আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি দূতাবাসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমা হামলার জবাব দিতে গত শনি ও রোববার ইসরায়েলে যে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, তা চিন্তিত করে তুলেছে ইসরায়েল ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের। কারণ সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার পর উত্তেজনা প্রকাশ করা থেকে বিরত থাকছে পরস্পরের প্রতি চরম বৈরীভাবাপন্ন দুই দেশের শাসকগোষ্ঠী। আইডিএফ যদিও বলেছে, ইরানে পাল্টা হামলার মাধ্যমে ‘প্রতিশোধ’ নেওয়া হবে, কিন্তু কবে হামলা চালানো হবে— সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে তেহরান বলেছে, যদি আইডিএফ পাল্টা আঘাত করে— তাহলে ব্যাপক বিধ্বংসী হামলার মাধ্যমে তার জবাব দেবে ইরানের সামরিক বাহিনী। প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম…
Author: admin
ক্রীড়া ডেস্ক মিরপুরে সোমবার আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচ শেষ হতেই তামিম ইকবাল সোজা চলে যান আবাহনীর ড্রেসিংরুমে। সেখানেই বেশ কিছুক্ষণ সময় ধরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। শান্ত-তামিমের এই বৈঠক যখন ক্যামেরাম্যানদের লেন্স খুঁজে পেলো, তখনই দুজন উঠে চলে গেলেন ড্রেসিংরুমের ভেতরের কামরায়! ওখানে বেশ খানিকক্ষণ আলাপ করেন সাবেক ও বর্তমান দুই অধিনায়ক। ওই আলাপে যে তামিমের ফেরার বিষয়টি উঠে এসেছে, সেটি স্পষ্টই বোঝা গেছে। যদিও আগের দিন বিষয়টি খোলসা না করলেও মঙ্গলবার স্বীকার করে নিলেন বাংলাদেশের অধিনায়ক। আগের রাতে নিজেদের মধ্যকার বৈঠক নিয়ে কিছু না বললেও মঙ্গলবার এক অনুষ্ঠানে সোজাসাপ্টা অনেক কিছুই বলেছেন শান্ত,…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছার পারবাজারস্থ ঐতিহ্যবাহী জাগরণী সংসদের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মরহুম আনোয়ারুল ইসলামের পরিবারকে ৫ লাখ টাকার সঞ্চয়ী চেক প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে জাগরণী আওয়ার স্কুল প্রাঙ্গণে ইফতার পূর্বক এক আলোচনা সভার মাধ্যমে এ চেক প্রদান করা হয়। মরহুম আনোয়ারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় ইফতার মাহফিলে জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মনজুর আলম নিশানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, জাগরণী আওয়ার স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান, অধ্যাপক শফিয়ার রহমান, সংগঠনের কর্তা মাহবুব সরকার, জাগরণী সংসদের আহ্বায়ক মুনিরুল আলম মিশর প্রমুখ। এসময় নেতৃবৃন্দ মরহুমের স্ত্রী বেবি খাতুন ও কন্যা আতিকা ইসলামের…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে। সোমবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সামগ্রী প্রদান করা হয়। সামগ্রী বিতরণ পূর্বক আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু আজগর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষকনেতা হাসানুর রহমান টুটুল, ইয়াকুব আলী, সালেকিন ইসলাম, ইকবাল হোসেন, সমাজসেবক মোস্তাফিজুর রহমান লিটন প্রমুখ। এমসয়ে শতাধিক অসহায়, গরীব পরিবারকে ঈদের দিনের প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রাবণী ফাউন্ডেশনের আয়োজনে নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোববার বিকালে শহরের আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান শ্রাবণী রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রাবণী ফাউন্ডেশনের কর্মকর্তাগণ। শ্রাবণী ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রাবণী রায় বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে যাবে।
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শংকরপুর মানবিক যুব সংগঠনের আয়োজনে স্থানীয় নিম্নআয়ের মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। রোববার সকালে শহরের শংকরপুর সংগঠনটির কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রাশেদুল ইসলামের সঞ্চলনায় সংগঠনের সভাপতি আব্দুল মান্নান শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সিমাই, চিনি, ডাল, চাল, তেল এবং অনাণ্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন,…
নিজস্ব প্রতিবেদক আজ ৮ এপ্রিল বর্ষীয়ান সাংবাদিক, সাহসী কলম সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ৭৪ বছর সম্পূর্ণ করে ৭৫ বছরে পা রাখলেন। তিনি যশোর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি এবং যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রে দীর্ঘদিন অবদান রেখেছেন। ১৯৫২ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার কলিঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম মকছেদ আলী, যিনি প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্যা স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন, এবং মাতা মরহুমা আয়েশা খাতুন। ছাত্রাবস্থাতেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন একরাম-উদ-দ্দৌলা। তার পেশাগত জীবন শুরু হয় মাসিক মুকুল, সাপ্তাহিক গণদাবি ও নতুন দেশ-এ সাংবাদিকতার মাধ্যমে। পরবর্তীতে তিনি জেলা প্রতিনিধি হিসেবে…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম রুবেল নামে এক ব্যক্তি জখম হয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী রুবেল বাদী হয়ে দুই সহোদরসহ তিনজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিরা হলো, একই গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের দুই ছেলে লোকমান বিশ্বাস (৬০) ও জাহিদ বিশ্বাস (৫৫) এবং লোককমানের বাড়ির কাজের লোক মোজাহার আলী (৫০)। রুবেল মামলার এজাহারে বলেছেন, আসামিরা তার প্রতিবেশি। জামিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির গেট নির্মাণকালে আসামিরা তাদের বাড়ির মধ্যে অবৈধভাবে প্রবেশ করে এবং নির্মানাধীন গেটে ভেঙ্গে দিয়ে ৩০ হাজার টাকার ক্ষতি করে। সে সময় তার পিতা আব্দুল…
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় অজ্ঞান পার্টির মাস্টার মশাই তালার খলিশখালী ইউপি সদস্য ও টেলিফিল্ম নির্মাতা সবুজ সরদার জনতার হাতে আটক হয়েছে। পরে তকে চুরির অভিযোগে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে সোর্পদ করা হয়। এসময় চুরির ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উপজেলার কপিলমুনিতে যাত্রীবাহী বাসে অজ্ঞানপার্টির কবলে পড়ে ইস্রাফিল সানার প্রায় দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে দুই টায় খুলনাগামী যাত্রীবাহী বাস পাইকগাছার কপিলমুনি বাজারে পৌঁছায়। এ বাসের যাত্রী ইসরাফিল হোসেন চুকনগর বাজারে মোটরসাইকেল কেনার জন্য যাচ্ছিল। সঙ্গে তার চাচাতো ভাই ও ভাতিজা ছিলো। তাদের বাড়ি…
নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোরের মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই শিশুর নাম সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩)। তারা বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের সন্তান। শহিদুল ইসলাম পেশায় স্কুল শিক্ষক। তিনি যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। বারপাড়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাথী বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে দুই ভাই-বোন বাড়িতে খেলছিল। তাদের বাবা মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের ঘাটে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সন্ধান পান বাবা…









