নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র মহাসড়কের পাশে ট্রাক রেখে গোডাউন থেকে চুরি করে নিয়ে গেছে প্রায় ৪শ মণ ধান। রাতে ডাকবাংলা বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ডাকবাংলার জোয়ার্দার রাইস মিলের স্বত্বধিকারী শামীম হোসেন জানান, তার রাইসমিলের চাল উৎপাদনের জন্য ওই গোডাউনে ধান রাখা হয়। গভীর রাতে চোরচক্র গোডাউনের সামনে ট্রাক ঠেকিয়ে তালা ভেঙে প্রায় ৪শ মণ ধান চুরি করে নিয়ে গেছে। পাশেই স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহাগ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে…
Author: admin
কল্যাণ ডেস্ক মধ্যপ্রাচ্যে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতরের সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার ইতিটানবেন সেখানের মুসলমানরা। আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান ইঙ্গিত দিয়েছেন, আগামী ১০ এপ্রিল শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন হতে পারে। তার মানে হলো এবার ৩০টি রোজা রাখতে হবে। ঈদুল ফিতর মুসলমানদের জন্য গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে, যা কৃতজ্ঞতা, নতুনত্ব ও ঐক্যের প্রতীক। ঈদের দিন সকালে মুসলমানরা বিশেষ নামাজের জন্য জড়ো হন, যা ঈদের নামাজ নামে পরিচিত। মসজিদ, উন্মুক্ত স্থান অথবা বড় কোনো জায়গায় এই নামাজ আদায় করা যায়। মধ্যপ্রাচ্যে ১০ মার্চ পবিত্র রমজান…
ঢাকা অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘লেখাপড়া খুবই দরকার, কিন্তু এই লেখাপড়ার নামে তাদের ওপর কোনো চাপ সৃষ্টি করবেন না। আমরা এখন চাচ্ছি খেলাধুলা এবং নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই তারা তাদের লেখাপড়া শিখবে, যাতে তার ভেতরের সুপ্ত প্রতিভা ও মেধা বিকাশের সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী শিশুকাল থেকেই সততা ও পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা, জাতীয় দিবসগুলো সম্পর্কে শিক্ষাদান এবং রাস্তায় চলার নিয়ম কানুন তথা ট্রাফিক আইন সম্পর্কে সম্যক ধারণা ছোটবেলা থেকেই প্রদানের জন্যও অভিভাবক-শিক্ষকদের প্রতি…
কল্যাণ ডেস্ক সড়ক বিভাজকে হেলান দিয়ে রাখা মই। সেই মই বেয়ে নেমে মহাসড়ক পার হচ্ছেন যাত্রীরা। এর বিনিময়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে পাঁচ টাকা করে। রোববার (১৭ মার্চ) দুপুরে এমনই দৃশ্য দেখা গেলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপথ অধিদপ্তর অফিসের সামনে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতবছরের মাঝামাঝি সময়ে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে, সেজন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েতপ্লাজা এলাকা পর্যন্ত উঁচু বিভাজক দিয়ে দুই লেন বিভক্ত করে দেওয়া হয়। সেইসঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। এতদিন দূরপাল্লার লেন…
বিনোদন ডেস্ক বেশক কয়েকদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে। আসছে ২৭ এপ্রিল চলচ্চিত্রশিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যেই প্যানেল গঠনের কাজ নিয়ে শিল্পীদের মাঝে দৌড়-ঝাঁপ শুরু হয়েছে। সমিতির বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই জানা গেছে। গত মাসে ইলিয়াস কঞ্চনের ঘোষণার পর নতুন সভাপতি খুঁজছেন নিপুণ। এবার সভাপতি খুঁজে পেয়েছেন তিনি। চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি হচ্ছেন নিপুণের প্যানেলের সভাপতি। আজ (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিকেলে শহীদ মিনারে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায় শিল্পী সমিতির সদস্যরা। এসময় নিপুণের পাশেই ছিলেন নায়ক মাহমুদ কলি।…
অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুরাদ হোসেনকে হত্যার ছক আঁকা হয় নওয়াপাড়া গ্রামের মাঠের ভিতরের একটি নারিকেল বাগানে বসে। এখান থেকে বন্টন করা হয় হত্যার মিশনে অংশগ্রহনকারীদের দায়িত্ব। হত্যার আগে এই নারিকেল বাগানে বসেই একাধিক বৈঠক অনুষ্টিত হয়। যেখানে প্রতিটি বৈঠকে দিকনির্দেশনা দেন হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা। মুবাদ হত্যাকান্ডে আটক তিন আসামি আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে দেয়া জবানবন্দীতে উপরোক্ত তথ্য জানিয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এ কিলিং মিশনে অংশ গ্রহনকারীরা প্রত্যেকে অগ্রিম হিসেবে সাড়ে তিন হাজার টাকা করে পেয়েছেন বলে আদালতকে দেয়া জবানবন্দীতে জানিয়েছেন। এবং পরবর্তীতে আরও টাকা পরিশোধের চুক্তি…
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় তুষার খান (৩০) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার জামাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপিসদস্য নজরুল ইসলাম খানের ছেলে। থানার এসআই আসাদুজজামান জানান, মেয়েদের গোসল করার সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতো তুষার। এমন অভিযোগ এনে গত শুক্রবার দুইজনের নাম উল্লেখ করে এক গৃহবধূ কালীগঞ্জ থানাতে একটি পর্নোগ্রাফির মামলা দায়ের করে। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মুল আসামী তুষারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে আলামত হিসাবে একটি ল্যাপটপ ও…
আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত লোকসভার ৫৪৩টি আসনে সাত ধাপে নির্বাচন হবে। আর ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। শনিবার (১৬ মার্চ) এই ঘোষণা দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার। সিক্কিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ প্রদেশে একইযোগে লোকসভা এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৮ সাল থেকে রাষ্ট্রপতির শাসনে থাকা জম্মু ও কাশ্মীরকে নির্বাচনের তালিকায় রাখা হয়নি। এছাড়া বিভিন্ন রাজ্যের ২৬টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন তারিখ ঘোষণার সময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর নিয়ে সতর্কতা…
ঢাকা অফিস সহকারী প্রক্টর ও সহপাঠীকে অভিযুক্ত করে ফেসবুকে পোস্ট দিয়ে ফাইরুজ অবন্তিকা নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাত থেকে উত্তেজনা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ ঘটনায় ৬ দফা দাবি উত্থাপন করে আজও বিক্ষোভ করেন অবন্তিকার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ছয় দফা দাবিগুলো হলো— ১. ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ২. অভিযুক্ত আম্মান সিদ্দিকী ও সহকারী…
ক্রীড়া ডেস্ক ক্যারিয়ারে একবারই ফর্মের কারণে বাদ পড়েছিলেন লিটন দাস। দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন। তাতে তৃতীয় ম্যাচের আগে স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচক কমিটি। শনিবার তৃতীয় ম্যাচের জন্য নতুন করে দল ঘোষণা করা হয়েছে। এই দল থেকে বাদ পড়েছেন লিটন। তিনি আজকে তিনটার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। লিটনের বদলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। তিনি আজকে রাতের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, সাদা বলে খারাপ…









