নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা যদি প্রভাব খাটান তাহলে তাদের মান ক্ষুন্ন হতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আমরা মনেপ্রাণে বিশ্বাস এবং আশা করি আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়রা আছেন যারা এই ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন। কোন পক্ষপাতিত্ব বা কোন প্রভাব বিস্তার করবেন না। যদি এটার বিচ্যুতি হয় তাহলে তাদের…
Author: admin
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় বৃষ্টি রাণী (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত স্কুলছাত্রী বৃষ্টি উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের রথিন হালদারের মেয়ে। সে স্থানীয় তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। উত্তর তাফালবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য জামাল জমাদ্দার জানান, ঘরে থাকা চালের পোকা দমনের ট্যাবলেট (কীটনাশক ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে কিশোরী। ঘটনার সঠিক কারণ জানা যায়নি। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নিয়াজ জানান, কিশোরীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে…
আন্তর্জাতিক ডেস্ক ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনায় চার মাসের শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। ইতালীয় বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে। জার্মান দাতব্য সংস্থা কম্পাস কালেকটিভ জানিয়েছে, ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে নিয়োজিত তাদের জাহাজ ট্রোটামার-৩র নাবিকেরা গত ২৮ মার্চ সন্ধ্যায় একটি নৌকা দেখতে পান। ছোট্ট নৌকাটিতে ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি মানুষ ছিলেন। নৌকার আরোহীদের উদ্ধার অভিযানের সময় ওই তিনজন পানিতে পড়ে যান। নৌকাটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩১ জনকে উদ্ধারের পর ট্রোটামার-৩ জাহাজে তোলা হয়। বাকি ১১ অভিবাসনপ্রত্যাশীকে নেওয়া হয় ইতালীয় উপকূলরক্ষীদের জাহাজে। নিখোঁজ তিনজন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, তাদের সন্ধানে উদ্ধার…
কল্যাণ ডেস্ক গাইবান্ধায় শিশু সন্তানসহ রেললাইনে দাঁড়িয়ে ছিলেন এক নারী। ট্রেন আসতে দেখে তাকে বাঁচাতে যান এক কলেজছাত্র। ট্রেনের ধাক্কায় দুজনেরই মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করতে ট্রেনের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় গহবধূর কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সোমবার (১ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা শহরের মাঝিপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়া শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কলেজছাত্রের নাম নাজিউল ইসলাম। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি জেলার সাঘাটা উপজেলায়। তিনি গাইবান্ধার এসকেএস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নিহত গৃহবধূ মাঝিপাড়া এলাকার আনোয়ারের স্ত্রী রাজিয়া বেগম (২৩)।…
ঢাকা অফিস চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। সোমবার (১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের উপপরিচালক মো. ছাদেকুল আলম এতে সভাপতিত্ব করেন। দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৫ থেকে ৭ দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হালকা বা মাঝারি…
ঢাকা অফিস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ‘জরুরি বিজ্ঞপ্তির’ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এই আদেশের পর বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেছেন, আদালত যেটা বলবেন, আমাকে সেটা মানতে হবে। আদালতের আদেশ শিরোধার্য। আমরা আদালত অবমাননা করতে পারব না। সোমবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। আদালতের আদেশের পর বুয়েটের পদক্ষেপ কী হবে— জানতে চাইলে উপাচার্য বলেন, এ বিষয়ে আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে হবে। আদালতকে তো আমরা ভায়োলেট (আদেশ লঙ্ঘন) করতে পারব না। আমাদের আদালতের নিয়মে চলতে হবে। আইন ও নিয়ম অনুযায়ী এগোতে হবে। উপাচার্য বলেন, আদালতের আদেশ না…
কল্যাণ ডেস্ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) দায়িত্ব পেয়েছেন আলোচিত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম। গত সোমবার (২৫ মার্চ) তিনি এ দায়িত্ব নেন। ২০১৭ সালের ১৮ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়ে তৎকালীন উপ-পরিচালক মো. মাসুদ আলমকে নিয়ে করা মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়। ওইদিন এ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’ মূলত গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সেদিন তাকে সতর্ক করেছিলেন।…
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেফতার করেছে সৌদি আরব পুলিশ। সেই সঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠান শনাক্ত করে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে কাবায় ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সৌদি প্রশাসন। তারই অংশ হিসেবে এই ৪ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বেড়ে যায়। বিশেষ করে, রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ভিড় সবচেয়ে বেশি থাকে, কারণ…
নিজস্ব প্রতিবেদক বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের তৈরী আতশবাজি ফোঁটাতে গিয়ে রাফি শিকদার (১৪) নামে এক কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের ওই দুর্ঘটনা ঘটে। আহত রাফি ওই গ্রামের রাসেল শিকদারের ছেলে। সে স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আহত কিশোরের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে ওই কিশোর নিজে নিজে আতশবাজি বানায়। নিজের তৈরি ওই আতশবাজি ফাঁটিয়ে আনন্দ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই কিশোরের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
নিজস্ব প্রতিবেদক খুলনায় নকল আইসক্রিম ও ভেজাল সেমাই কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নকল রোবো ললি তৈরি ও বিক্রি করায় আইসক্রিম কারখানার মালিক সাজুকে ৩০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় ভূঁইয়া ফুড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার(৩১মার্চ) দুপুরে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকারের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, অনুমোদনহীন এবং ক্ষতিকর উপাদান ব্যবহার করে নকল রোবো ললি তৈরি হচ্ছিলো। এ সময় ৫০০ প্যাকেট নকল রোবো আইসক্রিম জব্দ করা হয়। এছাড়া মেঝেতে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হয় সেমাই কারখানাকে জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকারের…









