Author: admin

কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

ঢাকা অফিস মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ সভাপতিত্ব করেন। এ সময় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন, সামছুল হক দুদু , ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ময়েজ উদ্দিন শরীফ, মো. ছানোয়ার হোসেন, চয়ন ইসলাম, মো. সাদ্দাম হোসেন (পাভেল) এবং হাছিনা বারী চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাইয়ের…

Read More
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমলো, খুলছে ২৬ জুন

ঢাকা অফিস চলমান দাবদাহের কারণে সোমবার (২৯ এপ্রিল) ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে। আগামীকাল এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। রোববার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। এদিকে তীব্র গরমের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছিল অভিভাবকরা। সমালোচনার মুখে সকালে আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ও বৃত্তিমূলক…

Read More
ভোট ডাকাতি, কোন দিন আর এদেশে হবে না : ইসি

কল্যাণ ডেস্ক নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন আইনশৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে। যাদের অসৎ উদ্দেশ্য আছে, ভোট ডাকাতি, ভোট চুরির ইচ্ছা আছে, প্রভাব, পেশিশক্তি প্রয়োগ করে কেউ কিচ্ছু করতে পারবে না। আমরা কমিশন যতদিন আছি— পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন এই বাংলাদেশে হবে না। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আহসান হাবিব খান বলেন, নির্বাচন যেন উৎসবমুখর, অংশগ্রহণমূলক হয় সেজন্য আমরা প্রতিটি মুহূর্তে কাজ করছি। আমাদের প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আনসার…

Read More
শর্ত সাপেক্ষে রোববার থেকে খুলছে প্রাথমিক স্কুলও

ঢাকা অফিস আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণে আগামী ৪ মে থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে। সেই হিসেবে রোববার থেকে প্রাথমিক স্কুলও খুলবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। মূলত স্কুল খোলা ও বন্ধের ব্যাপারে সব সময় শিক্ষা মন্ত্রণালয়কেই অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান বলেন, স্কুল খোলা-বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে অনুসরণ করা হয়। মাধ্যমিক স্কুল যেহেতু খোলার সিদ্ধান্ত নিয়েছে, তাই প্রাথমিক স্কুল খোলার সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে জানানো হবে। মন্ত্রণালয়ের…

Read More
যশোর-নড়াইল মহাসড়কে গাছ না কাটার ওপর স্থিতাবস্থা

ঢাকা অফিস রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে ৩৭ বছর আগে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের মৌলিক কাঠামোকেও আঘাত করে না। এ রায় দিয়েছেন বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে তিন বিচারপতির বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ। অন্য দুই বিচারপতি হলেন, কাজী রেজা-উল হক ও মো. আশরাফুল কামাল।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ৫২ পৃষ্ঠার রায়ের অনুলিপি থেকে এ তথ্য পাওয়া গেছে। রিটটি খারিজের সিদ্ধান্তের সঙ্গে তিন বিচারপতি একমত পোষণ করেছেন। তবে, রায়ে পৃথক পর্যবেক্ষণ দিয়েছেন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি…

Read More
দলীয় সিদ্ধান্ত অমান্য করে কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী এমপি’র স্বজন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপিদের স্বজনেরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি রীতিমত বুড়োআঙুল দেখালেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রথমধাপে অনুষ্ঠিতব্য কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভাগ্নে জাহাঙ্গীর হোসেন সোহেল ও নিজের রাজনৈতিক প্রতিনিধি শিবলী নোমানীকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়েছেন। এ নিয়ে ঝিনাাইদহ জেলা ও উপজেলায় রাজনৈতিক মহল সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণার আগ থেকেই চেয়ারম্যান প্রার্থী হিসাবে এলাকায় গণসংযোগ করতে থাকেন এমপি’র রাজনৈতিক প্রতিনিধি শিবলী নোমানী। তবে তফশিল ঘোষণার পর একাধিক হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায়…

Read More
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন ঝিনাইদহের মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেজর (অবঃ) মাহফুজুর রহমানকে। জাতীয় পার্টি (জাপা)’র চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে এ দায়িত্ব দেয়া হয়। আর এর ফলে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। এ বিষয়ে মাহফুজ বলেন, তার উপর অর্পিত এই গুরু দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেন। মেজর (অবঃ) মাহফুজুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ায় তাকে…

Read More
‘১৫শ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে’

এম আর মাসুদ, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় ধানের নূন্যতম মূল্য নির্ধারণ, অন্যান্য ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। বাংলাদেশ কৃষক সমিতি, ঝিকরগাছা উপজেলার সভাপতি ফসিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আহম্মেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে ১০টি দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো, নূন্যতম ১৫০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। ফসলের লাভজনক দাম দিতে হবে। অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করতে হবে। সারের বর্ধিত দামসহ, বীজ, কীটনাশক, বিদ্যুৎ বিল, সেচ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমাতে…

Read More
সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় এমএম কলেজের অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

জাহাঙ্গীর আলম অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তারকে ঘিরে আনন্দে ভাসছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীরা। প্রিয় অধ্যক্ষ সরাসরি ভোটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় তাদের এই আনন্দ। কেউ ফেসবুকে স্ট্যাটাস আবার কেউ ফুল নিয়ে অধ্যাপক মর্জিনা আক্তারকে শুভেচ্ছা জানাচ্ছেন। বুধবার সকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন আরিফুল হুচাইন আরিফ, অহিদুল ইসলাম রাব্বি, রাজু আহম্মেদ, মনিরুল ইসলাম, ইনামুল হোসেন, শাহিন আলম, রবিউল ইসলাম, সেলিম পারভেজ, শামিম রেজা, মাজেদুল ইসলাম, অনিক ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, আগামী ২ বছরের জন্য যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়…

Read More
পদ্মায় গোসলে নেমে তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক রাজশাহীতে পবায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী পৌরসভার শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত নয় দিনে রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে নয়জনের মৃত্যু হলো। তাঁদের মধ্যে একজন শুধু মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে মারা গেছেন। অন্যরা সবাই গোসল করতে নেমে ডুবে মারা গেছেন। আজ দুপুরে যে তিন শিশু মারা গেছে, তারা হলো কাটাখালী পৌরসভার ৫ নম্বর বাখরাবাজ মহল্লার মো. রেন্টুর ছেলে যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে নূরুজ্জামান (১৪) ও মো. লিটনের ছেলে আরিফ (১৪)। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন জানান, তিন কিশোরই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তারা সাত বন্ধু…

Read More