স্পোর্টস ডেস্ক প্রায় এক যুগ ধরে কোনো আইসিসি ইভেন্টে শিরোপা জিততে পারছে না ভারত। তারকা সমৃদ্ধ দল নিয়েও বড় আসরে শিরোপা না পাওয়াটা ভারতের জন্য এখন রীতিমতো হতাশারই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অন্যতম ফেভারিট রোহিত শর্মার দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান মনে করেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরােপা জিততে পারে ভারত। স্কাই স্পোর্টসের পডকাস্টে মরগান বলেন, ‘আমার কাছে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত, বিশ্বকাপজুড়ে যদি তাদের চোটের সমস্যাও থাকে তবুও। তাদের শক্তি ও গভীরতা অবিশ্বাস্য। যে পরিমাণ সামর্থ্যবান ক্রিকেটার তাদের আছে, ১৫ সদস্যের দল থেকে কারা বাদ পড়েছে আমরা সেটা নিয়েই কথা বলছি।’ ‘আমার মতে তারা ফেভারিট। কাগজে–কলমে ভারত অনেক শক্তিশালী।…
Author: admin
বিনদোন ডেস্ক নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমনি। চলতি মাসের মাঝামাঝিতে বান্দরবানে সিরিজটি শুটিং শুরু হয়। সেখান থেকে বরিশাল হয়ে দুয়েক দিনের মধ্যেই ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটির। আলাপে আলাপে নতুন কাজ ছাড়াও শরীফুল রাজ প্রসঙ্গেও কথা বলেছেন পরী। অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’-এ অন্য রকমের একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি। সিরিজে নিজের চরিত্রের বিষয়ে বিস্তারিত না জানালেনও শুধু জানিয়েছেন, তাঁর নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিল আছে চরিত্রটির। পরীমনি বলেন, ‘আমার ভেতরের চরিত্রের সঙ্গে “রঙিলা কিতাব”-এ আমার চরিত্রের অনেকটাই মিল আছে। ফলে চরিত্রের বোঝাপড়াটা সহজ হয়েছে আমার জন্য। কাজটি করে আরাম পাচ্ছি।’ রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ হয়েছে প্রায়…
আন্তর্জাতিক ডেস্ক ধনী নাগরিকদের নৈশজীবন উদযাপনের জন্য প্রথম নাইটক্লাব খুলেছে সৌদি আরব। চলতি মে মাসই রিয়াদের অভিযাত এলাকা জাক্সে উদ্বোধন করা হয়েছে ‘বিস্ট হাউস’ নামের এই নাইটক্লাব। ব্যাপক রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে এক সময় নারীরা প্রায় পুরোপুরি অন্তপুরবাসী ছিলেন। কর্মক্ষেত্রে প্রবেশ তো দূর, একসময় স্টেডিয়ামে বসে খেলা দেখা, সিনেমা হলে গিয়ে ফিল্ম দেখা এমনকি গাড়ি চালানোরও অনুমতি ছিল না তাদের; কিন্তু দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে এই চিত্র বদলাতে শুরু করে। নারীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের দরজা খুলে যায়, সেই সঙ্গে অন্যান্য সামাজিক বিধিনিষেধও কেটে যেতে শুরু করে। এই ধারাবাহিকতা রক্ষা…
ঢাকা অফিস প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (২৯ মে) তার নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো। ২০১৯ সালের ৪ মার্চ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন তুষার। সর্বশেষ গত ২৮ জানুয়ারি ফের তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। এর প্রায় চার মাস পর তার নিয়োগ বাতিল হলো। এ ছাড়া, আজ আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনে বলা হয়,…
ঢাকা অফিস ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোট পড়ার প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। বুধবার (২৯ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, এক হাজার ১৫২ জন প্রার্থী ছিলেন। ইভিএমে ১৬ উপজেলায় বাকিগুলো ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়েছে। অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী অনেক তৎপর ছিল। তিনি বলেন, খুবই সীমিত পরিসরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে নেই যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জুয়েলের প্রচারণা। সোমবার ঝড় বৃষ্টির মধ্যেই শহরের বড় বাজার, চৌরাস্তা, স্বর্ণপট্টি, এম এম আলী রোড, সিটিপ্লাজা ও দড়াটানায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগে শফিকুল ইসলাম জুয়েল বলেন, নির্বাচন আসলেই রাজনৈতিক নেতাদের কাছে সাধারণ মানুষের কদর বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষ হলে আর কোন নেতার খবর থাকে না। আমি মানুষের মন থেকে এই ধারণার পরিবর্তন আনতে চাই। সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে স্মার্ট ও আধুনিক সদর উপজেলা গড়তে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত যশোর সদর উপজেলা গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন,…
