নিজস্ব প্রতিবেদক যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরা। তারা দাবি করেন, কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নিয়োগ সংক্রান্ত অনিয়ম নিয়ে মিথ্যাচার করেছেন। মঙ্গলবার বিকাল তিনটার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে চলে সংবাদ সম্মেলন। একই সময় কলেজ অধ্যক্ষ ও সভাপতির নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে দাবি করা হয় যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন ও অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন দীর্ঘদিন ধরে কলেজের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন খাত থেকে…
Author: admin
নিজস্ব প্রতিবেদক বেনাপোল শহরব্যাপি নিরাপদ স্যানিটেশন সেবা নিশ্চিতে এবং স্যানিটেশন বিষয়ক টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা অর্জনে ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করণ’ শীর্ষক এক মূল্যায়ণ এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের সানরুফ হোটেলে পৌরসভার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে যান্ত্রিক পদ্ধতিতে পয়ঃবর্জ্য বা মল ব্যবস্থাপণা সেবা ‘সবুজ সেবা’ সম্পর্কে উৎসাহিত করণ এবং সেবা গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। সভায় মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন, বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রশাসনিক…
আন্তর্জাতিক ডেস্ক ২০২৩ সালে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত-দক্ষিণ এশিয়ার এই তিন দেশে বায়ুদূষণের হার সবচেয়ে বেশি। মঙ্গলবার (১৯ মার্চ) প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই তিন দেশের বাতাসে যে পরিমাণ দূষিত কণা রয়েছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বায়ুদূষণের ওপর ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২৩ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে আইকিউএয়ার। প্রতিবেদনে বলা হয়,বায়ুদূষণে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে পাকিস্তান দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। আফ্রিকার দেশ চাদ আর ইরানকে হারিয়ে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে চলে এসেছে বাংলাদেশ ও ভারত। ২০২৩ সালে বাংলাদেশের বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২.৫…
ঢাকা অফিস ডেঙ্গুরোগীদের সময়মতো ও যথাযথ চিকিৎসাসেবা দিতে সারাদেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ডেঙ্গুর প্রজনন ও বিস্তার কীভাবে হয় সে বিষয়ে মানুষকে সচেতন করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা প্রিভেনশন নেব প্রতি ওয়ার্ডে, মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো যে ডেঙ্গু কীভাবে হয়। মঙ্গলবার (১৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয় নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্দেশ দেওয়া হচ্ছে যেন হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়। রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হন বা জ্বর হয়…
কল্যাণ ডেস্ক রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর ১৩ দিন পর সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে দাম কমানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। আজ পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা…
বিনোদন ডেস্ক আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হলো অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি। শুক্রবার (১৫ মার্চ) মাঝরাতে অভিনেত্রীর লস অ্যাঞ্জেলেসে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগুন নিয়ন্ত্রনে আনতে ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে পৌঁছান। এদের মধ্যে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী। তাদের জরুরি ভিত্তিতে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ২০১৯ সালে বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে। বাড়িটির আনুমানিক মূল্য সাত মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৭৭ কোটি টাকা। বিলাসবহুল এই বাংলোতে পুল,…
কল্যাণ ডেস্ক বর্তমানে সারা বিশ্বে ক্যানসারের রোগী উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আমেরিকান ক্যানসার সোসাইটি সম্প্রতি একটি গবেষণায় জানিয়েছে, ফুসফুসের ক্যানসার মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান কারণ। অনেকেই মনে করতে পারেন ক্যানসারের বড় কারণ ধূমপান। এ প্রসঙ্গে ভিন্ন বার্তা দিয়েছেন ডা. মাইতি নামে ভারতীয় এক চিকিৎসক। তিনি জানান, এনভায়রনমেন্টাল চেঞ্জ ও ব্যক্তিবিশেষের জিনের ইতিহাস সবথেকে বেশি দায়ী ফুসফুসের ক্যানসারের জন্য। ধূমপান, মদপান সর্বোপরি অনিয়মিত জীবনযাপন- এই কারণগুলোকে একটা সময়ের পরে প্রভাবিত করতে শুরু করে। চিকিৎসক আরও জানান, অন্যান্য দেশে প্রতি বছর সিটি স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়। যাতে প্রাথমিক স্তরেই ফুসফুসের ক্যানসার চিহ্নিত করা যায়। একজন ১৬ বছরের কিশোরীর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশে পাঠানোর জন্য দেশের কৃষকদের কাছ থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ কিনছে ভারতের কেন্দ্রীয় সরকারের রপ্তানি সংস্থা ন্যাশনাল কো অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড (এনসিইএল)। প্রতি কেজি ২৯ রুপি (বাংলাদেশি টাকায় ৩৮ টাকা ৪০ পয়সা) দরে এই পেঁয়াজ পাঠানো হবে বাংলাদেশে। নিজেদের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত ডিসেম্বর মাসে পেঁয়াজ রপ্তানিতে সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। ডিসেম্বরের শুরুতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল— ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। তবে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে একাধিকবার পেঁয়াজ পাঠানোর অনুরোধের পর…
সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরার ঝুটিতলায় আত্মহত্যার চেষ্টা করা স্ত্রী রুপা খাতুনকে বাঁচিয়ে নিজে আত্মহত্যা করেছেন সোহেল রানা (২৫) নামের এক যুবক। সোমবার(১৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রুপা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সোহেলরানা একজন ঘের ব্যবসায়ী। তিনি শ্যামনগরের খুটিকাটা গ্রামের মহসীন আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা এলাকায় বাড়ি তৈরি করে বসবাস করছেন। সোহেল রানার প্রতিবেশি কাঞ্চন রহমান বলেন, সোহেল-রুপা দম্পত্তির মধ্যে প্রায় পারিবারিক কলহ লেগেই থাকত। সোমবার দূপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলেকে নিয়ে নিকটবর্তী এলাকায় বেড়াতে যান সোহেল। আধা ঘন্টা পর বাড়িতে এসে স্ত্রী রুপা খাতুনকে ফ্যানের…
ক্রীড়া ডেস্ক ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে লঙ্কানদের বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা। শুরুতে তামিম আর শেষ মুহুর্তে রিশাদ ও মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ জয় লুফে নিয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় তানজিদ তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তাওহিদ হৃদয়-মাহমুদউল্লাহ রিয়াদরা ব্যর্থ হলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শঙ্কা জেগেছিল জয় নিয়েও। সেই শঙ্কা উড়ে গেছে রিশাদ হোসেনের ঝড়ে। তার ক্যামিওতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ…









