ঢাকা অফিস দাম কমানোর একদিন না পেরোতেই দেশের বাজারে আবারও স্বর্ণের দর বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বিষয়টি নিশ্চিত করেছে। এবার সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। অর্থাৎ, এর আগে কখনো স্বর্ণের এত দাম দেখেননি দেশের মানুষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির নতুন দর ঠিক করা হয়েছে। এক্ষেত্রে সার্বিক পরিস্থিতি…
Author: admin
নিজস্ব প্রতিবেদক প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে খুলনা বিভাগের ১৯ উপজেলা রয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। এর আগে সকালে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে। এর আগে গত মঙ্গলবার (১৯ মার্চ) বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী নিয়ে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪’ জারি করে নির্বাচন কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতীক…
নিজস্ব প্রতিবেদক যশোরের বাজারে গরুর মাংস ৭৫০ টাকা হলের ডিবি পুলিশের সার্বিক সহযোগিতায় সামাজিক সচেতন সংস্থা (সাসস) বিক্রি করছে ৬৫০ টাকা কেজি। বাজারের চেয়ে ১০০ টাকা কমে মাংস ক্রয় করতে পেরে খুশি হয়েছেন ভোক্তারা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টা থেকে যশোর ডিবি কার্যালয়ের সামনে সুলভ মূল্যে এ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়। যশোরে ডিবি কার্যালয়ের দ্বিতীয় গেটে গিয়ে দেখা যায়, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। একদিন আগেও বাজারে গরুর মাংস ৭৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে। গরুর মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের ওপর এক ধরনের চাপ তৈরি…
নিজস্ব প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শহরের বড়বাজার এইচএমএম রোডে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল। বৃহস্পতিবার দুপুরে এইচএমএম রোডের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে তিনি গণসংযোগ করেন। গণসংযোগে বড়বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চান তিনি। এসময় শফিকুল ইসলাম জুয়েল বলেন, আমি এর আগে দল মত নির্বিশেষে অনেক সেবামূলক কাজ করেছি। যেগুলোর প্রতিফলন পাচ্ছি আমি সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে। মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। তাদের ভালোবাসা আমাকে এ নির্বাচনে অংশগ্রহণের জন্য আরও অনুপ্রাণিত করছে। তিনি আরও বলেন, যশোর সদর উপজেলাকে…
নিজস্ব প্রতিবেদক যশোরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মশালা থেকে বাড়িতে সন্তান প্রসবের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শতভাগ সন্তান প্রসব নিশ্চিত করতে এ তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সিজারিয়ান সেকশনের পরিবর্তে স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা’য় এ তাগিদ দেওয়া হয়। বৃহস্পতিবার যশোর পিটিআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর ব্যবস্থাপনায় যশোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের…
কল্যাণ ডেস্ক এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গত বছরও সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা। আর সর্বোচ্চ ফিতরা ছিল ২৬৪০ টাকা। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরীয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর,…
ক্রীড়া ডেস্ক অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডেতে ১১৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। লক্ষ্য খুব বেশি বড় ছিল না। অন্তত বিশ্ব ক্রিকেটের বিবেচনায়। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই দুইশ রানের কোটা পার করতে পেরেছে। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ২১৪ রানের লক্ষ্যটা তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই ছিল। আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ৩৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে টাইগ্রেসদের ইনিংস থেমেছে মাত্র ৯৫ রানে। ফলাফল ১১৮ রানের হার। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা…
ঢাকা অফিস নতুন শিক্ষাক্রমের আলোকে এখন থেকে প্রথম-তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন করা হবে। প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে না। এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথম বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন এই শিক্ষাক্রম শুরু হয়। আর গত জানুয়ারি শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে ওই তিন শ্রেণি ছাড়াও নতুন করে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে চালু হয়েছে এই শিক্ষাক্রম। পর্যায়ক্রমে ২০২৭ সালে দ্বাদশ…
নিজস্ব প্রতিবেদক যশোরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ প্রতারকে আটক করা হয়েছে। জেলা ডিবি পুলিশ তাদের আটক করেছে। ২০ মার্চ রাতে যশোরের কয়েকটি স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ চক্রের কাছ থেকে উদ্ধার হয় ২লাখ ৫০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে সোহাগ ও হাবিবুর রহমান নামে দুই সবজি বিক্রেতাকে অপহরণের অভিযোগ রয়েছে। আটককৃতরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গাজীর বাজার গ্রামের হারুন অর রশিদ (৩৩), শার্শা উপজেলার টেংরাইল মাঝেরপাড়া গ্রামের হাসান (২৪), চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের ইসতিয়াক আহম্মেদ (২৪), যশোর শহরের খড়কী বর্মনপাড়ার রাশেদ হাওলাদার (২৮), শার্শার নাভারণ রেলবাজার এলাকার সোহেল…
কেশবপুর (যশোর) প্রতিনিধি কেশবপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশার ভূমি তানভির হোসেন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার ফাইজুর রহমান, যশোর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাক্তার চন্দ্র শেখর কুন্ডু, মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুক্তাদির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজিব সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা রুপালী রানী, কেশবপুরে প্রেসক্লাবের সভাপতি আরশাফ…









