Author: admin

৬ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল বুয়েট

ঢাকা অফিস ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রতিরোধে ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গত ২৭ মার্চ রাত ১টার দিকে ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে ক্যাম্পাসে প্রবেশ করেন একদল নেতাকর্মী। এর প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের জেরে গতকাল ২১ ব্যাচের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বিকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। তবে তাতে সন্তুষ্ট না হয়ে রাব্বিসহ ৬ শিক্ষার্থীকে দুপুর ২টার মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ চলাকালে প্রেস ব্রিফিং করে এ দাবির কথা জানান তারা। দাবি মেনে না নিলে আগামীকাল ৩১ মার্চও সকাল থেকে বিক্ষোভের ঘোষণা…

Read More
শরণখোলায় মডেল মসজিদ উদ্বোধন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জুম্মার নামাজের মধ্যে দিয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সহস্রাধিক নারী পুরুষের অংশগ্রহণে উপজেলা মডেল মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নামাজের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম মুসল্লীদের স্বাগত জানিয়ে বলেন, এ মসজিদে নারী ও পুরুষের পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে। নামাজ শেষে প্রতি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করায় শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য দেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব ও সাবেক ছাত্রনেতা আকন্দ ইব্রাহিম সুমন। তারা…

Read More
শালিসে ধর্ষণের বিচারের চেষ্টা, ভেস্তে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা জাগরণী সংসদের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মরহুম আনোয়ারুল ইসলামের পরিবারের সাথে ঈদ পূর্বক সৌজন্য দেখা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে নেতৃবৃন্দ মরহুমের পারবাজারস্থ বাসায় যান। এসময় নেতৃবৃন্দ মরহুমের স্ত্রী ও কন্যার খোঁজখবর নেন এবং তার কন্যা আতিকা ইসলামকে ঈদ উপহার প্রদান করা হয়। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পরিষদের সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, কোষাধ্যক্ষ মাস্টার আব্দুর রশিদ ও সদস্য এম আর মাসুদ।

Read More
পিকেএস যশোরের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘সুন্দর পৃথিবী আমিও দেখতে চাই, নিয়মিত চক্ষু পরীক্ষা করুন’ এই স্লোগানে চক্ষু ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিকেএস যশোরের উদ্যোগে বিনামূল্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ১৭৬ জন রোগীকে সেবা দেওয়া হয়। এর মাঝে ৯৮ রোগীর মাঝে চশমা বিতরণ করা হয়। এছাড়া থ্যালাসেমিয়া রোগীদের রক্ত প্রদান করা হয়। রোগী দেখেন ডাক্তার লুৎফুন নাহার ইমা। পিকেএস যশোরের সহ-সভাপতি অ্যাড. এ এস এম জাফর সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে এদেশের অনেক যোদ্ধা পাকিস্তানি হানাদারদের হাতে…

Read More
নিম্নমানের ইটে কাজ করতে এসে তোপের মুখে ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর যশোরের মণিরামপুরে নিজ এলাকায় নিম্নমানের ইট দিয়ে কাঁচা রাস্তা সংস্কার করতে এসে তোপের মুখে পড়েছেন ঠিকাদার। পরে এলাকাবাসীর চাপে কাজ বন্ধ করে সেই ইট তুলে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংরামারী বাজারে এই ঘটনা ঘটেছে। ওই ঠিকাদারের নাম জুয়েল মল্লিক। তিনি স্থানীয় রঘুনাথপুর গ্রামের সুভাস মল্লিকের ছেলে। উপজেলা উন্নয়ন তহবিলের ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দে শ্যামল ট্রেডিংয়ের ব্যানারে খেদাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ১০০ দশমিক পাঁচ মিটার ইটের সলিংয়ের কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে। যারমধ্যে টেংরামারী বাজারের প্রবেশ পথে ৪৬ দশমিক পাঁচ মিটার ও মামুদকাটি গ্রামে জিয়ার বাড়ি হতে সিরাজ ব্যাপারির বাড়ি অভিমুখে ৫৪ মিটার রাস্তা…

Read More
কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশিপ প্রদান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ৪শ টাকা এবং কলেজ পর্যায়ে শিক্ষার্থীকে মাসিক ৫শ টাকা হারে প্রদান করা হয়। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘হিরো উমেন স্কলারশিপ’ উপবৃত্তি টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিগত ২০ বছর ধরে হিরো উমেন স্কলারশিপ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে স্কুল পর্যায়ের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৪ জন নারী শিক্ষার্থীকে ওই টাকা প্রদান করা হয়ে থাকে। উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার…

Read More
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে যে নির্দেশনা দিলো ইসি

ঢাকা অফিস ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ নিয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ মার্চ) সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠিয়েছেন। নির্দেশনায় যা বলা হয়েছে (ক) কমিশন ভোটগ্রহণের তারিখের অন্যূন ১৫ দিন পূর্বে উক্ত চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে যে সকল এলাকার ভোটারগণ ভোটদান করবেন সেসব এলাকার নামও চূড়ান্ত তালিকায় উল্লেখ করতে হবে; তবে শর্ত থাকে যে, উক্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরও, বিশেষ পরিস্থিতিতে কমিশন যে কোনো ভোটকেন্দ্র পরিবর্তন করতে পারবে। (খ) রিটার্নিং অফিসার প্রকাশিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী…

Read More
দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

ঢাকা অফিস বাংলাদেশ উদ্বেগজনক মাত্রার দূষণ ও পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। যা তুলনামূলক বেশি ক্ষতি করছে দরিদ্র জনগোষ্ঠী, পাঁচ বছরের কম বয়সী শিশু, বয়স্ক পুরুষ ও নারীদের। বছরে দূষণের কারণে দেশে অকাল মৃত্যু হচ্ছে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস’ নামে প্রকাশিত এ প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও হাইজিন এবং সীসা দূষণ বেশি অকাল মৃত্যুর কারণ। পরিবেশগত কারণে ২০১৯ সালে বাংলাদেশের জিডিপির ১৭ দশমিক ৬ শতাংশ সমপরিমাণ ক্ষতি হয়েছে। ঘর ও বাইরের বায়ু দূষণ স্বাস্থ্যের ওপর সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলে যা ৫৫ শতাংশ অকালমৃত্যুর…

Read More

ক্রীড়া ডেস্ক ইতিহাসে নাম লেখালেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বার্ষিক মূল্যায়ন এবং নির্বাচন প্রক্রিয়ায় সৈকতকে এই সম্মাননা দিয়েছে। ২০০৬ সাল থেকেই আন্তর্জাতিক প্যানেলে আছেন সৈকত। ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করেন এই আম্পায়ার। ছেলেদের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ১০টি টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন সৈকত। নারী ক্রিকেটেও অনফিল্ড আম্পায়ার হিসেবে হয়েছে ১৩ ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি পরিচালনার অভিজ্ঞতা। সৈকতের অভিজ্ঞতা আছে বিশ্বকাপে ম্যাচ পরিচালনারও। এর আগে নারীদের ওয়ানডে বিশ্বকাপে ২০১৭ এবং ২০২১…

Read More
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে এমপি আফিল উদ্দিনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শার কাশিপুরে চিরনিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ’র মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বুধবার সকাল সাড়ে ৭টার সময় তিনি শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে বিনম্র শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এদিকে বেলা ১০টায় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং স্বাধীনতার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রামাণ্য চিত্র অনুষ্ঠান উপভোগ করেন শেখ আফিল উদ্দিন। দুপুর ১২টার সময় শার্শা উপজেলা কমপ্লেক্স ভবন অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা…

Read More