Author: admin

বুর্জ খলিফায় শাকিবের জন্মদিন ও রাজকুমার সিনেমা, খরচ কত কোটি?

বিনোদন ডেস্ক গেল বুধবার এক ইফতার আয়োজনে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার ও প্রযোজক এরশাদ আদনান ঘোষণা দেন, ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় উন্মুক্ত হবে। একইদিনে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন উদযাপন করা হবে। আরশাদ আদনান বলেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন যেভাবে বুর্জ খলিফায় উদযাপন হয়, সেভাবেই শাকিব খানের এবারের জন্মদিন উদযাপিত হবে সেখানে। একইসঙ্গে উন্মুক্ত হবে রাজকুমার ট্রেলার। এভাবে বুর্জ খলিফা থেকেই শুরু হতে যাচ্ছে ছবির প্রচারণা। ভক্তদের জন্য শাকিবের জন্মদিনেই (২৮ মার্চ) আসছে রাজকুমারের এই চমক। এরই মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা দেখা যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে। একইসঙ্গে দেশের প্রথম…

Read More
কাবা থেকে তিন কিলোমিটার দূর গেলো নামাজের কাতার

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার। এদিন পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। মুসল্লিদের ভিড় এতই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়। মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা যাচ্ছে, নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন। তবে কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটি নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন ভিড় সামলানোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা। আল মাআলা মক্কার একটি প্রসিদ্ধ এলাকা। সেখানে অনেক আবাসিক ও…

Read More
এক টাকাও খরচ না করে পেঁয়াজ চাষে ওসমানের লাভ ৪০ হাজার

এম আর মাসুদ, ঝিকরগাছা এক টাকাও খরচ না করে বিনা পরিশ্রমে যশোরের ঝিকরগাছায় অনেকেই পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছেন। এসব চাষিরা পটোল ক্ষেতে সাথী ফসল হিসেবে চাষ করে ভালো ফলন পেয়েছেন। বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। ফলে আগামীতে বাড়বে চাষির সংখ্যা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলার ৬০০ কৃষককে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। গত অক্টোবর-নভেম্বর মাসে গ্রীষ্মকালীন এক কেজি পেঁয়াজ বীজের সাথে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, জমি প্রস্তুত, সেচ, শ্রমিক…

Read More
সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে শ্যামনগরে খালি কলস নিয়ে মানববন্ধন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি আন্তর্জাতিক পানি দিবসে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন করেছে উপকূলবাসী। শুক্রবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় বেসরকারি সংস্থা এ্যাকশন এইড’র সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম ও সিডো সাতক্ষীরা ‘শান্তির জন্য পানি’ শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে। দাবি আদায়ের সমর্থনে শতাধিক নারী-পুরুষ খালি কলস হাতে মালঞ্চ নদীর পাড়ে অবস্থান নেন এসময় শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক ক্লাইমেট এক্টিভিস্ট এস এম জান্নাতুল নাঈম বলেন, চারিদিকে শুধু পানি আর পানি, নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি…

Read More
ভোমরা বন্দরের অবকাঠামোগত সংকট, মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

কল্যাণ ডেস্ক সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমটার হওয়ায় সম্ভাবনাময় হয়ে ওঠে এ বন্দরটি। তবে পূর্ণাঙ্গ স্থল বন্দর হওয়া সত্ত্বেও ভোমরা বন্দরে সকল পণ্যের আমদানির সুযোগ না থাকায় এই বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ১৯৯৬ সালের ১৫ এপ্রিল যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। ২০১৩ সালে ওয়্যার হাউজ নির্মাণের পর পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায় বন্দরটি তবে অবকাঠামোগত সংকটের কারণে এ বন্দর দিয়ে সব পণ্য আমদানি করতে পারে না ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষের একচোখা নীতির কারণে ধীর গতিতে চলছে ব্যবসায়িক কার্যক্রম। ভোমরা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য ঢোকার অনুমতি রয়েছে, ভোমরা কাস্টমস হাউজ চালু না হওয়া ও আমদানিযোগ্য সকল পণ্যের অনুমতি…

