Author: admin

যশোরে পিপি ও এক আইনজীবীর বিরুদ্ধে পাল্টা চাঁদা দাবির মামলা

নিজস্ব প্রতিবেদক যশোরে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের ‘রামাযান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। রোববার পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের সভাপতি ও পিস হসপিটাল যশোরের এমডি ডা. মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রাজশাহীর দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পরিচালক ও মাসিক আল- ইখলাছ পত্রিকার সম্পাদক শায়খ ড. মুযাফফর বিন মুহসিন। তিনি বলেন, পবিত্র কুরআন নাজিলের মাস হল রামাযান। রামাযানের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রকৃত মুত্তাকী হওয়ার চেষ্টা করা। মৃত সুন্নাত সমূহ জিন্দা করা এবং যাবতীয় বিদ’আত থেকে বেঁচে থাকার চেষ্টা করা। তিনি আরও বলেন, আহলে হাদীছ মানহাজের…

Read More
যশোর জেনারেল হাসপাতালের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হাসপাতাল মিলনায়তন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর সরকার, কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রতীম চক্রবর্ত্তী প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ, গাইনি বিশেষজ্ঞ ডা. প্রতিভা ঘরাই, ডা. মাধবী রানীসহ হাসপাতালের সেবিকা ও কমকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আব্দুল গনি হাসপাতালের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করেন।

Read More
বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক ভারতে দোলযাত্রা ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী। তারা জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে এ পথে কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার…

Read More
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা

কল্যাণ ডেস্ক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ না বলায় নীলফামারীর সৈয়দপুরের একটি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সময় কলেজটির অধ্যক্ষকে অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ সময় অধ্যক্ষের কক্ষে তালা ঝোলানোর পর দরজায় হাতে লেখা পোস্টার সেঁটে দেয় ছাত্রলীগ। ওই পোস্টারে লেখা আছে, ‌‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা, চলছে লড়াই চলবে ছাত্রলীগ লড়বে’। ওই সমাবেশে সৈয়দপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি শাহ আলম রনির সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আকাশ সরদার। কলেজ…

Read More
পান খেয়ে ১৮ লাখ টাকা খোয়ালেন গরু ব্যবসায়ী

কল্যাণ ডেস্ক বাসে পান খাইয়ে অচেতন করে এক গরু ব্যবসায়ীর ১৮ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে শ্যামলী পরিবহনের সুপারভাইজার প্রদীপের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাসযাত্রী মো. জাহাঙ্গীর গত শনিবার (২৩ মার্চ) পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বরাবর লিখিত অভিযোগ করেছেন। রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের বাঁশখালী থেকে পাবনায় পৌঁছানোর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার জ্ঞান ফিরলে রাতে তিনি এ তথ্য জানান। অভিযোগে জানা যায়, চট্টগ্রাম থেকে পাবনায় গরু কিনতে যাওয়ার…

Read More
দেশের জনসংখ্যা বেড়ে ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার

কল্যাণ ডেস্ক জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ সালে প্রাক্কলিত জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। যেখানে নারী ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’- ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিসংখ্যান অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন। মো.…

Read More
৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গজারিয়ার আগুন

ঢাকা অফিস মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানার আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার (২৪) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার আনিসুর রহমান বলেন, গজারিয়ার সুপার বোর্ড কারখানার আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ শুরু করি। পরে নারায়ণগঞ্জ ও…

Read More
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

নিজস্ব প্রতিবেদক সামাজিক সংগঠন স্বপ্নতরী যশোরের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে যশোর শহরের খালধার রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নৃত্য শিল্পী জারিন তাসনিয়া রুপকথার সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে ঈদের নতুন পোষাক তুলে দেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন। সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন, কবির উদ্দিন, জাকিয়া সুলতানা, সংগঠনের কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার, যোগাযোগ ও আইসিটি সম্পাদক তামজীদ আহমেদ হিজল, সদস্য জিহাদ হাসান, মারুফ হোসেন…

Read More
যশোরে পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক চুরি করা পানির ৪টি মটরসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া গ্রামে। আটক দুইজন হলো ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান (৩৫) এবং চাঁচড়ার বেতকণ্ঠের ছেলে শিশির (২০)। চাঁচড়া বর্মণপাড়ার সাম বর্মনের ছেলে বিশ্বজিৎ বর্মন কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার বাড়ির অদূরে ছোট নারায়ণপুর গ্রামে তার পুকুর পাড়ে একটি ঘরের মধ্যে পুকুরে সেচকাজের জন্য চারটি মটর রাখা ছিলো। গত ১৬ মার্চ রাতে তিনি পানি দিয়ে ঘরের মধ্যে পাম্প (মটর) চারটি রেখে বাড়িতে যান। পরদিন সকালে তিনি সেখানে গিয়ে দেখেন মটর চারটি নেই। কে বা কারা…

Read More
৮০ কিমি. বেগে ঝড়ের আভাস

কল্যাণ ডেস্ক দেশের তিনটি অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ ও মোংলায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজারহাটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে ঢাকায়…

Read More