Author: admin

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

ঢাকা অফিস পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্য মিয়ানমারের জাহাজে নৌপথে আগামী ২২ এপ্রিল দে‌শে ফিরবে। গ্রিস থে‌কে দে‌শে ফি‌রে শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকায় এক অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারের জাহাজে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল জাহাজযোগে তাদের ফেরত নিতে সম্মত হ‌য়ে‌ছে মিয়ানমার। ওই জাহাজে ক‌রে মিয়ানমারে আটকেপড়া ১৫০ বাংলাদেশি দে‌শে ফিরবেন জানিয়ে হাছান মাহমুদ ব‌লেন, মিয়ানমারে আটকেপড়া ১৫০ জন বাংলাদেশিও একই জাহাজে ফেরত আসবে।…

Read More
সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা

ঢাকা অফিস আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৬৫ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। দেশের বাজারে এটাই সোনার সর্বোচ্চ দাম। এর আগে সবশেষ দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।…

Read More
কেশবপুরে ২৫ বছর ধরে হয়রানি শিকার শহীদ মুক্তিযোদ্ধার পরিবার

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাসের ওয়ারেশগণ জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাসের ভাইয়ের ছেলে উপজেলার মধ্যকুল গ্রামের সিরাজুল ইসলাম রিপন বলেন, ‘১৯৪৪ সালে কেশবপুর মৌজার হাল ৬৪৫ ও ৬৪৬ দাগে ৩৫ শতক জমির মালিক তারা প্রসাদ ২০৩৪ নং রেজিঃকৃত পাট্টা দলিলমূলে বীর মুক্তিযোদ্ধা শহীদ দৌলত বিশ্বাসের পিতা ইব্রাহিম বিশ্বাসের কাছে হস্তান্তরসহ দখল বুঝে দেন। ইব্রাহিম বিশ্বাস দলিলমূলে নালিশী ২৭১ নং দাগের ৩৫ শতক জমি ৩ ছেলে গহর আলী, অহর আলী, বাকের…

Read More
মেয়েকে নায়িকা বানাতে শাহরুখের ২০০ কোটি

বিনোদন ডেস্ক নিজের ক্যারিয়ারের পাশাপাশি ছেলে-মেয়ের ক্যারিয়ার নিয়েও চিন্তিত শাহরুখ খান। একদিকে ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিউডে মেয়ে সুহানার অবস্থান শক্ত করার জন্য নাকি ২০০ কোটি রুপি খরচ করে ছবি প্রযোজনা করতে যাচ্ছেন বলিউড বাদশা। পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতেখড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটো সুহানাকে ঘিরে নানা ট্রল হয়। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার মন এখন নতুন ছবিতে। প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ…

Read More
মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বার উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে খবর পেয়ে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহলদল ছয়ঘড়িয়া নামক স্থানে অবস্থান নিয়ে ওই দুই চোরাচালানিকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো- মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৫৩) এবং মৃত আকতার আলীর ছেলে হুমায়ন কবির (৪০)। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচএম সালাহউদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুইব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে…

Read More
প্রেমিকার দেয়া জামা-প্যান্ট পড়েই যুবকের আত্মহত্যা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ওই যুবক তার প্রেমিকার উদ্দেশ্যে ফেসবুক পোস্টে লিখেছেন ‘বিদায় পাখি। তুমি যে এই ভাবে আমার সাথে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি আর কখনোই তোমাকে বিরক্ত করব না, কিন্তু একটা কথা বলব পাখি, আমাকে যে ভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না প্লিজ। আর কখনোই তোমার জন্য পাগলামি করবে না কেউ, ভালো থেকো তুমি। পাখি আবার যে নতুন মানুষটার সাথে কথা বলছো তাকে যেনো কাঁদিও না। আজ আমি নিজে চোখে দেখলাম কথা বলতে। আর তোমার দেওয়া জামা প্যান্ট জুতা সব সাথে নিয়ে মরলাম পাখি। আমি আমার কথা রেখেছি…

Read More
যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান যুদ্ধ পরিস্থিতির দিকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার ফলে সম্ভাব্য রি-অ্যাকশন কী হতে পারে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদি হয়, সেটি কীভাবে আমরা মোকাবিলা করব, সেগুলো মোকাবিলা করার জন্য আমরা কী করতে পারি; সেগুলোর প্রস্তুতি নিতে বলেছেন। ঘটনাপ্রবাহের দিকে নজর রাখতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব…

Read More
নছিমন চালকের সততায় টাকা ফেরৎ পেল যাত্রী

শেখ সেকেন্দার আলী, পাইকগাছা পাইকগাছায় নছিমন চালকের সততায় কুমারেশ নামে এক ব্যক্তি ফেরৎ পেল ৭০ হাজার টাকা। কুমারেশ বৈরাগী উপজেলার দেলুটির কৃষ্ণপদ বৈরাগীর ছেলে। সে মঙ্গলবার নদীপথে সোলাদানা খেয়াঘাটা নেমে বাজার থেকে সকাল সাড়ে ৮ টার ইঞ্জিন চালিত নছিমনে পাইকগাছায় ব্যাংকে টাকা জমা দিতে আসছিল। নছিমন চালক ছিল সোলাদানা ইউপি’র বয়ারঝাপা গ্রামের হালিম খাঁর ছেলে নাঈম খাঁ। পথিমধ্যে পারিশামারী থেকে সাবেক প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী যাত্রী হয়ে ঐ নছিমনে উঠে। পূর্ব পরিচিত হওয়ায় কুমারেশ বৈরাগী কুমুদ রঞ্জন ঢালীকে সামনের ছিটে বসার সুযোগ দিয়ে পিছনে গিয়ে বসেন। এ সময় সম্রাট সু-স্টোরের একটি কাপড়ের ব্যাগে থাকা নিজের ব্যবহৃত মোবাইলসহ ৭০ হাজার…

Read More
অভয়নগরে ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক যশোরের অভয়নগরে রোমান স্মৃতি সংঘের আয়োজনে ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এ ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। রোমান স্মৃতি সংঘের সভাপতি রাকিবুল ইসলামের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ,…

Read More
রুমায় অস্ত্রসহ কেএনএফের ৯ সদস্য গ্রেপ্তার

কল্যাণ ডেস্ক বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে আজ বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমি জানান, এখনো অভিযান চলমান আছে। কোনো অপরাধীকে আমাদের কাছে হস্তান্তর করা…

Read More