Author: admin

বাংলাদেশে তরুণরা সুখী কিন্তু মধ্যবয়স্করা অসুখী

২০২৪ সালের বার্ষিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯ নম্বরে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১১৮। বাংলাদেশের তরুণ-তরুণীরা বা ৩০ বছরের কম বয়সীরা সবচেয়ে সুখী। তারপর সবচেয়ে সুখী ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা। বাংলাদেশে সবচেয়ে কম সুখী হলেন উচ্চ মধ্যবয়সী ব্যক্তিরা (বয়স ৪৫-৫৯)। নিম্ন মধ্যবয়সী ব্যক্তিরা (৩০-৪৪ বছর বয়সী) তাদের ঠিক উপরেই অবস্থান করছেন। সামগ্রিকভাবে বাংলাদেশ এই প্রতিবেদনে নীচের ১৫টি দেশের মধ্যে স্থান পেয়েছে যেখানে প্রথমবারের মতো বয়সের ভিত্তিতে আলাদা র‍্যাংকিং করা হয়েছে। আজ (২০ মার্চ) প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনুযায়ী, সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড। এর পরের অবস্থানে রয়েছে ডেনমার্ক,…

Read More
যশোরে শুক্রবার দিনে বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে

প্রেস বিজ্ঞপ্তি যশোরের বেশির ভাগ অঞ্চলে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওজোপডিকো যশোর-১ অঞ্চল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিজিসিবির (জাতীয় গ্রীড) চলমান পিজিএনএস (জিটুজি) প্রকল্পের আওতায় যশোর ১৩২/৩৩ কেভি এআইএস গ্রিড উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকোলিঃ, যশোর দপ্তরের আওতধীন সকল এলাকায় (যেমন কোর্ট মোড়, কালেক্টরেট ভবন, জজ কোর্ট, দড়াটানা, পৌরসভা, স্টেডিয়ামপাড়া, সার্কিট হাউজ পাড়া, আশ্রম রোড, রেল রোড, ষষ্টিতলা, বেনাপোল রোড, মুজিব সড়ক, চাঁচড়া, সুজলপুর, বেজপাড়া, আর এন রোড, চৌরাস্তা, গাড়ীখানা রোড, এমকে রোড, ভোলাট্যাংক রোড, পিটি আই…

Read More
রমজানে কত ঘণ্টা ঘুমানো উচিত?

কল্যাণ ডেস্ক চলছে পবিত্র মাহে রমজান। রোজায় নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নানা রকম আয়োজন করে থাকেন সবাই। বছরের অন্যান্য মাসের চেয়ে রোজার মাসে খাবারের সময়সূচির অনেক পরিবর্তন হয়। সেহেরি, ইফতার ও রাতের খাবার- এই তিনটি সময়ে খাদ্য গ্রহণ করা হয়ে থাকে। পুষ্টিবিদদের মতে, খাবারের পাশাপাশি ঘুম, ব্যায়াম এমনকি কাজের সময়সূচিরও অনেক পরিবর্তন হয়। সুস্থভাবে রোজা সম্পন্ন করতে শরীরকে সুস্থ রাখা, ক্লান্ত না হওয়া, দুর্বলতা বা যেকোনো রোগের উপসর্গ এড়িয়ে চলা ইত্যাদি বিষয়কেও মাথায় রাখা জরুরি। রোজা সেই রকমভাবে করতে হবে, যাতে রোজা রেখে তেমন কোনো ঝামেলা পোহাতে না হয়। ইফতারের ক্ষেত্রে সুষম খাবারের বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়। শুধু…

Read More
মুশফিককে নিয়ে তামিমের বিস্ফোরক অভিযোগ, নেপথ্যে কী?

