বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি যশোরের শার্শায় চাঁদাবাজি করতে গিয়ে সোহাগ হোসেন নামে চা বিক্রেতা এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে। রবিবার দুপুরের দিকে বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শার্শা থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের হয়েছে। সোহাগ হোসেন উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। সোহাগ হোসেন পেশায় একজন চা বিক্রেতা তবে সে সামজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সম্মানিত ব্যবসায়ী ও ব্যক্তিদের বিরুদ্ধে করুচিপূর্ণ কথাবার্তা পোস্ট করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। অভিযোগে জানাগেছে, সোহাগ হোসেন নামের ওই যুবক দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বাজারে অবস্থিত বিভিন্ন ক্লিনিকে গিয়ে মোবাইলে ছবি উঠিয়ে ক্লিনিক মালিকদের জিম্মি করে…
Author: admin
কল্যাণ ডেস্ক বাগেরহাটের চিতলমারী উপজেলায় ডায়াবেটিক রোগীদের জন্য খাবার উপযোগী বিশেষ ধান উৎপাদন হয়েছে। কৃষক বিধান চন্দ্র বিশ্বাস তাঁর জমিতে এই ধান উৎপাদন করেছেন। নতুন জাতের এই ধানের নাম ব্রিধান-১০৫। বিষয়টা এলাকায় সাড়া ফেলেছে। উপজেলা কৃষি দপ্তর জানিয়েছে, এবারই প্রথম চিতলমারীর ৩৩ শতক জমিতে নতুন জাতের এই ধানের পরীক্ষামূলক চাষ হয়। গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানী সৃজন চন্দ্র দাস ও ড. মোহাম্মদ জাহিদুল ইসলামের তত্বাবধায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিতলমারীর সহযোগিতায় কৃষক বিধান চন্দ্র এই ধান সফলভাবে উৎপাদন করেন। চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ বলেন, ‘এই ধানের জিআই মান কম, অর্থাৎ ‘৫৫’ হওয়ায় ডায়াবেটিক রোগীদের জন্য এই ধানের চাল উপযোগী…
কল্যাণ ডেস্ক বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিয়ে বাড়িসহ দুই পরিবারের ১৬ সদস্যকে অজ্ঞান করে সর্বস্য লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ এপ্রিল) সকালে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় পরিবারের সদস্যদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী বাজার সংলগ্ন এলাকার হাবিবুর রহমান ও নারায়ন চকিদারের পরিবারের এই ঘটনা ঘটেছে। এদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশঙ্কা জনক। হাসপাতালে ভর্তি অসুস্থ্য রোগীরা হলেন, হাবিবুর রহমান (৬৫), মো. শাহ আলম (৭০), ফিরোজা বেগম (৫০), আখি আক্তার (২০), মারিয়া আক্তার (২২), হাদান হাওলাদার (২৮), আশরাফুল (১২), নাইম হাওলাদার (২৬), শাফিকুল (১০), ফেরদাউসি আক্তার (৩০), হিরা আক্তার (২০), শাফিয়া আক্তার (২০) এবং নায়ারন চন্দ্র পরিবারের…
ক্রীড়া ডেস্ক মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা মোটাদাগে ভালোই চলছে। ১১ উইকেট পেয়েছেন। পুরো আইপিএল খেলতে পারবেন না। তবে যতটা সময় থাকছেন, নিজেকে রেখেছেন সেরাদের তালিকায়। বল হাতে ফিজ এখন পর্যন্ত সব ম্যাচেই উইকেট পেয়েছেন। চেন্নাইকে পয়েন্ট টেবিলের তিনে রাখতে বড় ভূমিকাই রেখেছেন তিনি। তবে মুস্তাফিজের আইপিএল যাত্রাকে চাইলে দুটো ভাগে ভাগ করে ফেলা যায়। চেন্নাইয়ের হোমগ্রাউন্ডের মুস্তাফিজ। যেখানে তিনি অনন্য। আর চেন্নাইয়ের বাইরে, যেখানে এই পেসার রীতিমত বে-হিসেবী। চিপাকে যেখান ফিজ তিন ম্যাচে রান দিয়েছেন মোটে ৮১। সেই একই পেসার বিশাখাপত্তম, ওয়াংখেড়ে এবং লখনৌ স্টেডিয়ামে দিয়েছেন ১৪৫ রান। শুধু রান খরচ না, উইকেটের দিক থেকেও চিপাকের বাইরে ফিজ বেশ নিষ্প্রভ।…
ঢাকা অফিস ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। ‘মিথ্যা ও সাজানো মামলায় ফরমায়েশী রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল। তিনি বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং…
ঢাকা অফিস সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে যেহেতু এরপর শুক্র-শনিবার রয়েছে তাই বন্ধটা টানা ৭ দিনে গিয়ে ঠেকছে। আগামী ২৮ এপ্রিল থেকে খুলবে স্কুল-কলেজ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, চলমান তাপপ্রবোহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত…
কল্যাণ ডেস্ক তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর। শনিবার (২০ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে অবস্থিত আবহাওয়া অফিস বিকেল ৩টা ২০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছে। এদিন বাতাসের আর্দ্রতা ২৫ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি মিলছে না। দাবদাহে জনশূন্য হয়ে পড়েছে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যে সকল সড়কগুলোতে শুক্রবার ব্যতীত অন্যান্য দিন মানুষের সমাগম এবং যানজট থাকে, সেসব সড়কে মানুষ ও যানবাহন কোনটিরই উপস্থিতি নেই। শনিবার সকাল থেকে…
আন্তর্জাতিক ডেস্ক বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি। কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী ১ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে। আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইত তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধুমাত্র নতুন বিদেশি শ্রমিক নিতে পারত। এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে। যার প্রভাব…
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও এর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার দাবিতে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। শুক্রবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে উপকূলীয় যুব সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, জনকল্যাণ সংস্থা, নির্ভয় ফাউন্ডেশনের আয়োজনে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে। তরুণ জলবায়ু কর্মী ও যুব সংগঠক কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক সাধারণ সম্পাদক আলতাপ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আফজালুর রহমান, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন)সহ কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের তরুণ জলবায়ু কর্মীরা। এসময় জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম…
ঢাকা অফিস কৃষক লীগকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রামের দিকে নিয়ে যাওয়া ভালো বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বারিধারা শাখা— এসবের কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একসময় এমনও ছিল যে কুয়েতে, কাতারের, সৌদি আরবে, আমেরিকায় কৃষক লীগ ছিল। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকে সারা বিশ্বের যে সংকট। আজকে এ অবস্থায় কৃষির অর্থনীতি হচ্ছে আমাদের দেশের অর্থনীতির প্রাণ ভ্রমরা এবং এটাই প্রমাণিত হয়েছে কৃষি…









