Author: admin

মালয়েশিয়ায় ৩৬০৪ বাংলাদেশি গড়ে তুলেছেন ‘সেকেন্ড হোম’

আন্তর্জাতিক ডেস্ক মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। এখন পর্যন্ত তিন হাজার ৬০৪ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ‘সেকেন্ড হোম’ গড়েছেন। ২৯ মার্চ মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটিতে গত ৩১ জানুয়ারি পর্যন্ত ৫৬ হাজার ৬৬ জন সক্রিয় ‘সেকেন্ড হোম’ পাস হোল্ডার রয়েছেন—যার মধ্যে পার্টিসিপেন্ট পাস হোল্ডার ২৭ হাজার ৭৫৯ জন এবং নির্ভরশীল ২৮ হাজার ৩০৭ জন। তালিকায় ২৪ হাজার ৭৬৫ জন পাসধারী নিয়ে শীর্ষে রয়েছে চীন। এরপরে যথাক্রমে দক্ষিণ কোরিয়ার চার হাজার ৯৪০ জন, জাপানের চার হাজার ৭৩৩ জন, বাংলাদেশের তিন হাজার ৬০৪ জন, যুক্তরাজ্যের…

Read More
কলেজ শিক্ষার্থী সাবিনার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর কলেজে নির্বাচনী পরীক্ষার কক্ষ থেকে বাড়ি ফিরে আত্মহত্যার শিকার ছাত্রী সাবিনা ইয়াসমিনের অকাল মৃত্যুতে ফুঁসে উঠেছেন তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। সাবিনার মৃত্যুর পিছনে দায়ী দুই শিক্ষকের শাস্তির দাবিতে রোববার সকালে গোপালপুর স্কুল এন্ড কলেজের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন। এসময় উত্তেজিত হয়ে কয়েকজন কলেজের সভাকক্ষের জানালা দরজা ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সাবিনার মৃত্যুকে কেন্দ্র করে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা বন্ধ ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ। প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সাবিনার এক সহপাঠী বলেন, শনিবারের পরীক্ষার কক্ষে আমরা শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলাম। সাবিনার কাছে নকল পাওয়ার পর…

Read More
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এমপি ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক মণিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতালের সভাকক্ষে স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস এম ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ উপজেলার স্বাস্থ্য সেবাকে আরও ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করা হবে’। এসময় এমপি এস এম ইয়াকুব আলীর ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতালের ফান্ডে ১ লক্ষ টাকা ও ইসিজি মেশিন ক্রয়ের…

Read More
ঝিনাইদহে ভুয়া ঋণ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ !

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ বেনামে ভুয়া ঋণ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে উল্টো প্রতিষ্ঠানকে হয়রানি করার অভিযোগ করেছেন ঝিনাইদহের বেসরকারি উন্নয়ন সংস্থা সিও কর্তৃপক্ষ। মানুষের সহানুভূতি পেতে ও মামলা থেকে বাঁচতে মানববন্ধন নাটক করছে ওই ৬ জালিয়াতচক্র। আত্মসাতের টাকা না দেওয়ার পাঁয়তারাসহ নানা কৌশল আটছেন প্রতারকরীরা- জানিয়েছেন সিও কর্তৃপক্ষ। সূত্র জানায়, ঝিনাইদহের বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র ফরিদপুর শাখার ব্যবস্থাপক হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুইগ্রামের মতিয়ার রহমানের ছেলে এবিএম মাহবুবুর রশিদ, যশোর সদর শাখার শৈলকুপা উপজেলার চন্ডিপুর গ্রামের মুবারক হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিন, ঝিকরগাছা শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিরুল ইসলাম, যশোর সদর…

Read More
কোটচাঁদপুরে রাস্তা নির্মাণের টাকা হরিলুট

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুরের দুর্বাকুন্ডু গ্রামে রাস্তার এইচবিবি করণের কাজে হরিলুটের অভিযোগ উঠেছে। মানহীন কাজ করায় এলাকাবাসী একাধিকবার রাস্তার কাজ বন্ধ করার পরও প্রভাবশালী ঠিকাদার কাজ অব্যাহত রেখেছেন। অবশেষে প্রতিকার চেয়ে স্থানীয়রা ২৮ মার্চ ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয় ৮০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার সাফদারপুর ইউনিয়নের দুর্বাকুন্ডু গ্রামের পিচ মোড় থেকে তুহিনের ইটভাটা পর্যন্ত ১ হাজার মিটার এইচবিবি রাস্তার কাজ চলমান রয়েছে। তিন্নি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছেন। কাজের শুরু থেকেই রাস্তায় নিম্নমানের ইট ও বালুর পরিবর্তে ধুলা মাটি ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে এ পর্যন্ত…