কল্যাণ ডেস্ক কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় ঢাকার ডিবি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটে মুখ বেঁধে সঙ্গে নিয়ে যাওয়া হয় কলকাতায় গ্রেপ্তার ‘কসাই’ জিহাদ হাওলাদারকে (২৪)। ঢাকার ডিবি দল বাংলাদেশে গ্রেপ্তার ৩ জনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করে। আনার হত্যার ঘটনার দুই মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে যায় আকতারুজ্জামান শাহীন। মুম্বাইয়ের অবৈধ অভিবাসী জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনায়। জিহাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে আমানুল্লাহ আমান ওরফে শিমুল ও তার ভাতিজা তানভীর হত্যাকাণ্ড সম্পর্কে বিবরণ দেয়। এসময় ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং কলকাতার তদন্ত দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনলাইনে…
কল্যাণ ডেস্ক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ২ কোটি ৭০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। যার মধ্যে দুই কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৫৫০ গ্রাহক ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন। এছাড়া, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোর ৪ লাখ ৫৩ হাজার ৮১ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য অনুযায়ী, পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৭০০ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। পরে ৩ লাখ ২১ হাজার ১৫০ গ্রাহকের লাইন ঠিক করা হয়। মন্ত্রণালয় জানায়, ঘূর্ণিঝড়ের…
বিনোদন ডেস্ক অভিনেত্রী মিমি চক্রবর্তী কাজের মাঝে অবসর সময় পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েন। সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। তবে এবার মিমির ‘ট্যুর ডেস্টিনেশন’ ছিল পাহাড়ে। সেখানে গিয়েই ভয়ংকর বিপদের মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। বর্ষায় পাহাড়ি এলাকায় জোঁকের উপদ্রব বাড়ে। আর একবার জোঁক আঁকড়ে ধরলে তাকে ছাড়ানো কতটা কঠিন, তা প্রায় সকলেরই জানা। সেই জোঁকের কবলে পড়তে হল মিমিকে। সোমবার (২৭ মে) মিমি তার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন । যেখানে দেখা যায়, গোলাপি রঙের চপ্পল থেকে জোঁক উঠে এল একেবারে মিমির হাতে। তারপর জোঁকটাকে নিয়ে আঙুলেই খেলতে দেখা যায় তাকে। মিমির এই ভিডিও দেখে অনেকেই চমকে উঠেছেন।…
আন্তর্জাতিক ডেস্ক কোমল পানীয়তে তৃষ্ণা মেটান অনেকেই। কিন্তু অধিক কোমল পানীয় পান করা প্রাপ্ত বয়স্কদের জন্যই স্বাস্থ্য হানিকর। আর শিশুদের জন্য তো মহা ভয়ের কারণ। আর এটিই হয়েছে চার বছরের এক মার্কিন শিশুর ক্ষেত্রে। মায়ের হাতেই নির্মম মৃত্যুর শিকার হয়েছে ছোট্ট কন্যা শিশু কার্মিটির। শিশুটিকে শুধুই মাউন্টেইন ডিউ খাওয়াতেন তার মা। বেবি ফুড পাউডারও মিশিয়ে দিতেন মাউন্টেইন ডিউর সঙ্গে। দীর্ঘদিন এই খাদ্যাভ্যাসের কারণে ২০২২ সালের জানুয়ারিতে, ডায়াবেটিস ও দাঁতের গুরুতর ক্ষয়জনিত বাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শিশুটির। গত শুক্রবার শিশুটিকে হত্যার দায়ে তার মাকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়ো প্রদেশের সিনসিনাটি শহরের। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে,…