Read More

ক্রীড়া প্রতিবেদক চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনকে তাই মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় নারী দল। আজ শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। একই সূত্রে এবার আসতে চায় ভারতের মেয়েরাও। দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তবে এপ্রিলে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী দলের। যদিও এখনো ঠিকঠাক হয়নি তারিখ। সিরিজের ম্যাচগুলো সিলেটের মাটিতেই হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই সিরিজ দিয়ে বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই…

Read More
ইন্দোনেশীয় উপকূলে নৌকাডুবি: ৭০ রোহিঙ্গা নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ৭০ জনেরও বেশি রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২২ মার্চ) এই আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। এ ঘটনায় আরও ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, মৃতের এই সংখ্যাটি নিশ্চিত করা হলে চলতি বছরের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হবে এটি। বুধবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে রোহিঙ্গা বোঝাই একটি কাঠের নৌকা ডুবে যায়। তখন স্থানীয় জেলেরা ছয় জনকে উদ্ধার করে। আচেহ শহরের একটি জেলে সম্প্রদায় জানিয়েছে, জোয়ারের কারণে নৌকাটি ডুবে…

Read More
বেশি কথা বললে রেকর্ড ফাঁস করে দেবো: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিল, কিন্তু হিসাবে মিলে নাই, এখন তারা মিডিয়ার সামনে এসে নানান কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে আপনাদের অনেক কিছু রেকর্ড করা আছে, সব ফাঁস করে দেবো। সরকারের সঙ্গে কতজন লাইন দিয়েছিল সেই তালিকাও আমাদের কাছে আছে। শুক্রবার (২২ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ…

Read More
ছেলের জন্মদিনে শাকিবের বাসায় বুবলী

বিনোদন ডেস্ক চিত্রনায়িকা শবনম বুবলী ও শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন ছিল গতকাল। আর ছেলের জন্মদিন উপলক্ষে শাকিবের গুলশানের বাসায় দেখা গেল বুবলীকে। ছেলের জন্মদিনে শাকিব খান নিজের বাসায় দোয়া মাহফিল ও কোরআন খানির আয়োজন করেছিলেন। সামাজিক মাধ্যমে বুবলীর পোস্ট করা ছবিতে দেখা যায় এই দৃশ্য। শুধু তাই নয়, শাকিব খানের মায়ের সঙ্গে অর্থাৎ দাদীর সঙ্গে কেক কাটেন শেহজাদ। পাশে ছিলেন বুবলী। তবে শাকিব উপস্থিত ছিলেন কিনা তা এখনো জানা যায়নি। ছবিতে দেখা যায়নি তাকে। ছেলে বীরের জন্মদিন আয়োজন ও পালন নিয়ে বুবলী লিখেছেন, আজকের বাপজানের জন্মদিনের ব্যস্ততায় সবচেয়ে মিষ্টি কিছু মুহূর্ত, আমি আপনাদের সবার কাছে অনেক বেশি…

Read More
শালিসে ধর্ষণের বিচারের চেষ্টা, ভেস্তে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় একটি দাখিল মাদরাসায় বাল্যবিয়ে রোধ অনুষ্ঠানের পরের দিন দুই শিক্ষার্থী অজানাই পাড়ি দিয়েছে। বৃহস্পতিবার ওই শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। জানা গেছে, উপজেলার কুলিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় নারীর ক্ষমতায়নে দাতা সংস্থার অর্থায়নে বুধবার উলাসী সৃজনী সংঘ আলোচনা সভা করে। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময়ে নারীর ক্ষমতায়নে বাল্যবিয়ে অন্তরায় দাবি করে বক্তব্য দেন অতিথিরা। তারা বাল্যবিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞাত করেন এবং বাল্যবিয়ের বিষয়ে নিরুৎসাহিত করেন। কিন্তু পরের দিনই মাদরাসার ৮ম শ্রেণির এক ছাত্রী নবম শ্রেণির ছাত্রের হাতধরে…

Read More