পড়ছে সাধারন বাসযাত্রীরা। দু’সপ্তাহ ধরে এই অবস্থা চললেও বাস মালিক সমিতি কিম্বা প্রশাসনের কোন নজরদারি এখানে নেই। যশোর-সাতক্ষীরা (ভায়া-নাভারন) মহাসড়কে চলাচলকারী এক জেলার বাস অন্য জেলায় ঢোকা বন্ধ রয়েছে৷ যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাস জেলার শেষ প্রান্ত বাগআঁচড়া এবং সাতক্ষীরা থেকে ছাড়া যশোর গামী বাস সাতক্ষীরার শেষ প্রান্ত বেলতলা বাজার পর্যন্ত চলাচল করছে। কেন এই অবস্থা জানতে চাইলে যশোর ইন্টারডিস্ট্রিক বাস সিন্ডিকেট (আইডিবিএস) এর নেতা নীল কমল সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর…

Read More

ক্রীড়া ডেস্ক : গুঞ্জন ছিল সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার এই পুরস্কার জিততে চলেছেন লিওনেল মেসি। তবে অনেকেই বলছিলেন ব্যালন ডি’অর জিতবেন রবার্ট লেভান্ডোফস্কি। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সপ্তমবারের মতো ব্যালন ডি অর ঘরে তুললেন লিওনেল মেসি। এদিকে লিওনেল মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবারে ছয় নম্বরে থেকে শেষ করেছেন ব্যালন ডি অর দৌড়। নারী ব্যালন ডি অর এবার উঠেছে বার্সেলোনার অ্যালেক্সিয়া পিউতেলাসের হাতে। প্রথমবারের মতো ফ্রান্স ফুটবল প্রদান করল বছরের সেরা ফরোয়ার্ডের পুরষ্কার। ২০২১ সালটা দুর্দান্ত পার করার পুরষ্কার স্বরূপ বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোফস্কির হাতে ওঠে এই পুরষ্কার।…

Read More

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রাম টেস্ট হারার দিনে পরের টেস্টের জন্য সুখবর পেল বাংলাদেশ দল। চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দলে ফিরলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এই সংস্করণে দলে প্রথমবার ডাক পেলেন টি-টোয়েন্টি দলের নিয়মিত ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি কাউকেই। সাকিব-তাসকিন-নাঈমকে নিয়ে তাই শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলে ২০ জনের বিশাল বহর। চট্টগ্রামে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর টেস্ট থেকে ছিটকে যাওয়া ইয়াসির আলি চৌধুরিও আছেন। চোটের পর ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের সিটি স্ক্যান করিয়ে ধরা পড়েনি কোনো সমস্যা। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাকে। তাসকিন চোট পান গত…

Read More

বিনোদন ডেস্ক : আলিয়া ভাট। বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। আর তাই আলিয়াকে ক্যামেরার সামনে দাঁড় করাতে গুনতে হয় বেশ মোটা অঙ্কের টাকা। আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘ট্রিপল আর’। এতে মাত্র ১৫ মিনিটের জন্য দেখা যাবে আলিয়াকে। এর জন্য ৫ কোটি রুপি নিয়েছেন এই অভিনেত্রী। ‘ট্রিপল আর’ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় অভিষেক হচ্ছে আলিয়ার। কমারাস ভিমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে এই সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস…

Read More

বিজয়ের মাস ডিসেম্বর সাজেদ রহমান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের আগে যশোরের চৌগাছা ১ ডিসেম্বর শত্রুমুক্ত হয়। দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতার সূর্য উঁকি দিচ্ছিল। এমনটাই খবর ছিল ১৯৭১ সালের ১ ডিসেম্বর। ওই দিন দৈনিক যুগান্তর পত্রিকায় লিড নিউজ ছিল ‘বরিশাল, ফরিদপুরে পাক সৈন্য বেশি নেই, চৌগাছা মুক্ত’। রিপোর্টে বলা হয় মুক্তি বাহিনী যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ায় একমাত্র জেলা সদর ছাড়া সারা ফরিদপুর ও বরিশাল জেলা থেকে পাকিস্তান সৈন্য বাহিনী প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। যশোর জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র চৌগাছা মুক্ত হওয়ার পর সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। যশোরের নাভারণে পাকিস্তানি ঘাঁটির ওপর মুক্তিবাহিনী আক্রমণ অব্যাহত রেখেছে। যশোরের বিভিন্ন সেক্টরে…

Read More

কল্যাণ রিপোর্ট : সংগঠনের নেতা-কর্মীদের উদ্দীপ্ত করতে ভেতরে চলছিলো কেন্দ্রীয় নেতাদের প্রেরণাদায়ী ভাষণ। আর বর্ধির সভা স্থলের বাইরের চলছিলো রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার (১ ডিসেম্বর) যশোর জেলা যুবলীগের বর্ধিত সভায় এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। একে অন্যের ওপর হামলার সময় ছুরিকাঘাতে ১০ জন আহত হয়। ১৫ বছর অনুষ্ঠিত বর্ধিত সভা ঘিরে গতকাল যশোর শহর হয়ে ওঠে উত্তপ্ত। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীদের নিজেদের ভেতর মারামারিতে ছুরিকাঘাতে ৩ জন জখম হয়েছে। বর্ধিত সভার কোনো সম্পর্ক নেই। যুবলীগের বর্ধিত সভাস্থল শহরের সিসিটিএস মিলনায়তনের আশপাশে দলে দলে জড়ো হতে হন নেতাকর্মীরা। সভার শুরুর অনেক আগে থেকেই জড়ো হন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে সহপাঠীর গুলিতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে শিক্ষকসহ আরও অন্তত আটজন আহত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে অকল্যান্ড কাউন্টির একটি স্কুলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ১৫ বছর বয়সী হামলাকারী ওই কিশোরকে আটক করা হয়েছে। মারা যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে ১৪ ও ১৭ বছর বয়সী দুই কিশোরী এবং ১৬ বছরের এক কিশোর রয়েছেন। আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল। বাকি দুজনের অস্ত্রোপচার হয়েছে। অকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককে সাংবাদিকদের জানিয়েছেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারী কিশোর তখন সেখানেই পায়চারী করছিল। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে…

Read More