Read More
অনলাইনে পরিশোধ করতে হবে ভারতগামী যাত্রীদের ‘যাত্রী সুবিধা চার্জ’

নিজস্ব প্রতিবেদক বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিল। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর শহরের বকচর এলাকায়। তিনি বকচরের গোলাম রসুলের ছেলে। তাস পাসপোর্ট নং অ০১১৩১৭২৭। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস। এদিকে অনেকেই অভিযোগ করেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম তাড়াতাড়ি শেষ হলেও ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস ইচ্ছা মত কাজ করে। এ কারণে নোম্যান্সল্যান্ডের খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাঝে…

Read More
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের চেয়েও খাবার বেশি নষ্ট হয় বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক ২০২২ সালে বাসাবাড়ি, খাদ্য সেবা ও খুচরা পর্যায়ে সারা বিশ্বে মোট খাদ্যের প্রায় ১৯ শতাংশ (১০০ কোটি টনের বেশি) অপচয় হয়েছে। ওই বছর বাংলাদেশেও একজন ব্যক্তি বছরে ৮২ কেজি খাবার অপচয় করেছেন। বাংলাদেশে খাদ্য অপচয়ের এ প্রবণতা ভারত, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউনেপের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ‘‘ওই বছর বিশ্বে বেশিরভাগ খাদ্য অপচয় হয়েছে বাসাবাড়িতে। মোট খাদ্য অপচয়ের প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে হয়েছে। গড়ে একজন মানুষ বছরে ৭৯ কেজি খাবার অপচয় করেছেন।’’ ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট-২০২৪ শীর্ষক ওই প্রতিবেদনে ইউনেপ বলেছে, ২০২২ সালে বাংলাদেশের খাদ্য অপচয়ের প্রবণতা…

Read More
ইসলাম গ্রহণের কয়েক ঘণ্টা পর মৃত্যু, জানাজায় মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পর ২৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি ইউক্রেনের নাগরিক ছিলেন। নাজাইউএই’ নামের একটি জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। ওই তরুণীর মৃত্যুর তথ্য জানার পর তার জানাজায় শত শত মানুষের ঢল নামে। ‘জানাজাইউএই’ পরবর্তীতে আরও কয়েকটি ছবি প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, শুক্রবার (২৯ মার্চ) আল কাসাইস কবরস্থান মসজিদে ওই নারীর জানাজা পড়তে হাজির হয়েছেন শত শত মানুষ। এরআগে বৃহস্পতিবার ওই নারীর মৃত্যু ও জানাজার সময় জানায় সংস্থাটি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে তারা বলে, “জানাজার নামাজ, ১৯ রমজান ১৪৪৫ হিজরি, দুবাইয়ে জুমার নামাজের…

Read More
লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার সীমান্ত শহর রমেশে ইসরায়েলি ওই হামলায় জাতিসংঘের কয়েকজন পর্যবেক্ষক আহত হয়েছেন। লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই। ইউনিফিল কিংবা জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হামলার শিকার গাড়িতে জাতিসংঘের তিনজন কারিগরি পর্যবেক্ষক ও একজন লেবানিজ অনুবাদক ছিলেন। ইসরায়েলি হামলায় গাড়িতে থাকা বেশ…

Read More
আমেরিকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় যশোরের তাসকিন তানিকা

কল্যাণ ডেস্ক মেরিকার স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস কর্তৃক পরিচালিত ফিলিপ সি. জেসাফ ইন্টারন্যাশনাল আইন মুট কোর্ট প্রতিযোগিতা-২০২৪ এ নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি মেয়ে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাসকিন তনিকা। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০০ দেশের ৭০০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে প্রতিযোগিতার ন্যাশনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। ইন্টারন্যাশনাল রাউন্ড প্রতিযোগিতা শনিবার (৩০ মার্চ) থেকে আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটিকে আন্তর্জাতিকভাবে বহুসংখ্যক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় দ্বারা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুট কোর্ট প্রতিযোগিতা হিসেবে বর্ণনা করা হয়েছে। একইসঙ্গে এটি গ্র্যান্ডস্ল্যাম বা প্রধান মুটগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। তাসকিন তানিকা যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের অ্যাডভোকেট…

Read More