নিজস্ব প্রতিবেদক যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর পক্ষে শরবত বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের দড়াটানায় শরবত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম ও তৌহিদুর রহমান তৌহিদ, সহ আইন বিষয়ক সম্পাদক তপন কুমার ঘোষ, সহ অর্থ সম্পাদক কামাল খান পর্বত, জেলা যুবলীগ নেতা লতিফুর রহমান বাবলু, ওসমান গনি, ইয়াকুব আলী, সদর উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাদিউজ্জামান চিমা, যুবলীগ নেতা শেখ অরিছুল আলম মাসুদ, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান পিটু প্রমুখ।
Author: admin
নিজেস্ব প্রতিবেদক যশোরের বাঘারপাড়ার মেয়ে মোসাম্মাৎ শাহানারা খাতুন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাকে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশটি ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিপ্রাপ্ত হন শাহানারা খাতুন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহানারা খাতুনকে সচিব হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। শাহানারা খাতুন ১৯৬৭ সালের ১৪ অক্টোবর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার…
বিনোদন ডেস্ক ‘কলঙ্ক’ দিয়ে যাত্রা হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির! মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে এফডিসিতে সংগঠনটির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এরপরই ঘটেছে এক অপ্রত্যাশিত, ন্যক্কারজনক ঘটনা। অভিযোগ, সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছেন কয়েকজন চলচ্চিত্র শিল্পী। জানা গেছে, শপথগ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিথুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের। এসময় অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। না যেতে চাইলে তাকে ধাক্কাতে ধাক্কাতে অফিস থেকে বের করে দেন শানু। এর মধ্যে সেটি থামাতে এগিয়ে আসেন উপস্থিত অন্য সাংবাদিকরা। এসময় সমিতির আরেক নেতা জয় চৌধুরী ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। শুরু হয়…
কল্যাণ ডেস্ক ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া বেড়েছে। ট্রেনটির শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫০০ ও ৯৫৫ টাকা থেকে বেড়ে হবে যথাক্রমে ৬২৫ ও ১১৯৬ টাকা। অর্থাৎ ভাড়া বেড়েছে ১২৫ ও ২৪১ টাকা। আগামী ৪ মে থেকে এই ভাড়া কার্যকর হবে। শুধু সুন্দরবন এক্সপ্রেসই নয়, আগামী ৪ মে থেকে সব রুটের ট্রেনে ভাড়াই বাড়ছে। সহজ-সিনেসিস-ভিনসেন জেভি ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন তালিকা অনুযায়ী আগামী ৪ মে থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে তূর্ণা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৪৫ টাকা থেকে বেড়ে হবে ৪০৫ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির আসনের ভাড়া ৬৫৬ থেকে বেড়ে হবে ৭৭৭…
ঢাকা অফিস প্রথম ধাপের উপজেলা নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। চূড়ান্ত তালিকা এলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসি থেকে এই তথ্য জানা গেছে। যেসব উপজেলায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন: বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, হাকিমপুর (দিনাজপুর) উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সাঘাটা (গাইবান্ধা) উপজেলার চেয়ারম্যান, বেড়া (পাবনা) উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সিংড়া (নাটোর) উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া সদরের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া, বাগেরহাট সদরে তিনটি পদে, মুন্সীগঞ্জ সদরে তিনটি পদে ও শিবচর…
আন্তর্জাতিক ডেস্ক গাধা— নামটি শুনলে আমাদের মাথায় আসে অবলা প্রাণীর কথা যেটিকে দিয়ে করানো যায় হাড়ভাঙ্গা খাটুনি, বহন করানো যায় ভারী মালামাল। গাধা যে দুধ দেয় এবং সেই দুধ যে বিক্রি করা যায়, সে কথা কজনের মাথায় আসে? তবে সবার চেয়ে আলাদা ভারতের গুজরাটের যুবক ধিরেন সোলাঙ্কি। তিনি তার গ্রামে ৪২টি গাধা নিয়ে তৈরি করেছেন একটি খামার। এই খামারে উৎপাদিত গাধার দুধ বিক্রি করে তিনি মাসে ২ থেকে ৩ লাখ রুপি আয় করছেন। তার খামারের দুধ যায় মূলত দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যতে। তিনি গাধার প্রতি লিটার দুধ বিক্রি করেন ৫ থেকে ৭ হাজার রুপিতে। যেখানে এক লিটার গরুর দুধের দাম মাত্র…
ঢাকা অফিস রমজান ও ঈদ উপলক্ষ্যে টানা ২৬ দিন ছুটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর যুক্ত হলো ‘গরমের কারণে’ ৫ দিনের ছুটি। এতে শিক্ষার্থীদের ‘শিখন ঘাটতি’ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকার অনেক প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে। এতে বাধা দিচ্ছে না কর্তৃপক্ষ। তবে তারা বলছে, যারা অনলাইনে ক্লাসে অংশ নিতে পারবে না তাদের ‘অনুপস্থিত’ দেখানো যাবে না। ২৬ দিন বন্ধের পর নতুন করে ৫ দিন ছুটি যোগ হওয়ায় নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকরা। ঘাটতি পোষাতে তাই অনলাইনে ক্লাস নিতে শুরু করেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজের পাশাপাশি সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়ার…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা বিদেশের মাটিতে বসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা প্রচারকারী ডিজিটাল সন্ত্রাসীদের বিরুদ্ধে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামে নিজেদের ফেজবুক আইডি থেকে বিএনপি-জামায়াতের দালালেরা বাংলাদেশ, আওয়ামী লীগ, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানান মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং পলাতক তারেক রহমানের সহযোগিতায় সরকার উৎথাতের চক্রান্তে লিপ্ত আছে। এসমস্ত চক্রান্তকারীদের মধ্যে অন্যতম ফ্রাঞ্চে পলাতক রাষ্ট্রদ্রোহী পিনাকী ভট্টাচার্য্য, আমেরিকায় পলাতক সাংবাদিক ইলিয়াজ হোসেন ও কনক সরোয়ার। এছাড়াও যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির…
নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর রাস্তা থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থী উঠানোকে কেন্দ্রে করে পরিবহন মালিক সমিতির লোকজনের হাতে লাঞ্চিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালকসহ কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বাস আড় করে দিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে স্থানীয় সাধারণ লোকজন আন্দোলনে যোগ দিলে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ পথচারী। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। রোববার বেলা ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের আটমাইল জামতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। আটক দুই ব্যক্তি হলেন, কেশবপুরের আলতাপোল এলাকার…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে যশোরের ঝিকরগাছায় মনোনয়ন জমা দিয়েছেন মোট ১১ প্রার্থী। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এসব প্রার্থীরা প্রথমবারের মতো অনলাইনে নিজেদের মনোনয়ন দাখিল করেন। রোববার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন চার প্রার্থী। এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও জাতীয় পার্টি নেতা রেজাউল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তিনজন। ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বিশ্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে…








