Author: admin

শিলাস্তি রিসিভ করার পর আর পাওয়া যায়নি এমপি আনারকে

কল্যান ডেস্ক ব্যবসায়ী লেনদেন নিয়ে এমপি আনোয়ারুল আজীম (আনার) এর উপর ক্ষোভ ছিল তার বন্ধু ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের। এছাড়া গ্রেপ্তার আসামি শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর সঙ্গে মতাদর্শের পার্থক্য ছিল আনারের। তাই উভয়ে আনারকে দেশের বাইরে হত্যার পরিকল্পনা করে। পরে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। যদিও হত্যার কোনও ক্লু এখনো বের করতে পারেনি পুলিশ। এদিকে বাংলাদেশে গ্রেপ্তার তিন আসামি— শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, এমপি আনারকে হত্যা করার আগে কলকাতার সেই ফ্ল্যাটে ওঠেন শিলাস্তি রহমান। হত্যা করার সময় ফ্ল্যাটে ছিলেন…

Read More
যশোর বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার

নিজস্ব প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এম এম কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার। তিনি যশোর বোর্ডে প্রথম নারী চেয়ারম্যান। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান হাবীব অবসরে যান। মর্জিনা আক্তার তার স্থলাভিষিক্ত হলেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হলো। অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর এম…

Read More
ভারত-পাকিস্তান ম্যাচে ‘লোন উলফ’ হামলার হুমকি

ক্রীড়া ডেস্ক হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত আছে। এ কারণে নেতৃস্থানীয় কাউন্টি কর্মকর্তারা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) অনুরোধ করেছেন, এই স্টেডিয়ামকে ড্রোনের জন্য নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে সন্ত্রাসী হামলার হুমকি এসেছিল কিছুদিন আগে। এবার বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান ম্যাচে ‘লোন উলফ আক্রমণ’- এর হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়ার পর আগামী ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা থাকবে এই ম্যাচে। ডাইডার বলেন, ‘যখন খেলা থাকে এবং অনেক…

Read More
উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেয়া হবে : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত রাস্তা-বাঁধ মেরাতম শুরু হয়েছে। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দেয়া হবে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের যত বাঁধের ক্ষতি হয়েছে সেগুলো পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছি। যত মানুষের ঘর ভেঙে গিয়েছে ক্ষতি হয়েছে সেগুলো সব আমি করে দেব। ক্ষতিগ্রস্ত সবার হিসাব করা হচ্ছে, আজ বিকেলে সবাইকে নিয়ে বসব।’ তিনি আরও বলেন, ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে সরকার। এর আগে, বৃহস্পতিবার…

Read More
আমরা মনে করছি মাংসের টুকরোগুলো এমপি আনারেরই : হারুন

ঢাকা অফিস বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের বক্তব্য এবং পারিপার্শ্বিক অন্যান্য ঘটনা বিবেচনায় কলকাতায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো এমপি আনারেরই হবে বলে মনে করছে ডিবি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে আসার পর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে ডিবির এ মনোভাবের কথা জানান। হারুন অর রশীদ বলেন, আনোয়ারুল আজীম আনারকে গত ১৩ মে কলকাতার মাটিতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে। একই ঘটনায় কলকাতায়ও একটি হত্যা মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে আমাদের কাছে তিনজন ঘাতক গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে…

Read More
ঝিনাইদহে গলাকেটে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুরে শাহাজাহান ফকির নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ মে) রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী। তিনি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বামুনগাছি গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে। স্থানীয়দের থেকে জানা যায়, গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দু’ব্যক্তি শাহজাহানের বাড়িতে এসেছিল। এরপর স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে হত্যা করে পালিয়ে যায় তারা। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য…

Read More
র‍্যাবের নতুন ডিজি হারুন অর রশিদ

ঢাকা অফিস র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ। তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এই আদেশ আগামী ৫ জুন থেকে কার্যকর হবে। পৃথক আরেক আদেশে বর্তমান ডিজি খুরশীদ হোসেনকে অবসর দেওয়া হয়।

Read More
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা অফিস রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি— ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে। ভূমিকম্পের সর্বশেষ আঘাত সর্বশেষ গত ২৮ এপ্রিল (রোববার) বাংলাদেশের রাজশাহী অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়। রাত ৮টা ৫ মিনিটে…

Read More
মাগুরায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

কল্যাণ ডেস্ক নেত্রকোনার পূর্বধলায় একটি গ্রামীণ সড়কে পড়ে ছিল অজ্ঞাত এক নারীর মরদেহ। ওই মরদেহের পাশে পড়ে ছিল অচেতন অবস্থায় দুই বছরের এক ছেলে শিশু। শিশুটির পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের পাশে সড়ক থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ সময় অচেতন অবস্থায় আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে কাছিয়াকান্দা গ্রামের ইসহাক মিয়া নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার পাশে তাঁর মায়ের কবর জিয়ারত করতে যান। এ সময় তিনি ওই নারীর মরদেহ দেখতে পান। পাশে থাকা দুই বছর…

Read More
ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে সালতানাত নুকেনোভা ও কুয়ান্দিক বিশিমবায়েভ: রয়টার্সের ভিডিও থেকে

আন্তজার্তিক ডেস্ক স্ত্রীকে হত্যা দায়ে কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী ৪৪ বছর বয়সী কুয়ান্দিক বিশিমবায়েভ দণ্ডিত হয়েছেন। বিচার চলাকালে এই হত্যাকাণ্ডের কিছু সিসিটিভি ফুটেজ আদালতে উপস্থাপনও করা হয়েছিল। সেখানে দেখা যায়, তিনি তাঁর স্ত্রী সালতানাত নুকেনোভাকে ব্যাপক মারধর করেন, যার ফলে তাঁর মৃত্যু হয়। গত ৮ নভেম্বরে এই দম্পতি কাজাখস্তানের সাবেক রাজধানী আলমাতিতে একটি হোটেলে বেড়াতে যান। এটির মালিকানা ছিল কুয়ান্দিকের এক আত্মীয়ের। সেখানে তাঁরা আগের রাত এবং পরের দিন প্রায় পুরোটাই ছিলেন। আদালতে জমা দেওয়া ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ৯ নভেম্বর স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে হোটেলের একটি রেস্তোরাঁয় সালতানাতকে মারধর করছেন, লাথি মারছেন, এমনকি চুল ধরে হেঁচড়ে নিয়ে…

Read More