ক্রীড়া ডেস্ক এক সময়ের অন্তরঙ্গ বন্ধু সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্বের কথা এখন বিশ্ব জানে। এর মধ্যেই ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে দুই ঘনিষ্ঠ বন্ধু তামিম ও মুশফিকুর রহিমের মনোমালিন্যের খবর। অন্তত তেমনটাই জানা গেল সম্প্রতি ফাঁস হওয়া তামিম ও মেহেদী হাসান মিরাজের এক ফোনালাপে। এই ফোনালাপে তামিম পরিষ্কার বলেছেন, মুশফিককে ছোটবেলা থেকে বিশ্বাস করার কোনো প্রতিদান তিনি পাননি। যদিও আগামী মৌসুমেও তাদের এক দলে খেলার কথা ছিল। কিন্তু তামিমকে কিছু না জানিয়েই মুশফিক আলাদা দল করার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ করেন তামিম। পুরো বিষয়টা জাতির সামনে পরিষ্কার করার জন্য আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় তামিম ফেসবুক লাইভে আসবেন…

Read More
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে যে নির্দেশনা দিলো ইসি

ঢাকা অফিস উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে এর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৯ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়। বিধিমালায়, উপজেলা পরিষদ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন ও আচরণ বিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করা…

Read More
জিম্মি জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা

ঢাকা অফিস ভারত মহাসাগরে জিম্মি হওয়া জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে সোমালিয়ার জলদস্যুদের যোগাযোগ শুরু হয়েছে। তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার (২০ মার্চ) দুপুরে বলেন, দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে কোনো আলোচনা হয়নি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। গত ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটিকে সবশেষ সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে…

Read More
সর্বজনীন পেনশন চালু হলো নতুন স্কিম ‘প্রত্যয়’

ঢাকা অফিস সর্বজনীন পেনশনে ‘প্রত্যয়’ নামে নতুন স্কিম চালু করা হয়েছে। সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ স্কিম নিতে পারবেন। বুধবার (২০মার্চ) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৩ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গ-প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন, তাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের অন্তর্ভুক্ত করেছে সরকার। এছাড়া এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য প্রযোজ্য প্রত্যয় স্কিমের রূপরেখাও ঘোষণা করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। প্রত্যয়…

Read More
এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে

ঢাকা অফিস আগামী জুন মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। শিগগিরই এ পরীক্ষার বিষয়ে রুটিন চূড়ান্ত করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বুধবার (২০ মার্চ) তিনি এই তথ্য জানান। আগে ফেব্রুয়ারিতে শুরু হতো এসএসসি ও সমমান পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষা শুরু হতো এপ্রিলে। কিন্তু করোনার পর এসব পরীক্ষার দিন-তারিখ পিছিয়ে নেয়া হয়। এই মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং…

Read More
ভালো ফলনেও দামের খরায় গচ্চা গম চাষিদের

এম আর মাসুদ, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছায় এ বছর গমের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে গমের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকরা। মণপ্রতি গমের দামের চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় বড় ধরনের লোকসানের মুখোমুখি হয়েছেন তারা। ফলে আগামীতে গমের আবাদ কমে যাওয়ার শঙ্কা চাষিদের। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৫০ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। তারমধ্যে বারি গম ৩০, ৩৩, বি-ডবলুএমআরআই-৩ জাতের চাষ বেশি হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্লাস্টের কারণে গম চাষ নিষিদ্ধের পূর্বে এ উপজেলাতে ৩৫০ হেক্টর জমিতে গমের আবাদ করা হতো। গত দুই তিন মৌসুমে আবার কৃষকেরা এ আবাদে ফিরেছেন। সরেজমিনে দেখা গেছে, উপজেলার…

Read More
যশোর আদালত

নিজস্ব প্রতিবেদক যশোর শহরের রেলগেটের সন্ত্রাসী রমজান আলী ও শংকরপুর বটতলা মসজিদ এলাকার আকাশ হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন ও সোহান হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার আত্মসমর্পণের পরে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ। আসামি দেলোয়ার হোসেন শহরের রেলগেট পশ্চিমপাড়ার আবুল কালামের ছেলে এবং আকাশ হোসেন শংকরপুর এলাকার আলী আহম্মেদের ছেলে। উল্লেখ্য, ৮ মার্চ রাতে রেলগেট পশ্চিমপাড়ার ৩২ মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী রমজান আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় ৯ মার্চ নিহত রমজানের মা রেখা বেগমের দায়ের করা মামলার এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে দেলোয়ার হোসেন। পুলিশি গ্রেপ্তার এড়াতে গতকাল মঙ্গলবার আদালতে…

Read More