নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)’র উদ্যোগে জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ ও দুস্থ এবং অসহায়দের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান’র সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। অনুষ্ঠানে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সুদমুক্ত ঋণ বাবদ ৬ জনকে ১ লাখ ২০ হাজার টাকা এবং দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসা, সেলাইমেশিন, শিক্ষাবৃত্তি, চিকিৎসা, গৃহমেরামত, হাঁস-মুরগি পালন ও ছাগল-গরু পালন খাতসমূহে ১৮২ জনকে…
Author: admin
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে ভাইয়ের নামে করা মামলা আরেক ভাই’র নামে করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। মামলা করার ৮ বছর পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি যশোর আদালতে আরেক ভাইয়ের নামে দ্বিতীয় মামলাটি করেন কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অভিজিৎ কুমার সিংহ। ঘটনার বিবরণে জানা যায়, কালীগঞ্জ পৌরসভাধীন ফয়লা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল গাফ্ফার শহরের নদীপাড়ায় একটি ইজিবাইকের ব্যাটারি চার্জের প্রতিষ্ঠান চালু করেন। তার মিটার নম্বর ছিল ২৫৪২০১। এই মিটারে অবৈধ সংযোগের বিষয়টি কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎ অফিসের নজরে আসে। এরপর ২০১৬ সালের ১৬ আগস্টে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায়…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ্বালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব পরিবারের মাসিক আয়ের প্রায় ১৬ শতাংশই ব্যয় হচ্ছে বিদ্যুৎ ও রান্নার জ্বালানি ক্রয়ে। পরিবার প্রতি মাসে গড়ে এই খরচ প্রায় ২ হাজার ৩৭২ টাকা। এর মধ্যে গড় বিদ্যুৎ খরচ ১ হাজার ১৪৪ টাকা। আর রান্নার জ্বালানি বাবদ ব্যয় ১২২৭ টাকা। সোমবার (২৫ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জ¦ালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি গ্রহণে চ্যালেঞ্জ : প্রেক্ষিত সাতক্ষীরা শহর’ শীর্ষক এক সংলাপে এই তথ্য প্রকাশ করা হয়। সংলাপে সাতক্ষীরার…
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঝিনাইদহের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম। ২৫ শে মার্চ কালরাতে গণহত্যায় সকল শহিদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা…
রায়হান সিদ্দিক সাড়ে ১০ টাকার ডিম মিলছে ৯ টাকা ৪০ পয়সায়। কেজি প্রতি ৫৫ টাকা কমে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এছাড়াও বাজার থেকে কম দামে পাওয়া যাচ্ছে মাছ, সবজি, সরিষার তেল। সুলভ মূল্যের বাজার চালু করে প্রশংসায় ভাসছে আফিল এগ্রো লিমিটেড। যশোর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এমন উদ্যোগ নিয়েছে ডিম ও ব্রয়লার উৎপাদনের এ প্রতিষ্ঠানটি। সোমবার সকালে শহরের চাঁচড়ায় এই বাজারের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় তিনি বলেন, সারা বিশ্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তারই ধারাবাহিকতায় আফিল গ্রুপের পক্ষ থেকে…
নিজস্ব প্রতিবেদক যশোর সেনানিবাসে শুরু হয়েছে ছয় দিনব্যাপি সমরাস্ত্র প্রদর্শনী। রোববার বিকেল ৩টায় বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী, যশোর-৬ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুনসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এছাড়া উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন জিওসি…
নিজস্ব প্রতিবেদক মহান স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে পিকেএস যশোরের উদ্যোগে দুই দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ ও ২৮ মার্চ বুধ ও বৃহস্পতিবার যশোরের চাঁচড়া ডালমিলে পিকেএস হসপিটালে দুইদিন ব্যাপি বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা ও বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন করে লেন্স লাগানো হবে। এছাড়াও শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্বল্পমূল্যে নিয়মিত আউটডোরে চক্ষু রোগীর সেবা দেওয়া হয়। যোগাযোগের মোবাইল নম্বর ঃ ০১৭৩৮১৭৬২৫৩, ০১৩১০৮৭৭৩৬৭।
নিজস্ব প্রতিবেদক যশোরে রমজান আলী হত্যা ও অস্ত্র মামলার ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দিয়েছেন। আসামিরা হলো, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা, একই এলাকার কানা বাসারের ছেলে তুহিন, আব্দুল কুদ্দুসের ছেলে ইবাদুল, হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন, চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনীর মৃত শাহ আলমের ছেলে শাওন ওরফে পটকে শাওন ও বেজপাড়া টিবি ক্লিনিকত এলাকার কানা বাবুর ছেলে ট্যাটু সুমন। উল্লেখ্য, ৮ মার্চ রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রমজান আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় ৯ মার্চ…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন এবং বিভিন্ন পত্রিকায় তা প্রকাশে এক কোটি টাকার সম্মানহানি হয়েছে বলে ওই মামলায় উল্লেখ করা হয়েছে। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন এই মামলাটি করেছেন। বিচারক ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি যশোর শহরের ঘোপ জেল রোডের আমানত আলী বিশ^াসের ছেলে কামাল হোসেন হীরা এবং একই কলেজের অধ্যক্ষ ও শহরের বারান্দীপাড়ার শফিকুল ইসলাম শফির মেয়ে ড. শাহনাজ পারভীন। মামলায় উল্লেখ করা…
নিজস্ব প্রতিবেদক সারা দেশের মতো যশোরেও পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন ও ইন্টার্ন চিকিৎসকেরা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন। রোববার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। । কর্মবিরতি পালনরত চিকিৎসকরা বলেন, আমাদের দুই ঈদের বকেয়াসহ সবকিছু শিগগিরই পরিশোধ করতে হবে। যাদের বেতন হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা চালু করতে হবে পুনরায়। চিকিৎসকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তিনি আমাদের দাবির বিষয়টি নিয়ে মিটিং করবেন এবং আমাদের আজ আপডেট জানাবেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান…









