Author: admin

সোনার দামে ফের রেকর্ড, ভরি ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা

ঢাকা অফিস দেশের বাজারে আবার সোনার দাম বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দামেএক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২২ মার্চ ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা…

Read More
সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক নাগরিকদের সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শনিবার (৬ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানায়। খালিজ টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরের দিন মঙ্গলবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায়, তাহলে রমজান মাস ৩০ দিনের হবে ও বুধবার ঈদ পালিত হবে। রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়। আর মাসগুলো নির্ধারিত হয় চাঁদ দেখার ওপর। গত বছর সৌদিতে রমজান ২৯…

Read More
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে একটি বালুভর্তি ট্রাকে রেলের ধাক্কায় আহত আরও চারজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে।

কল্যাণ ডেস্ক ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে একটি বালুভর্তি ট্রাকে রেলের ধাক্কায় আহত আরও চারজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে। শুক্রবার (৫ এপ্রিল) ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশালের উজিরপুর থানার আবুল হাওলাদারের ছেলে ট্রাকচালক মিজানুর রহমান (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা ট্রেনের যাত্রী আবুল খায়ের (৪০) ও তার ছেলে মো. আশিক (১৪), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাততলা গ্রামের রহুল আমিনের ছেলে রিপাত (১৬), মো. ইয়াছিনের ছেলে সাজ্জাদ (১৬) ও নুর আহম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি সকাল ৮টা ২০…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোরে আইএফআইসি ব্যাংক পিএলসি শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার কাজী মনিরুল ইসলাম। গ্রাহকবৃন্দের মধ্যে দৈনিক কল্যাণ সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, জ্বালানি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় নেতা সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, কুইন্স হসপিটালের পরিচালক এ. এস. এম. মাহিনুল হক রিয়ন, এ্যাড. ইসহকসহ গ্রাহকবৃন্দ।

Read More
খুলনায় জুট মিলে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

কল্যাণ ডেস্ক খুলনার রুপসায় বেসরকারি একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Read More
কাবায় অভূতপূর্ব দৃশ্যের অবতারণা

আন্তর্জাতিক ডেস্ক ইসলামের পবিত্র ভূমি কাবা শরীফে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল। কাবার আশপাশ ও সেখানকার আকাশ আজ সকালে নীল আকার ধারণ করেছিল। যা দেখে চোখ জুড়িয়েছে সেখানে উপস্থিত মুসল্লিদের। কাবাভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে সকালের স্নিগ্ধতায় অপূর্ব রূপ ধারণ করেছে কাবা ও আশপাশের অঞ্চল। অন্য সময় কাবা লোকে লোকারণ্য থাকলেও; সকাল বেলা এটি প্রায় খালি ছিল। ওই সময় সেখানে অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল। যা মনে হচ্ছে, তারা হয়ত পবিত্র কোরআন শরীফ পাঠ করছিলেন। সকালে এমন সুন্দর দৃশ্যের পর কাবা ও আশপাশে বৃষ্টি ঝরে। তবে বৃষ্টিও মুসল্লিদের জন্য কোনো…

Read More
তুরস্কে নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে ২৯ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২ এপ্রিল) দিনের বেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই সময় নাইট ক্লাবটি খোলা ছিল না। সেখান সংস্কার কাজ চলছিল। ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে অবস্থিত নাইট ক্লাবটি একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে ছিল। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস। মাইক্রো ব্লগিং সাইট এক্সে ইস্তাম্বুল…

Read More
মণিরামপুরে নদ থেকে তোলা হচ্ছে বালু, নীরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোরের মণিরামপুরের কাশিমনগর ইউনিয়নের হরিহর নদ খুঁড়ে বালু তোলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। ক্ষমতাসীন দলের পরিচয়ে ইউনিয়নের ১০ থেকে ১৫ জন যুবক মিলে কামারঘাটা সেতুর উত্তর পাশে নদ থেকে দেদারছে বালু তুলে বিক্রি করছে। কাশিমনগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার দপ্তরের অদূরে প্রকাশ্যে দিনের আলোতে নদ হতে এক্সভেটর দিয়ে চক্রের সদস্যরা এক মাস ধরে বালু তুলে বিক্রি করলেও অদৃশ্য কারণে তাদের ওই অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকরী কোন ভূমিকা নেওয়া হচ্ছে না। এদিকে এক্সভেটরে বালু তোলায় নদে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এতে বর্ষা মৌসুমে এ অঞ্চলের পাড় ভেঙে ফসলি জমিসহ ঘরবাড়ি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে নদের…

Read More
অমিত-সাবুসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে যশোর বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল কারাবন্দির মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে। অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫১ জন নেতা-কর্মী বিচারহীনতার শিকার হয়ে কারাবরণ করছেন। আজকে বিএনপি নেতা-কর্মীদের দমনের জন্য সরকার নিম্ন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেখানে উচ্চ আদালত থেকে জামিনে থাকা নেতা-কর্মীদের নিম্ন আদালত জামিন জামিন বাতিল করে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে সেটিই প্রতীয়মান হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিক্ষোভ সমাবেশে…

Read More
কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির নেতৃত্বে শরিফুল ও আলমগীর

কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার আগের কমিটি বিলুপ্ত করে নতুন ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে খন্দকার শরিফুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। রোববার ট্রাক টার্মিনালে সমিতির কার্যালয়ে ৪৬ জন মালিকের মধ্যে ৩৯ জন উপস্থিত হয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মতামত প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু সুকেশ অধিকারী। সভাপতির মৃত্যুবরণ ও সাধারণ সম্পাদক চিকিৎসার জন্য ইন্ডিয়াতে থাকায় কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিলো। যে কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মালিকরা জানান। নবগঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন খন্দকার শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। সদস্য যথাক্রমে আসাদুজ্জামান, নরেন্দ…

Read More